বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সবুজ শ্যামল প্রকৃতি এই বাংলার। প্রকৃতির বর্ণনা দিতে গেলেই প্রথমে বলতে হয়, কোমল ভোরে ঝরে পড়া শুকনা পাতার খস খস শব্দের ধ্বনি প্রতিধ্বনিতে মুখরিত। ধান গাছের ডগায় শিশিরবিন্দু। এই প্রকৃতি যেন কথা বলে। কদম ফুলের সুবাস, শরৎ হেমন্তের ধান ক্ষেতের দোলা। মন ছুঁয়ে যায় এক অন্য অনুভূতিতে। দিগন্ত বিস্তৃত মাঠ। প্রকৃতির বিচিত্র সমারহো। এই দেশে অসংখ্য নদ নদী আছে। তা প্রায় ৭০০ টির মতন হবে।প্রশ্বস্ত গভীর স্রোতস্বিনী নদীগুলোর প্রাণ জুড়ানো হিমেল হাওয়া আর দুইধারের অদ্ভুত সুন্দর প্রকৃতি সত্যিই নজর কাড়ে। নদীর বুক চিরে বয়ে যাওয়া ছোট ছোট ডিঙ্গি নৌকা লঞ্চ আবার কখনও মাছ ধরার অপূর্ব দৃশ্য এক অপূর্ব চিত্রপটের সৃষ্টি করে। সাঝের বেলা পানকৌড়ি আর বকের সারি সারি উড়ে যাওয়ার দৃশ্য নজর কাড়ে সবারই। আমি একজন প্রকৃতি প্রেমিক। আমি ঐ হিমেল হাওয়ার জন্য লম্বা সময় পেলেই চলে যাই নদী তীরে। নদীর তীরে উন্মুক্ত একটা পরিবেশ থাকে। মন খুলে শ্বাস নেয়া যায়। আমাদের এই ইট পাথরে শহরের পাশ দিয়ে একটা নদীর ভয়ে গেছে নাম সুগন্ধা। ঐ নদীর তীরেই মাঝে মাঝে গিয়ে বসি। বরিশালের কীর্তনখোলা নদীর নিকট সুগন্ধা এবং তার পর ধানসিঁড়ি নদী। রাজাপুরের মধ্যে দিয়ে এক সময় প্রবাহিত হত জীবনানন্দের স্মৃতিবিজড়িত ধানসিঁড়ি নদী। আগে যাতায়াতের ব্যবস্থায় নদী পথ প্রধান হওয়ার স্টিমার, বড় বড় লঞ্চ, কার্গো প্রভৃতি চলাচল করত। দুরন্ত যৌবনার নদীগুলার যৌবন এখন আর নাই। এই আমাদের মানুষের জন্য। আমরা ইট পাথরের শহর বানাতে ব্যস্ত। অপরিকল্পিত ভাবে নগর তৈরি করতেছি। কল কলকারখানা কালো বিষাক্ত ধোঁয়া পরিবেশ দুষিত হচ্ছে। আজ শহরের মানুষরা অসুখ- বিসুখের দিক দিয়ে এগিয়ে। এখনি আমাদের সময় আমাদের পরিবেশটা কে বাঁচানোর। না হলে অচিরেই আমরা হুমকির মুখে পরবো। আমরা আমাদের এই কালো অধ্যার জন অনেকটাই দোষী। আমরা চাই একটি সুস্থ দিন ও পরিবেশ। একটি শিশিরবিন্দু যার স্পর্শে গলে যাবে আমাদে পাথরের হ্নদয়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now