বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বারমুডা ট্রায়াঙ্গেল-এ ঘটা দুর্ঘটনাসমূহের তালিকা
আকাশপথের দুর্ঘটনাসমূহ:
১৯৪৫: জুলাই ১০, টমাস আর্থার গার্নার, এএমএম৩, ইউএসএন, ১১ জন অন্য সদস্যসহ বারমুডা ট্রায়াঙ্গালে হারিয়ে যান। তারা ৯ জুলাই ১৯৪৫ তারিখ ৭:০৭ মিনিটে ব্যানানা রিভারের নাভাল এয়ার স্টেশন থেকে রওনা দেন। তাদের সর্বশেষ অবস্থান জানা যায় ১০ জুলাই ১৯৪৫ রাত ১:১৬-এ। কিন্তু তারপরে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
১৯৪৫: ডিসেম্বর ৫, ফ্লাইট ১৯ ১৪ জন লোকসহ হাড়িয়ে যায় এবং একই দিনে ১৩ জন লোকসহ ফ্লাইট ১৯কে খুজতে গিয়ে পিবিএম মেরিনার হাড়িয়ে যায়।
১৯৪৮: জানুয়ারি ৩০, আভ্রো টুডোর জি-এএইচএনটি স্টার টাইগার ৬জন সদস্য ও ২৫ জন যাত্রীসহ হারিয়ে যায়।
১৯৪৮:ডিসেম্বর ২৮, ডগলাস ডিসি-৩ এনসিং৬০০২ তিনজন সদস্য ও ৩৬জন যাত্রীসহ হারিয়ে যায়।
১৯৪৯: জানুয়ারি ১৭, আভ্রো টুডোর জি-এজিআরই স্টার এরিয়েল সাতজন সদস্য ও ১৩জন যাত্রীসহ কিন্ডলে ফিল্ড, বারমুডা থেকে জ্যামাইকার দিকে রওনা দেওয়ার পরে হারিয়ে যায়।
১৯৫৬: নভেম্বর ৯, মার্টিন মার্লিন ১০জন সদস্যসহ বারমুডা থেকে রওনা দিয়ে হারিয়ে যায়।
১৯৬২: জানুয়ারি ৮, একটি ইউএসএএফ কেবি-৫০ ৫১-০৪৬৫ হারিয়ে যায়।
সমুদ্রে ঘটা দুর্ঘটনাসমূহ সম্পাদনা
১৮১৪: ইউএসএস ওয়াসপ ১৪০জন লোকসহ হারিয়ে যায়।
১৮২৪: ইউএসএস ওয়াইল্ড ক্যাট কিউবা থেকে টম্পকিন্স আইল্যান্ড এর দিকে যাওয়ার সময় ১৪জন লোকসহ হারিয়ে যায়।
স্থলে ঘটা দুর্ঘটনাসমূহ:
১৯৬৯: গ্রেট আইজ্যাক লাইটহাউস (বিমিনি, বাহামাস)- এর দুইজন কিপার হারিয়ে যান এবং তাদের আর খুজে পাওয়া যায়নি।
বারমুডা ট্রায়াঙ্গেল এ এরকম আরও অনেক রহস্যময় দুর্ঘটনা আছে যা এখনও রহস্যময় হয়ে আছে।
সংগ্রহীত।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now