বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
Writer:-Mahin Part:2..[বিঃদ্রঃসম্পূর্ণ গল্পটি কথ্য ভাষায় লিখিত]
এখন পুরোপুরি সকাল হয়ে গেছে।কুকুরগুলো চিৎকার চেচাঁমেচিতে পাড়ার অনেক লোকের ঘুম ভেঙ্গে গেল।সবাইকে এক সাথে দেখে কুকুরগুলো চলে গেল।একজন ভদ্র লোক বলল,কি ব্যাপার!তোমাদের এ অবস্থা কেন?আলিফ ও আছেম পুকুর থেকে বলল,আমরা কুকুরের লড়ান খেয়ে এ অবস্থা।লোকটি বলল,হুমম কুকুরকে লড়ালে কুকুর তো তোমাদের লড়াবেই।আলিফ,বিশ্বাস করেন কাকু আমরা কুকুরকে কিছু করেনি।লোকটি বলল,কিছু না করলে তো কুকুর লড়বে কেন?ওদিকে ওরা কথা বলছে আর এদিকে রেদোয়ান,রাফসান ওরা রাস্তায় এসে দাড়াল।আমি গাছ থেকে নামব এমন সময় আরেকজন লোক এসে আমাকে বলল,তুই আবার গাছে উঠিছিস নাম।আমি বললাম,কাকু আমি সত্যি কিছু করেনি।লোকটি,তুই আগে গাছ থেকে নাম।আমি ভাবলাম,বুঝেছি আজ কপালে শনি আছে,যা যা আপন প্রাণ বাঁচা।আমি বললাম, এইযে নামছি বলে গাছ থেকে নেমে আজকেরও দৌড় কালকেরও দৌড়।ওদিকে ওদের কি অবস্থা তা জানিনা।এতক্ষন বোধহয় মারধর শুরু করে দিয়েছ।রাস্তার একপাশে দাড়িয়ে অপেক্ষা করতে থাকলাম ওদের জন্য।কিছুক্ষন বাদে ওরা দৌড়ে আসল।আমি,কিরে তোদেরকে মেরেছে।ওরা না বলল।চল চল তাড়াতাড়ি চল,আজ বাসায় আবার কোন শনি অপেক্ষা করছে তা আল্লাহই ভালো জানে!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now