বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মোখলেস আরেকবার চোখ মুছল। এই সিএনজি, যাবা? লাল পাঞ্জাবি পরা একটা লোক জান্তে চাইল। কই? মোখলেস জানতে চাইল। ইপিজেডের পর। উঠেন। লোকটা উঠে বসল।গাড়ি চলতে শুরু করল। লোকটা শব্দ করে পেছনের সীটে বসে হঠাত মোনাজাত শুরু করে।ইয়া মাবুদ, চাকরিটা বাচায় দাও। স্যার।...
মোখলেস আরেকবার চোখ মুছল।
এই সিএনজি, যাবা? লাল পাঞ্জাবি পরা একটা লোক জান্তে চাইল।
কই? মোখলেস জানতে চাইল।
ইপিজেডের পর।
উঠেন।
লোকটা উঠে বসল।গাড়ি চলতে শুরু করল।
লোকটা শব্দ করে পেছনের সীটে বসে হঠাত মোনাজাত শুরু করে।ইয়া মাবুদ, চাকরিটা বাচায় দাও।
স্যার।
কি?
আপনি শয়তানে বিশ্বাস করেন?
হোয়াট?
শয়তান মাঝে মাঝে মানুষকে সাহায্য করে।বিনিময়ে শয়তানের উদ্দেশ্যে মানুষ বলি দিতে হয়।
তাই? লোকটার মুখে বিদ্রুপের হাসি।
সত্য কথা স্যার।
তা তোমার শয়তানের সাথে দেখা হয়েছে?
শয়তান নিজে আসে নাই।তার লোক আসছিল।
কেন?
আমার ছেলেটা এক্সিডেন্ট করছিল, কোমায় ছিল। ডাক্তাররা কিছু করতে পারল না, তখন ওই লোকটা আসল।
তারপর?
বলল আমি যদি শয়তানের উদ্দেশ্যে বলি দেই তাহলে সে আমার ছেলেকে বাচাবে।
তা তোমারতো শয়তানের সাথে দেখা হয় নাই।তা ওই লোকের কি দেখা হয়েছিল?
না।
তাহলে সে তোমাকে শয়তানের পক্ষ থেকে ডিল অফার করল কিভাবে?
ব্যাপারটা আপনি বুঝেন নাই। শয়তানে প্রথমে একজনকে অফার করছিল।নিজে নরবলি দেয়ার পর সে শয়তানের অফার পৌছায় দিল দ্বিতীয়জনের কাছে। দ্বিতীয়জন থেকে তৃতীয়জন, এভাবেই চলছে।এখন আমি অফার করছি আপনাকে।চাকরি বাচাতে চান?
বলতে বলতে মোখলেস সিএনজিটা লাগিয়ে দেয় এক ট্রাকের সাথে।
ড্রাইভরের উদ্দশ্যে গালি ভেসে আসে ট্রাক থেকে, পেছনের সীট থেকে চেচিয়ে ওঠে মাহফুজ। ওই মিয়া, চোখের মাথা খাইছেন নাকি?ঠিকঠাক একটা সিএনজি চালাইতে পারেনা, এরা নাকি আবার শয়তানের চ্যালা। যত্তসব অসুস্থ ভোদাইয়ের দল।
লোকটা হঠাত পেছন ফিরে তাকায়। তাহলে আপনি শয়তানের অফার নিবেন না?
শয়তান কেন, তার বাপের কোন অফারও আমি নিব না। তুই সামনে তাকায় গাড়ি চালা। যত্তসব অসুস্থ গর্দভের দল।
মাহফুজের কথা শুনে তীব্র চোখে তাকায় মফিজ।তার চোখ ঠিকরে যেন আগুন বেরোয়।
হঠাতই একটা কাজ করে বসে মফিজ।সিএঞ্জিটা রং সাইডে নিয়ে তীব্র বেগে ছোটাতে শুরু করে। অপর পাশ থেকে ছুটে আসছে একটা দানবীয় লরি।
শয়তানকে না বলার শাস্তি মৃত্যু।বলতে বলতে একটা পৈশাচিক হাসি দেয় মফিজ।
লরিটা আসছে, লরি বরাবর তীব্র বেগে ছুটে চলেছে সিএনজি।
মাহফুজ অনেক চেষ্টা করেও দরজাটা খুলতে পারেনা!
ইয়া মাবুদ, রক্ষা কর। মাহফুজ হাত তুলে প্রার্থনা করে।
মফিজ তখনও হাসছে।তার হাসি চাপা পরে যায় লরির প্রচন্ড শব্দে।
To be Continued...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now