বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
সচেতন চোর এবং আমি
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সিয়াম (০ পয়েন্ট)
X
আসসালামু আলাইকুম
সন্ধ্যা বেলা। অফিস থেকে বাড়ি ফিরলাম। ঘরে ঢুকেই দেখি বউ জামাকাপড় ব্যাগে ভরছে। আমি বললাম কি গো তুমি এখন কোথায় যাবা।
-আমি এখন বাপের বাড়ি যাচ্ছি। করোনার জন্য পাচমাস হলো যাওয়া হয় না।
- যাক তাহলে শান্তি।
- কিসের শান্তি
- এই যে আমি শশুরবাড়ি যাবো। শশুরবাড়ি কত খাতির যত্ন। পোলাও,মাছ,মাংস,ক্ষির,দই আরও কতকিছু। তারউপর শালিগুলোও আছে।
- তোমাকে কে বললো? যে তুমি আমার সাথে যাবা। তোমাকে নিচ্ছি না।
- কিহহহহ কেন?
- গতবার গিয়ে তুমি আমার বাবার কত টাকা খসিয়েছো হিসেব করছো? তার উপর কোন কাজও করতে না। খালি বসে খাওয়া, আর ঘুমানো।
- ও বউ নেও না প্লিজ,প্লিজ,প্লিজ।
- ওসব বলে লাভ হবে না। আমি নিচ্ছি না। আগেই অটো ভাড়া করেছি যাচ্ছি । টা টা।
- যাচ্ছো যখনই। তাহলে যাওয়ার আগে একটা পাপ্পিতো দিয়ে যাও
- উমমমমমমমমমমমমমম্মাহ। এবার হয়েছে।
- হ্যা খুব হয়েছে।
বউ চলে গেলো। রান্না দুদিনের করে গেছে। তাই দুদিনতো যাবে। তারপর ভিক্ষাটিক্ষা করবো না হয়। খাওয়া দাওয়া করে লা লিগা দেখে ঘুমিয়ে পড়লাম। বউ থাকলে তো আর দেখতে পারি না☹। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙলো। মনে হলো বেসিন থেকে পানি পড়ছে। কে হবে এখন আবার? বউও নেই। তাহলে চোর নয়তো। ভুতও হতে পারে। কিন্তু ভুতে পানি কেন ব্যবহার করবে? আমি তাও আস্তে আস্তে বেসিনের দিকে গেলাম। ওদিকে উকি দিতেই দেখলাম একজন হাত ধুচ্ছে। কেরে বাবা আবার হাত ধুচ্ছে? আমার বাড়িতে। ওদের বাসায় কি পানি নেই?। আমি পিছন থেকে ডাক দিলাম কে ? লোকটা চমকে উঠে পিছনে চাইলো। চোর হবে হয়তবা কিন্তু চেহারা দেখে মনে হয় না আসলে চোর। আমি লোকটার কাছে আসব তখনই লোকটা বলে উঠল
- সাবধান! সামাজিক দুরুত্ব মনে চলুন। আমি চোর বলে কি মানুষ না? পাচ ফুট দুরে থাকুন। তাতে আপনারও লাভ আমারও লাভ।
- লাভ বুঝলাম কিন্তু আপনিতো চোর আপনাকে ধরতে তো হবে। তাই না। আর হাত ধুচ্ছেন কেন?
- বারে হাত ধুবো না বাইরে থেকে আসলাম এখন আপনাদের জিনিস চুরি করবো হাত না ধুলে যদি করোনা এসে যায়
- ও তাই বলেন। তাহলে আমি ঘুমাতে গেলাম আপনি চুরি করেন। চুরি করা শেষ হলে একটু ডাক দিয়েন পুলিশে খবর দিতে তো হবে।
- আচ্ছা ঠিকাছে ডাক দিয়ে দেবো।
আমি বিছানায় এসে ঘুমিয়ে পড়লাম। কিন্তু দুই মিনিট পরই চোরটা ডাক দিলো আমাকে।
- ও ভাই উঠেন একবার
- কি হলো আবার বললাম না চুরি করা শেষে ডাক দেবেন। চুরি করা শেষ
- না আসলে হ্যান্ড স্যানিটাইজারটা কোথায় বলতে পারবেন? হেক্সিসলও চলবে।
- কেন কেন আবার হ্যাক্সিসেল কেন?
- বারে আপনার ঘরের জিনিস চুরি করবো। ওগুলো তো পরিষ্কার করতে হবে। কি জানি কখন কি কি অবস্থায় ধরেছেন।
- ও এই কথা। ওইতো আমার নাকের সামনের টেবিল থেকে ডান দিকে গিয়ে একটু নিচু হয়ে দেখবেন ওখানে আছে।
- ধন্যবাদ। কোথায় কি আছে জানলে ভালো হতো একটু বলবেন।
- ওইতো ওইদিকে দেখো চাবি আছে আলমারির। ওইটা খুলে দেখবা বামদিকের ড্রয়ারে ১০০০০ টাকা ডান দিকে তোমার ভাবির কয়েক ভরি গয়না।
- আপনার বৌ আছে। কোথায়?
- সে দুঃখের কথা কি বলবো আর একটু বেশি খাই দেখে আমাকে শশুর বাড়ি নিয়ে যায়নি
-
- আপনি কান্দেন কোন দুঃখে?
- ভাই আমারও এক অবস্থা। চলেন জড়াই ধইরা কান্দি
- না। করোনা হতে পারে।
- ওহ। হ্যা তাইতো। আচ্ছা যাই চুরি করে আসি।
- হুম যান
আমি আবার ঘুমালাম
চুরি করা শেষে চোরটা আমাকে আবার ডাক দিলো।
- ভাই চুরি করা হয়েছে এবার যাই।
- হয়েছে। মাশাআল্লাহ কিন্তু একটু চাতো খেয়ে যান। না ভাই এখনি যাই। চা পরে একদিন খাওয়া যাবে।
আমি পুলিশকে ফোন দিলাম। একজন ফোন ধরলো
- হ্যালো স্যার আমাদের বাড়িতে দুঘন্টা আগে চোর ঢুকেছে। আমারা গল্প করেছি। তার পর চোর চুরি করে পালাচ্ছে। তাড়াতাড়ি ধরেন ওকে।
- তো আপনি ধরতে পারলেন না?
দুঘন্টা ছিল আবার নাকি গল্প করেছেন।
- আরে স্যার আপনারাই তো বলেছেন যে সবসময় তিনফুট বা পাচফুট দুরুত্ব বজায় রাখতে। তাই আর ধরিনি
- এ্যা,,,,,,,,,,,,,,,,,,,,,ধপাস
- স্যার কি হলো কথা বলছেন না কেন। স্যার
তারপর সকালে আমি নিজে গেলাম থানায়। চেহারার কথা বলতেই অনেকে চিনলো। তারপর তার বাড়িতে দুঘন্টা অভিযান চালিয়ে তাকে ধরা গেলো। এত সময় লাগার কারন হলো সামাজিক দুরুত্ব। চোরটা কিছু তেই কাউকে নিজের শরীর ধরতে দিবে না। তারপর একজন কালু জেলের কাছের তা। মাছের জাল এনে তাকে ধরা হলো।
সমাপ্ত,,,,,,,,,
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now