বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখকঃ মোঃ আনিছুর রহমান ( নিজ )
প্রকাশনাঃ হ্যামক ট্যুরিজম বিডি
শ্রেণীঃ উপন্যাস
প্রকাশকালঃ ২০১০
♥♥♥♥♥♥♥♥♥♥
♥পর্ব-২♥
মাঝি মাধবী নামের একটি মেয়ে প্রাণের চেয়ে বেশি ভালবাসত। আজও সে তাকে ভালবাসে। মাঝি আজও মাধবীর আশায় বসে থাকে। মাধবীর কি হয়েছে? আমার মনে ভাবনার উদয় হয়। সে যদি ফিরে আসে, তাহলে কি তারা ভালবাসর ভুবনে পাড়ি জমাবে? হারিয়ে যাবে কি অজানা রাজ্যে? সেখানে যেন থাকবে না ভালবাসার শত্রু। ভালবাসাকে তারা যেন আজীবন অমর করে রাখবে।
মাধবী জামালপুরের মেলান্দহের মানিক মোল্লার আদরের দুলালী, একমাত্র কন্যা। মাধবীর যেমনটি রূপ তেমনি ছিল অপূর্ব মানবীয় গুণাবলী। খোদার সৃষ্টি পবিত্র ভালবাসার কমতি ছিল না তার মন কুটিরে।তার মন থেকে ভালবাসার প্রস্রবন বয়ে যেত। অপরূপ চাহনী, দু'ঠোঁটের মিষ্টি হাসিতে মাঝি মাধবীর প্রেমে পড়ে যায়। কিন্তু সমাজ ব্যবস্থা ও শত্রু মিত্রের লড়ায়ে ভালবাসার ঘরটা এমন ভাবে ভেঙে যায় যাতে দেহ থেকে প্রাণটি উড়ে গেলে যেমনটি আর হয়।
এভাবেই হতে থাকে জীবনের শুরু। শুধু কঠিন পর্বের মধ্যদিয়ে। শুরুতেই বলি মাঝির নাম সাগর।নদী যেমন এঁকেবেঁকে সাগরে মিশে, তেমনি সাগর ভাবে মাধবী ছুটে চলে আসবেই। কোন বাধায় তাকে দমিয়ে রাখতে পারবে না।ভালবাসার জয় হবেই।মাধবীর প্রেম লাইলী-মজনুর প্রেমকে হার মানাতে চায়। এই যে অপূর্ব ভালবাসা! এই পবিত্র ভালবাসার কি অন্ত আছে?
সাগর মাঝি গোত্রের কেউ নয়। সে শেখ বাড়ির বড় ছেলে। আঃ করিম শেখও তার ছেলের ভালবাসাকে গ্রহণ করে নি।প্রেমের টানে সাগর মাঝি মাঝি হয় অতি কষ্টে দিন অতিবাহিত করছে। এই ভালবাসার কারণেই সে আজ তেজ্যপুত্র।
মাধবীর সাথের সাগরের প্রথম পরিচয় হয় গ্রামের কলেজে। একসাথে লেখাপড়া করত। সাগরের মেধা ও সরলতা দেখে মাধবী সাগরের প্রেমে পড়ে যায়। তখন সাগর কিছুই বুঝতে পারে নি। কাজেই বলা চলে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না।
একদিন মাধবী তার বান্ধবীদের নিয়ে যমুনা নদীতে বেড়াতে এসেছে। তবে ঐ দিন সাগরও এসেছিল। এই তো সুযোগ মনের কথা বলার! সাগর মাধবীর কাছে গিয়ে কিছু বলার জন্য ইতস্তত করছিল। এসব দেখে মাধবী বলে উঠে,
- কি, তুমি এমন করছো কেন? কিছু বলবে কি সাগর?
- হুম, আমার কিছু বলার ছিল। তবে এখানে না। একটু এদিকে আসতে পারবা?
- কি বলবে? ( চাপা উন্মাদনা)
- কিভাবে যে বলব ভেবে উঠতে পারছি না?
- ওহো, তোমাকে শিখাতে হবে নাকি?
- আমি তোমাকে খুব ভালবাসি মাধবী। আমাকে ফিরিয়ে দিও না।
একি স্বপ্ন না সত্য! যে নীলকান্তমণি মহামূল্যবান পাথরের পিছনে মাধবী ছুটছে, সেই মহামূল্যবান পাথর তার হাতে ধরা দিয়েছে। এটি স্বপ্ন না হয়ে পারে না! কল্পনার নেশা কাটে তার। আসলে যে পাথরটিকে আপন করে নিয়েছে সেটিই সাগরের ভালবাসা। এই পবিত্র ভালবাসা মিলন হলো দুটি মনের। তাদের পবিত্র ভালবাসায় যেন বিশ্ব ভ্রামন্ড সংকেত প্রদান করে চলল। মেলান্দহের আকাশে বাতাসে, গ্রামে - গঞ্জে তাদের ভালবাসার ছড়িয়ে পড়ল।
♥♥♥♥♥♥♥♥♥♥
চলবে..............
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now