বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
#অবাক_করা_একটি_শিক্ষনীয়_ঘটনা-
::
একদিন মদীনার বাজারে একজন ইহুদি ক্রেতা এসে দাঁড়ালেন,
আমাদের প্রিয় নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর এক সাহাবীর দোকানের সামনে।
~~~
একটা পণ্য দেখে পছন্দ করে দামাদামি করতে লাগলো। দাম শুনে কিনতে সম্মত হলেন ঐ ক্রেতা।
কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে ঐ সাহাবীটি দূরের আরেকটি দোকান দেখিয়ে দিয়ে বললেন, পণ্যটি সেখান থেকে কিনতে। দাম একই, জিনিসও একই।
~~~
ক্রেতা অবাক হয়ে ঐ দোকানে গেলেন। এবং পণ্যটা কিনে ফেরত আসলেন আবার প্রথম দোকানে।
~~~
সাহাবীটি জিজ্ঞেস করলেন ক্রেতাকে,
আপনার জিনিসটা কি পাওয়া যায়নি সেখানে.?
~~~
ক্রেতা বললেনঃ পেয়েছি, কিন্তু আমি অন্য
একটা কথা জানার জন্য এসেছি।
~~~
সাহাবী :- কী কথা ?
~~~
- আপনি যার কাছে আমাকে পাঠিয়েছেন সে তো আমার ধর্মের মানুষ,
—ইহুদি।
আবার অন্যদিকে আপনি একজন জাত ব্যবসায়ী হয়ে, ব্যবসার প্রতিদ্বন্দ্বীর কাছে আমাকে পাঠালেন,
মুসলিম হয়ে একজন ইহুদিকে ব্যবসার সুযোগ করে দিলেন, কিন্তু কেন?
~~~
তখন সাহাবীটি মুচকি হেসে বললেনঃ
মহান আল্লাহ আমাকে আজকের মতো যতেষ্ট রিযিক দিয়েছেন।
যতটুকু আমার প্রয়োজন আজকের দিনের জন্য ততটুকুই ব্যবসা হয়েছে আমার।
কিন্তু ঐ লোকটি সকাল থেকে বসে আছে।বেচাকেনাটাও তেমন হয়নি ওর।
তার ও তো পরিবার আছে। ঘরে আহার তো নিয়ে যেতে হবে।
একজন ক্রেতা পেলে অন্তত তার ন্যুনতম চাহিদাটুকু হয়ত মিটবে।
কিছুটা হলেও তার উপকার হবে।
আর আমাদের নবীজি (সাঃ) বলেছেন, তোমরা তোমাদের প্রতিবেশীর খেয়াল রাখিও।
~~~
ইহুদী ক্রেতাটি, সাহাবীর এমন সততা ও আদর্শ দেখে হতবাক হয়ে ভাবলেন।
যে ধর্ম মানুষের কল্যাণের কথা এভাবে মানুষকে ভাবতে শেখায়,
সেই ধর্ম কখনোই মিথ্যা হতে পারে না। সাথে সাথে তিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করে ফেললেন
~~~
* আল্লাহ আমাদের সবাইকে ইসলাম ধর্মের শান্তির মর্ম বুঝার তওফিক দান করুন... #আমিন
~~~~~
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now