বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

করোনা ডাইরি।#পর্বঃ২

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Asadullah Al Galib (০ পয়েন্ট)

X লেখকঃ আসাদুল্লাহ আল গালিব ~~~~~~~~~~~~~~~ যারা পূর্বের পর্ব পড়েন নাই তারা কিছু বুঝবেন না তাই দয়া করে পূর্বের পর্ব পড়ে আসেন?ধন্যবাদ] ~~~~~~~~~~~~~~~~~~~~ তাই মা-বাবার বকুনি খেতে হলো না।বরং আব্বু আম্মু অনেক খুশি হল।নিজের সন্তান যদি ভাল কোন কাজ করে তাহলে কোন মা বাবা খুশি না হয়? জানুয়ারি মাসের ১ তারিখ।নতুন বইয়ের সুবাসে চারদিক মোহরিত হয়ে গেল সারা দেশে বই উৎসব। সবাই সবার বন্ধু-বান্ধবীদের সাথে অনেকদিন পর মিলিত হয়ে খুব খুশি।আমিও তার ব্যতিক্রম না।তখন কেই বা জানতে টানা ৫-৬ মাস তারা তাদের প্রিয় মানুষটির সাথে দেখা করতে পারবে না,কথা বলতে পারবে না।তখন কেই বা জানত দেশের এই অবস্থা হবে! একটি ছোট প্রাণী বিশ্বের লাখ মানুষের প্রান কেড়ে নিবে????!এটা কে জানত?যাই হোক সবাই নতুন ক্লাসের নতুন বই নিয়ে আনন্দিত।আমিও আমার বন্ধুদের সাথে এতদিন পরে সাক্ষাৎ করে খুশি হলাম।হঠাৎ করে আমার এক বন্ধু হাসিব বলে উঠল- "কীরে গালিব তুই তো দেশ-বিদেশের খবর রাখছ।পৃথীবিতে যে একটি নতুন ভাইরাস চিহ্নিত হয়ছে সেটা জানছ? " হ জানি।দেখ কোনদিন জানি আমাদের দেশে এসে পড়ে।" "পাগল নাকি তুই আমাদের দেশে আসব কেন?ভাইরাসের কী হাত পা আছে নাকি যে হেঁটে হেঁটে কিংবা উড়ে উড়ে এসে পড়বে?" "এই বেটা ভাইরাস কী সেটা তুই জানছ?এটা একজনের দেহ থেকে সংক্রমিত হয়ে অন্যের দেহে যাই।এই যে আমরা এখন সবাই একসাথে বসে আছি যদি আমাদের কারো শরীরে এটি থাকে তাহলে তা হাঁচি কাশির মাধ্যমে অন্যের দেহে ছড়াবে।এখন বুঝছস? " হ বুঝছি।কিন্তু আমাদের দেশের কোনো ব্যক্তি তো এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ছেনা তাহলে কীভাবে অন্যান্যরা আক্রান্ত হবে?" "এটা কী একটা ব্যাপার।এই দেখ আমাদের দেশের অনেক মানুষ বাহিরের দেশে কাজ করে এদের কারো শরীরে যদি এটা থাকে আর এরা আমাদের দেশে আসলে তাদের মাধ্যমে আরো অনেকের দেহে এটা ছড়াবে।আর সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে এই রোগ দেয় তারি হবে।এখন ক্লিয়ার হয়ছে?" "হ এখন বুঝতে পারছি।" বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় কোনো কিছু খবর থাকে? হঠাৎ করে আম্মুর ফোন আসল।আমি তো দেখে অবাক এমন সময়ে আম্মু ফোন দিল কেন?বাসায় কী কিছু হয়েছে নাকি?এসব ভাবতে ভাবতে ফোনটা ধরি। আমিঃ"হে হ্যালো আম্মু।" আম্মুঃ"তুই কোথায়।" আমিঃ"স্কুলে বন্ধুদের সাথে বসে আছি।কেন কী হয়ছে?" আম্মুঃ"এখন কয়টা বাজে দেখ তো?" আমিঃ"আমার দেখতে হবে কেন? বাসায় কী ঘড়ি নাই?নাকি নষ্ট হয়ে গেছে?" আম্মুঃ"তোকে দেখতে বলছি দেখ?" আমি তো আম্মুর এমন কর্কশ ভাষা দেখে হতবিম্ব হয়ে পড়ি।ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৩ টা বাজে।আমি টাইম দেখে আম্মুর সাথে আর কথা না বলে ফোন কেটে দিই।আর তাড়াহুড়ো করে উঠে পড়ি। "আমি যাই।আজ আমাকে আম্মু মাছ বাজি করে খাবে।তোরা সবাই দোয়া করিছ যেন আমাকে কিছু না করে।" এই বলে বাসার দিকে রওনা হলাম। আমার একটি প্রাইভেট মিস হয়ে গেছে।এখন পর্যন্ত কিছু খাইনি। কিন্তু এতক্ষন পেটে কোন খিদাই অনুভব হল না।একেই বলে"একটি বন্ধু পেলে পুরো দুনিয়াটাই পাওয়া যাই।" কিন্তু এখন আমার প্রচুর খিদা লাগল খিদার যন্ত্রনায় ভাল করে হাঁটতে পারতেছিনা।তাই একটি রিক্সা নিয়ে কোনমতে বাসায় পৌঁছি। বাসার ভিতরে সামনের গেট দিয়ে না ঢুকে পিছনের গেট দিয়ে ঢুকি যেন কেউ না দেখতে পারে।কিন্তু মুহূর্তের মধ্যেই সব পরিকল্পনা ভেস্তে গেল।পিছনের গেট দিয়ে ঢুকে দেখি আম্ম যেন সেখানে কী করতেছে।একেবারে হাতে-নাতে ধরা। মনে হচ্ছিল যেন একজন চোর ঢুকেছে। আম্মুঃ"এত দেরি হল কেন?খাওয়া,প্রাইভেট এসবের কী কোন খোজ-খবর আছে?এই জন্যেই তো তকে বাইরে যেতে দেয় না।" আমিঃ"না মানে আম্মু.." আম্মুঃ"আর বলতে হবে না।যা ঘরে যা।অসভ্য কোথাকার!" ঘরের ভিতরে ঢুকে গিয়ে দেখি টেবিলে ভাত রাখা। মা তো মায়েই তার সাথে কী কারো তুলনা আছে। মা কী আর ছেলের সাথে রাগ করতে পারে।অন্য কেউ এই জায়গায় থাকলে কী করত?তা আপনারা নিজেরাই একটু ভেবে দেখুন।যাই হোক আমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকে শরীরে ২-৩ মগ পানি দিই। আমারো প্চুর খিদা লেগেছিল তাই তাড়াতাড়ি....... {চলবে} [ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর অতি তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।পড়ার জন্য ধন্যবাদ]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now