বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
এগিয়ে যাওয়ার উক্তি: ৩২ টি বাণী যা জীবনে সামনে চলায় অনুপ্রাণিত করবে
X
( ১)
“বড় কিছু অর্জন করতে চাইলে অনেক সময়েই তোমাকে বড় ঝুঁকি নিতে হবে”
Ø বিল গেটস
(২)
“জীবন বাই সাইকেল চালানোর মত একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে”
Ø আইনস্টাইন
(৩)
“আগের অধ্যায় বার বার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই”
Ø ইংলিশ প্রবাদ
(৪)
“ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুন সুযোগ, এবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে”
Ø হেনরি ফোর্ড (আমেরিকান বিলিওনেয়ার বিজনেস ম্যাগনেট ও ফোর্ড মটরস-এর প্রতিষ্ঠাতা)
(৫)
“ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছ”
Ø সংগৃহীত
(৬)
“যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে – ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না”
Ø স্টিভ ম্যারাবোলি (বিজ্ঞানী ও মোটিভেটর)
(৭)
“আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”
Ø ওয়াল্ট ডিজনি
(৮)
“হার মেনে নেয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা”
Ø টমাস আলভা এডিসন (বিশ্বখ্যাত আবিস্কারক ও উদ্যাক্তা)
(৯)
“গতকালকের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি করতে না পারে”
Ø সংগৃহীত
(১০)
“এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেয়া মানে সৃষ্টিকর্তার দেয়া উপহারের প্রতি অবিচার করা”
Ø সংগৃহীত
(১১)
“তুমি চাইলেও পেছনে যেতে পারবে না, তবে সামনে না এগিয়ে থেমে আছ কেন?”
Ø সংগৃহীত
(১২)
“ওরা তোমাকে নিয়ে ঠাট্রা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক – তাতে কিছুই হবেনা। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে”
Ø আপোর্ভ ডুবেই (লেখক ও মোটিভেটর)
(১৩)
“বিশ্বাস মানে হল সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া, সময়ে সবকিছুই পরিস্কার দেখা যাবে”
Ø ম্যানি হ্যাল (বিখ্যাত লেখিকা)
(১৪)
“ভবিষ্যতের দিকে এগিয়ে যাও, অতীতের সবকিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো”
Ø মাইক রোও (আমেরিকান টিভি ব্যক্তিত্ব)
(১৬)
“জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো, তারপর তার দিকে এগিয়ে যাও”
Ø জর্জ পিরি (সর্বকালের সেরা একজন মিক্সড মার্শাল আর্টিস্ট)
(১৭)
“আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হল সত্যিকার ইচ্ছা। সত্যিকার ইচ্ছা থাকলে কোনও বাধাই মানুষকে থামাতে পারে না”
Ø জেন স্মাইলি (পুলিৎজার পুরস্কার বিজয়ী লেখিকা)
(১৮)
“তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছ, যখন দেখবে পেছন ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলেছ”
Ø সংগৃহীত
(১৯)
“সামনে এগুনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে”
Ø সংগৃহীত
(২০)
“অতীতের ভুল নিয়ে আফসোস করো না। সামনের কাজগুলো নির্ভুল ভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও”
Ø ডেনিস ওয়েটলি (মোটিভেটর ও পরামর্শক)
(২১)
“যদি কোনও লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করবে না; তার বদলে কৌশল বদলে ফেলো”
Ø কনফুশিয়াস (চীনা দার্শনিক)
(২২)
“শুধু সামনে এগিয়ে যাও। কে কি বলছে – তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে, করতে থাকো”
Ø জনি ডেপ (ইতিহাসের সফলতম অভিনেতাদের একজন)
(২৩)
“যদি উড়তে না পার, তবে দৌড়াও; যদি দৌড়াতে না পার, তবে হাঁটো; হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো, সামনে চলা বন্ধ করবে না”
Ø মার্টিন লুথার কিং জুনিয়র (আফ্রিকান আমেরিকান নেতা)
(২৪)
“মানুষ সব সময়েই ছাত্র, মাস্টার বলে কিছু নেই। এটা যে বুঝবে – সে সব সময়ে সামনে এগিয়ে যাবে”
Ø কনরাড হ্যাল (ফটোগ্রাফি গ্রেট)
(২৫)
“অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতকে বদলাতে পারো”
Ø সংগৃহীত
(২৭)
“যারা শুদ্ধ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায়, তারা একদিন সবকিছুই ঠিক হতে দেখে”
Ø গর্ডন হিংকলি (আমেরিকান ধর্মীয় বক্তা ও লেখক)
(২৮)
“আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি, তবে সামনে এগিয়ে যেতে পারব না”
Ø জন উডেন (বাস্কেটবল গ্রেট)
(২৯)
“অতীতকে বিদায় জানাতে সাহস লাগে। সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে”
Ø পাওলো কোয়েলহো (বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান লেখক)
(৩০)
“জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনও দিন সাগর পাড়ি দিতে পারবে না”
Ø রবীন্দ্রনাথ ঠাকুর
(৩১)
“সমস্যা তোমাকে থামিয়ে দেয়ার জন্য আসে না। সে আসে, যাতে তুমি নতুন পথ খুঁজে পাও”
Ø রবার্ট এইচ স্কুলার
(৩২)
“নেই বলতে কিছু নেই। যা আছে তাই দিয়ে শুরু করো, যা নেই তা পেয়ে যাবে”
Ø সংগৃহীত
(সংগৃহীত)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now