বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

♥প্রেম যমুনায়- মাঝি ও আমি♥পর্ব-৬♥

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আনিছুর রহমান লিখন (০ পয়েন্ট)

X লেখকঃ মোঃ আনিছুর রহমান ( নিজ ) প্রকাশনাঃ হ্যামক ট্যুরিজম বিডি শ্রেণীঃ উপন্যাস প্রকাশকালঃ ২০১০ ♥♥♥♥♥♥♥♥♥♥ ♥পর্ব-৬♥ ----- প্রায় বছর খানেক পর কথা ----- মাধবী তার দাদীর সাথে তার খালার বাড়িতে যাচ্ছে। কারণ মাধবী সাগরের স্মৃতিগুলো ভুলতে পারে নি। মনের সাথে যুদ্ধ করে পরাজিত মনকে শুধরে নেবার জন্য মনের কিছু পরিবর্তন দরকার। তাই সে তার খালার বাড়িতে যাচ্ছে। পথিমধ্যে সাগরের সাথে তার দেখা হয়। মাধবীর মনের জ্বালা আরো দিগুণ বেড়ে যায়। সাগর মায়াভরা কণ্ঠে বলে, - মাধবী, একটু দাঁড়াও। আমার কথাটা শুনো। আমাকে ভুল বুঝো না। - আমার জীবনটাকে নিয়ে তুমি এমন ছিনিমিনি খেললে কেন? উত্তর দাও সাগর। বিষন্নতা সাগরকে কুরে কুরে খাচ্ছিল। এ জ্বালা সহ্য করবার নয়। যে সবসময় তার পাশে ছিল আজ সে পর হয়ে গেছে। সাগর কোথায় যাবে এই ব্যর্থ জীবন নিয়ে? তবুও সাগরের মনের প্রদীপটা জ্বল জ্বল করে জ্বলে। এরই মধ্যে সাগর আরো বিস্মিত হয় মাধবীর কথাটা শুনে যা মৃত্যুর চেয়ে আরো কষ্টকর ছিল। - তোমাকে এত ভালবাসলাম! তুমি তার এ উপহার দিলে? দিবেই বা না কেন? তুমি তো আমার সুখ চাও নি। তুমি তো বিশ্বাসঘাতক! ভালবাসার কি বুঝো তুমি? তুমি তো আমার সাথে ভালবাসার অভিনয় করেছো। একটি মেয়ের জীবন নষ্ট করে কি পেলে তুমি? আমার জীবন নষ্ট করার অধিকার তোমার নাই। - আমি জানি তুমি এখনো আমাকে ভালবাসো। এটা তোমার মুখের কথা মনের কথা নয়। এরপর যা হলো তা ছিল কল্পনার অতীত। সাগর নিজেও কল্পনা করতে পারে নি কি হবে তখন? বাস্তবতা সাগর ও মাধবীকে পৃথিবীর দু'প্রান্তে ফেলে দিল। ছিন্ন হলো ভালবাসার। ফাটল ধরে দু'টি মনের। মাধবী কাঁদো কাঁদো কণ্ঠে বলতে থাকে, - আমাকে তুমি ভুলে যাও সাগর। আমি তোমাকে মুক্তি দিলাম সাগর। বহুদূরে চলে যাও। আমাকে একা থাকতে দাও। - এটা হতে পারে না! আমি তোমাকে ভুলে যেতে পারব না মাধবী। তুমি একবার বুঝার চেষ্টা করো। - বৃথা চেষ্টা করে লাভ কি? বরং জ্বালা আরো বাড়বে। - তুমি এসব কি বলছো মাধবী? - আমি ঠিকই বলছি সাগর। আমার সামনে থেকে চলে যাও। আমি তোমার মুখও দেখতে চাই না। - চলে যাচ্ছি। তবে জেনে নাও, এটা তোমার ভুল হচ্ছে। চলি। এ বলে সাগর চলে যেতে লাগল। আর সাগরের মনে কালো মেঘ জমে উঠল। সাগরের মনে যেন বজ্রপাত হবে। শুরু হলো এক ভালবাসা হারানোর গর্জন। ♥♥♥♥♥♥♥♥♥♥ চলবে........


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now