বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভাগনে

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Siam 2.0 (০ পয়েন্ট)

X মেয়ে একজন বিশেষজ্ঞ গরুর ডাক্তার।নাম চৈতালি।তোর মতো একটা গরুর জন্য ওই ডাক্তার মেয়েকেই আমার পছন্দ হয়েছে।না করতে পারবি না বাপ।তাছাড়া মেয়ে দেখতে একেবারে ফকফকা। গায়ের রঙ দুধে আলতা।রূপের নেই কোন দোষ। চরিত্র তোর বাপ থেকেও অনেক ভালো। কথাগুলো বলেই মা রুম থেকে বের হয়েছে। যাওয়ার আগে আমার জন্য টেবিলের উপর একটা ফটোও রেখে গেছেন। মেয়ে যাই হোকনা কেন, ডাক্তার তো! এতেই বেশ। সেই ছোটবেলা থেকে ডাক্তারদের প্রতি আমার একটা দূর্বলতা কাজ করে।মাঝেমাঝে পুরুষ ডাক্তারের দিকেও চেয়ে থাকি।পরক্ষণে আবার নিজেই হতাশ হয়ে বলি,আরে ধুর! আমিতো ছেলে। মা আমাকে পাঠিয়ে দিলো সেই চৈতালি গরুর ডাক্তারের কাছে।সর্বনাশ,ফটো তে যাকে দেখছি, এ দেখি তার চেয়ে অসম্ভব সুন্দর।একে তো ডাক্তার অন্যদিকে আবার অপরূপ।দেখতে দেখতেই আমার জ্বর চলে এলো। কি মশাই, এভাবে কি দেখছেন? এর আগে কি মা আপনাকে দেখায়নি আমার ফটো? যতটুকু জানি,আপনার মা কে আমার একটা ফটোও দেয়া হয়েছিলো। জ্বি!ইয়ে!না!মানে…! কি ইয়ে না মানে শুরু করে দিয়েছেন বলেন তো? আসলে আপনি অনেক সুন্দর তো, তাই দেখতে দেখতে আমার টেম্পারেচার বেড়ে গেছে।খুব সম্ভবত জ্বরও এসে পড়েছে। ও তাই নাকি! দাঁড়ান,থার্মোমিটার দিয়ে আপনার জ্বর টা মেপে দেই। আপনার হাত থাকতে থার্মোমিটার কেনো? হাত দিয়েই মেপে বলুন না কত ডিগ্রি? আসলে গত দুদিন আমিও জ্বরে ভুগছি তো; তাই আমার হাতটাও গরম হয়ে আছে।হাত দিয়ে মাপলে বুঝতে পারবো না।আপনাকে বরং থার্মোমিটার দিয়েই মেপে দেই। আমি অভিমান করে নিচের দিকে তাকিয়ে বললাম,'না থাক তাহলে।' চৈতালি আমার অভিমান বুঝতে পেরে বলল,'আচ্ছা একটু কাছে এগিয়ে আসুন।আমি হাত দিয়েই মেপে দিচ্ছি।' আমি ভয়ে ভয়ে খুব আগ্রহ নিয়ে তার দিকে এগিয়ে গেলাম।সে তার হাত দিয়ে আমার কপাল স্পর্শ করলো।আমি কিছুটা গরম অনুভব করলাম।তখনই ঘুম ভেঙে গেলো ভাগনের চিৎকার করা কান্নার আওয়াজে।আমার আর বুঝতে বাকি রইলো না, ভাগনে যে পিশাব করে দিয়েছে।কোন দুঃখে যে পিচ্চিটার পাশে ঘুমাতে গেলাম আল্লাহ মাবুদ জানে। []২২/০৫/২০২০ []বেগমগঞ্জ,নোয়াখালী রম্যগল্প [] ভাগনে লেখা [] Eh Aan


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now