বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভৌতিক গল্প: রাতের আঁধারে (পার্ট_১)

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mehedi Hasan (০ পয়েন্ট)

X ভৌতিক গল্প: রাতের আঁধারে (পার্ট_১) ভাল করে বাইরে তাকালাম।নাহ, কাউকে দেখা যায় না। ভাল করে বাইরে তাকালাম। নাহ, কাউকে দেখা যায় না। হেড লাইটটা অফ করে সাবধানে নামলাম গাড়ি থেকে। মোবাইলের ফ্ল্যাশ অন করে আরেকবার দেখে নিলাম। নাহ, কেউ নেই। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। অবশ্য এতটা সাবধান না হলেও চলত।একে গভীর রাত, তার ওপর আবহাওয়া খারাপ। একবারে বাধ্য না হলে বা মাথায় ভয়াবহ গন্ডগোল না থাকলে এরকম পরিস্থিতিতে কেউ বের হবে না। গাড়ির পেছনের সীটের দরজাটা খুললাম। সীটে একটা বস্তা রাখা আছে।গাড়ি থেকে নামিয়ে আনলাম। দম বেরিয়ে গেল। বাপরে বাপ, মুটকির ওজন মনে হয় ৭০ কেজি ছাড়িয়ে গিয়েছিল। জ্বি হ্যা, ঠিকই ধরেছেন। বস্তার ভেতর আছে আমার স্ত্রীর লাশ।খুনটা আমিই করেছি। নিশ্চিতভাবেই, এতটুকু পড়ার পর আপনি আমাকে একজন ঠান্ডা মাথার খুনী কিংবা সাইকোপ্যাথ ধরে নিয়েছেন। আপনাদের আশ্বস্ত করার জন্য না, আমি সত্যিই করেই বলছি, কোন সাইকোপ্যাথ বা অপরাধী আমি নই। আপনি নিশ্চই ভাবছেন, সব অপরাধী এমনই বলে। আচ্ছা, আপনাদের তাহলে পুরো ঘটনা খুলেই বলি। নাহ, আপনাদের সহানুভূতি পাওয়ার জন্য নয়। আমার আসলে গল্প করতে ইচ্ছা করছে। তাহলে শুরু করা যাক। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবেই। আমার মত মধ্যবিত্ত ছেলের ফারিয়ার মত বউ পাওয়ার কথা না। তবে আমি পেয়েছিলাম- অসাধারন অ্যাকাডেমিক রেকর্ড আর ক্যারিয়ারের ঊর্ধ্মুখী গ্রাফের কারণে। ওহ, এতক্ষণেতো জেনেই গেছেন আমার স্ত্রীর নাম ফারিয়া। ফারিয়া বিনতে আজাদ। আজাদ ইন্ডাস্ট্রীজের কর্ণধারের একমাত্র কন্যা। চলবে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now