বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মহান আল্লাহই আমাদের সবচেয়ে বেশি কেয়ার করেন ভালোবাসেন।

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shariful Islam (০ পয়েন্ট)

X আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ যখনি কেউ জিজ্ঞেস করবে...কেমন আছেন...? উত্তরে মন থেকে প্রশান্তির একটা হাসি দিয়ে বলবেন...আলহামদুলিল্লাহ ভালো আছি... যদি বলে, এত দুঃখ কষ্ট দুশ্চিন্তার মধ্য থেকে ও কিভাবে এত ভালো থাকেন....? তখন উত্তরে বলবেন.... যতদিন মনটা অবুঝ ছিলো,মনের মধ্যে দুনিয়াকে লালন করেছি, ততদিন বাচ্ছাদের মত জিদ করেছি। সবকিছু নিজের মত করে ভেবেছি দেখেছি চিন্তা কল্পনা করেছি তাই দুঃখ পেরেশানি কষ্টটা ও তেমন বেশী পেয়েছি। নিজের কর্ম গুনাহ অবাধ্যতা যোগ্যতার কথা ভুলে গিয়ে বিনা পরিশ্রমে অঢেল বেতন আশা করেছি। ভাগ্যিস দয়াময় নিজ দয়াকে হিসেব করে দান করেন নাই। না হয় হিসেবের পাল্লায় হিসেব করলে আজ যা আছি যতটুকু আছে, তা ও পাওয়ার সত্যিকারের যোগ্য আমি নই। আল্লাহ ও রাসুল (সাঃ) এর মোহাব্বতের সাগরে ডুব দিয়ে যখন চোখ দু'টি বন্ধ করলাম, তখনি সত্যিকার ভাবে চোখ দু'টি খুললো। তখন দেখলাম... বান্দা নিজেকে যতটা না মোহাব্বত করে, দয়াময় আল্লাহ বান্দাকে তার চেয়ে বেশী মোহাব্বত করে। যত্ন নেন, খেয়াল রাখেন। এত অসীম দয়া মোহাব্বত পাওয়ার পর, জীবন নিয়ে আফসোস আপত্তি হতাশ মন খারাপ পেরেশানি দেখাতে এখন বড্ড লজ্জা অনুভব হয় অন্তরে। বারবার মনে হয় নিজের যোগ্যতা অপরাধ পাপের সমুদ্রের কথা অন্যদিকে না চাইতেই পাওয়া আল্লাহর অসীম দয়ার কথা। বিশ্বজাহানের পালনকর্তার দয়ার নজরে আছি, এইটাইতো আমি গুনাহগারের জন্য অনেক বড় পাওয়া সৌভাগ্যের । এই আনন্দের সামনে সমস্ত কষ্ট, যেন এক বিশাল পাহাড়ের সামনে একটি বালি কনা মাত্র। আজীবন আফসোস নিরাশা হতাশা দেখিয়ে যে শান্তি পাইনি মনে, আজ হাজারো কষ্টের মাঝে থেকেও আলহামদুলিল্লাহ বলে তারচেয়ে হাজার গুন বেশী প্রশান্তি অনুভব করতে পারে এই অন্তরে। বেশ ভালো আছি বললেও এখন আর ভুল হবে না... আলহামদুলিল্লাহ সংগৃহীত।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now