বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রিয়,
তোমার কি মনে আছে,সেই দিনের কথা?যেদিন আমরা একে অপরের সাথে পরিচিত হয়েছিলাম।অবশ্য মনে না থাকারই কথা।কারণ সেদিন তো ক্লাসের সবাই সবার সাথে পরিচিত হচ্ছিল।তারপর তুমি তোমার ক্লাসরুমে আর আমি আমার ক্লাসরুমে।এমনই তো ভালো ছিল।আমি তোমাকে পছন্দ করতাম না।তোমাকে আমার কোনো কারণ ছাড়াই ভালো লাগতো না।তাহলে কেনো? কেনো তুমি আমার পছন্দের ফুল রেখে দিতে আমার বইয়ের পাশে? কেনো শোনাতে আমায় কবিতা?কেনো শোনাতে বাঁশির সুর? কেনো ভালোবাসি ভালোবাসি বলে বেড়াতে? তাহলে কেনো যেদিন বলেছিলাম ভালোবাসি সেদিন 'রিফার' কথা বলেছিলে? কেনো বলেছিলে তাকে ভালোবাসো? কোনটা তোমার সত্যি ছিল?আমি আজও জানি না।জানতে চাইও না। তবে তুমি তো জানতে আমি ভীষণ ইমোশনাল ছিলাম,তাও এমন কেনো করেছিলে? এর উত্তর জানতে ইচ্ছে করে।ভীষণ জানতে ইচ্ছে করে।তবে না জানলেও চলবে।হ্যাঁ, না জানলেও কোনো সমস্যা নেই।পৃথিবীতে কত কিছুই তো অজানা, এটাও নাহয় অজানাই থাক।তবে তুমি এটা জেনে রেখো,কখনো তোমার রুক্মিণী হতে চাইনি,রাধা হতে চেয়েছিলাম।সেটাও এখন আর চাই না।তবে তোমার হাতে বাঁশি না থাকলে আমার কষ্ট হয়।কেনো হয়,বলতে পারো? পারবে না।উত্তরটা ভাবার চেষ্টাও কোরো না, প্লিজ।আমি চাইনা তুমি এটা নিয়ে ভাবো।
হয়তো চিঠিটা তুমি পড়বে,নয়তো পড়বে না।হয়তো এটা পড়ে থাকবে রাস্তার ধুলোয়।কোনো কৌতুহলী পথিক তুলে একবার পড়বে।তারপর ফেলে দেবে ময়লার বিনে।এতে আমারও কিছুই যাবে-আসবে না।আমার জীবন ঠিকই চলতে লাগবে।হয়তো এমন একটা দিন আসবে,যখন তোমার কথা স্মৃতিতেই খুঁজে পাবো না।তবুও জীবন চলতে লাগবে তার আপন গতিতে।তুমি ভাবছো,' তাহলে এই কথাগুলো লিখছি কেনো?'? লিখছি।ঠিক কী কারণে লিখছি তা আমিও জানি না।ভালো থেকো তোমার রিফার সাথে।আমি কিন্তু মোটেও হিংসা করছি না।আমি হিংসুটে নই।সেটা তুমি জানো।আর ভালো থেকো। সবসময় ভালো থেকো।মাঝে মাঝে বাঁশি বাজিয়ো।নইলে ভুলে যাবে যে।
ইতি,
হবে হয়তো কেউ,,,,,
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
প্রিয়া,
আমি জানতাম তুমি আমাকে পছন্দ করো না।এতটা অপছন্দ করো তা জানতাম না।তুমি কি করে ভাবলে, আমি অন্য কাউকে ভালোবাসতে পারি? তুমি কি খোঁজ নিয়ে দেখেছো, রিফা কে? রিফা মেয়েটার কোনো অস্তিত্বই নেই।ও তো আমার কল্পনা।আমি তো ভেবেছিলাম তোমাকেই রিফা ডাকবো।আর তুমি কতো কিছু ভেবে বসে আছো!
আমি আজও তোমার প্রিয় ফুল জমিয়ে রাখি।আজও কবিতা লিখি,তোমায় শোনাবো বলে।আজও বাঁশির রেওয়াজ করি।আর আমি তো ভালো থাকতে চাই,রিফার সঙ্গেই ভালো থাকতে চাই।আমার রাধা আর রুক্মিণী সবই তুমি।অন্যকেউ না,অন্যকেউ হতে পারেনা.।
ইতি,
তোমার ভীষণ অপছন্দের কেউ,,
(কেমন লাগলো?)
পরামর্শঃ ( আমি ভালো লিখতে পারি না, এমন লেখিকার গল্প কপি করে কারোও কোনো লাভও হবে না,তাই শুধু শুধু কপি করে সময় নষ্ট করবেন না)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now