বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অনেক দিন আগের কথা। সজীব, হৃদয়,সুমন ও রিফাত চার বন্ধু। তারা সবাই খুব ভালো ও কাছের বন্ধু।
তাদের চার জনই অনেক মেধাবী ছাত্র।কিন্তু তাদের মধ্যে হৃদয় সবচেয়ে বেশি মেধাবী।
তারা ছোটবেলা থেকে একসাথে স্কুলে পড়ত।তারপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তারা এক সাথে পড়ত।দীর্ঘ সময় একসাথে থাকার ফলে তাদের প্রত্যেকের সম্পর্ক হয়েছে ঘনিষ্ঠ।
তারা যখন একসাথে পড়ত তখন তারা স্বপ্ন দেখতো কেউ ডাক্তার, কেউ শিক্ষক,কিংবা কেউ অন্য পেশা অবলম্বন করব।
উচ্চমাধ্যমিক শেষে তারা সবাই ভিন্ন ভার্সিটি তে সুযোগ পাই আর এজন্য তাদের মধ্যে যোগাযোগ বিছিন্ন হয়।
সবাই পড়ালেখা শেষ করে চাকরির জন্য অপেক্ষা করছে।সজীব,সুমন ও রিফাত ইতোমধ্যে চাকরি পেয়ে গেছে।সুমন প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার, সজীব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর রিফাত সেনা সদস্য।
কিন্তু হৃদয় নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান। হৃদয়ের বাবা হৃদয় ১২ থাকা কালীন মারা যায়।তাই ওর তিন বন্ধু যখন চাকরির খোঁজ করছে তখন হৃদয়ের মা অসুস্থ হওয়ায় সে তা করতে পারি নি।
হৃদয় এখন তার বাবার রেখে যাওয়ার স্বল্প পরিমাণ জমির মালিকমাত্র।আর তাই তার জীবিকা নির্বাহের প্রধান উৎস।
হৃদয়ের মা ও মারা গেছে ৩ বছর আগে। হৃদয় এখন বিবাহিত। ২সন্তানও আছে তার।
এদিকে সজীব, সুমন ওরিফাত পরস্পরের সাথে যোগাযোগ রাখে কিন্তু কেউ হৃদয়ের খোঁজ পাই না।
এদিকে রিফাত তার কাজের সূত্রে হৃদয়ের গ্রামে আসে। এসেই সে হৃদয়ের খোঁজ করতে থাকে এমন সময় হৃদয়ের সাথে রিফাতের দেখা হয়।রিফাত দেখে হৃদয় মাঠে কাজ করছে।
রিফাত কিছুক্ষণ ভাবতে থাকে,,,,
রিফাত হৃদয়ের কাছে যায় এবং তার সম্পর্কে জানতে চাই। তখন হৃদয় রিফাতকে সব কিছু বলে।
রিফাত বল যে সুমন একটা প্রতিষ্ঠানের ম্যানেজার। আমি ওর সাথে কথা বলে দেখি কিছু করা যায় নাকি।
রিফাত সুমনকে বলায় সুমন বলে যে তার একজন বিশ্বস্ত সহযোগী প্রয়োজন। তাই সে হৃদয়কে কাজ দিলো
বি.দ্র. কি লিখেছি নিজেও জানিনা। ভুলত্রুটি নিজের গুণে ক্ষমা করবেন।
( অনেক শ্রম, সময় ও মেধা দিয়ে লেখা তাই কেউ কপি করবেন না)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now