বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কেয়ামতের ময়দানে হাফেজের মা-বাবার মর্যাদা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মাহিন(guest) (০ পয়েন্ট)

X কুরআনুল কারিমের মুজিজা এর মুখস্থকরণ।হজরত মু'য়াজ রাঃ থেকে বর্ণিত,রাসূল সাঃ এরশাদ করেছেন,যে ব্যক্তি কুরআন পাঠ করেছে তাতে যা লেখা আছে সে অনুযায়ী আমল করেছে তা হলে তার মা-বাবাকে কিয়ামত দিবসে একটি নূরের টুপি পরানো হবে,যে সূর্য তোমাদের গৃহে প্রবেশ করত তাহলে ওই সূর্যের আলো অপেক্ষা ওই টুপির আলো উজ্জলতর হবে।এখন তোমরা চিন্তা করো,যে ব্যক্তি কুরআনের নির্দেশ অনুযায়ী আমল করে তার মর্যাদা কত উত্তম হবে।(আবু দাউদ,আহমাদ পৃঃ ১৮৫) ইবনে আবু তালেব রাঃ থেকে বর্ণিত রাসূল সাঃ এরশাদ করেন,যে ব্যক্তি কুরআন পাঠ করে ও তা মুখস্থ করে,অতঃপর কুরআনে যা হালাল করেছে তা নিজের জন্য তা হালাল এবং কুরআন যা হারাম করেছে তা নিজের জন্য তা হারাম করেছে,তাহলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং নিজ পরিবারের এমন ১০ জনের জন্য তার সুপারিশ কবুল করা হবে যাদের পরিণাম জাহান্নাম অবধারিত ছিল।(তিরমিজি ৫/২৯০৫) মহান আল্লাহ তায়ালা আমাদের কুরআনের সঙ্গি হয়ে নেক সন্তান হিসেবে কবুল করুন,বাবা-মা আমাদের প্রতি যেরূপ দয়া করেছেন রব্বে কারিম সেভাবেই তাদের প্রতি দয়া করুন। লেখিকা:উম্মেহানি বিনতে আবদুর রহমান,শিক্ষার্থী,ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now