বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হাক্কুল ইবাদ(বান্দার হক)

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shariful Islam (০ পয়েন্ট)

X ★আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ★ ????বিসমিল্লাহির রাহমানির রাহীম???? ????আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদিন আফদ্বলা সলাতিকা???? হাক্কুল ইবাদ(বান্দার হক) একদিন মোমের আলো জালিয়ে কাজ করছিলেন অর্ধ পৃথিবীর শাসক,খলিফাতুল মুসলিমিন, হযরত উমর ফারুক (র)। এমন সময় সেখানে আসলেন উনার দুই আত্মীয়। এবং কথা বলার অনুমতি চাইলেন। হযরত উমর ফারুক (র) জিজ্ঞেস করলেন কি বিষয়ে আপনারা আলাপ করতে চাচ্ছেন রাষ্ট্রের না পারিবারিক। উত্তরে উনারা জানালেন, পারিবারিক বিষয়। এইটা শুনে হযরত উমর (র) তাড়াতাড়ি জ্বলন্ত মোমবাতিটি নিভিয়ে দিয়ে অন্য আরেকটি মোমবাতি জ্বালালেন। এবং অতিথিদের সাথে কথা আরম্ভ করলেন। এক পর্যায়ে কৌতুহল বশত উপস্থিত আত্মীয়দের একজন জানতে চাইলেন, আপনি আমাদের সাথে আলাপ শুরু করার আগে কেন আগের মোমবাতি নেভালেন আর নতুন একটি জ্বালালেন ? তখন খলিফা উত্তরে বললেন : আগের মোমবাতি ছিল রাষ্ট্রের সম্পত্তি থেকে কেনা । তোমরা যেহেতু আমার আত্মীয়, আর কথা বলতে এসেছো পারিবারিক বিষয়ে তাই তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক আলাপ হবে । আমার নিজের কাজের জন্য জনগণের আমানত থেকে আমি কিছু খরচ করার অধিকার রাখি না। না হয় আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। তাই নিজের টাকায় কেনা মোমবাতিটি তোমাদের দেখে জ্বালালাম । এই জবাবে আত্মীয়রা হতভম্ব হলেন । তারা এসেছিলেন আত্মীয়তার খাতিরে বিশেষ কোন সুবিধা পাওয়া যায় কি না সেই অনুরোধ করতে । কিন্তু সামান্য মোমবাতি নিয়ে খলিফার এত বিবেচনা ও সতর্কতা দেখে নিজেদের প্রস্তাব জানাতে তারা আর সাহসই করলেন না আরেকবার খলিফার কাছে এক লোক অবৈধ সুবিধা চায়। খলিফার সামনে রাখা কিছু কাঠে তখন আগুন জ্বলছিল। খলিফা বললেন , ঠিক আছে তুমি এই আগুনের ভিতর তোমার হাত কিছু সময়ের জন্য রাখো। তারপর তোমার অনুরোধ আমি বিবেচনা করবো । লোকটি ভয় পেয়ে বললো , হে খলিফা ; এই আগুনে হাত ঢুকালে আমার হাত তো জ্বলে যাবে । খলিফা বললেন , তুমি দুনিয়ার এই সামান্য আগুনকে এত ভয় পাচ্ছ অথচ আমাকে তুমি দোযখের অনন্ত আগুনের ভিতরে নিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছ ? তদবিরকারী নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে নেন। (হেকায়াতুস সাহাবা) - #সুবহানাল্লাহ --- ????ভালোবাসা অবিরাম????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now