বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
★★★বিসমিল্লাহির রাহমানির রাহীম★★★
????আল্লাহুম্মা সল্লি আ'লা সায়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিই ওয়া আ'লা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা????
"হে যুবক ভাই শুনে যাও
জান্নাতি হুরদের গল্প"
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যদি জান্নাতী কোন মহিলা যমীনের অধিবাসীদের দিকে তাকাতো তবে আসমান ও যমীনের মাঝের অংশ আলোতে ভরপুর হয়ে যেত, সুগন্ধিতে ভরে দিত। এমনকি তার মাথাস্থিত। উড়না দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম।”
[বুখারী: ২৬৪৩, ২৭৯৬]
*সে সমস্ত নারী যাদেরকে আল্লাহ্ তা'আলা জান্নাতে সৃষ্টি করেছেন। তাদেরকে বলা হয় হূরঃ-
মহান আল্লাহ বলেন, “আর আমি তাদেরকে বড় চোখবিশিষ্ট হূরদের সাথে বিয়ে দেব”।
[সূরা আদ-দোখান: ৫৪]
* তারা হবে অত্যন্ত শুভ্ৰ। আর এজন্যই তাদের নাম হয়েছে, হুর। কেননা, হূর শব্দ দ্বারা ঐ সমস্ত নারীদেরকে বোঝায় যাদের চোখের সাদা অংশ অত্যন্ত ফর্সা, কোন প্রকার খাদ নেই। আর যাদের চোখের কালো অংশ একেবারে কালো।
* তারা হবে প্রশস্ত চোখ বিশিষ্টাঃ-
তাদের এ দুটি গুণ আলোচ্য আয়াতেই বর্ণিত হয়েছে।
[সূরা আল-ওয়াকি'আহ: ২২]
* তারা হবে সমবয়স্কা উদভিন্ন যৌবনা ও সুভাষিনীঃ-
আল্লাহ বলেন, “মুত্তাকীদের জন্য তো আছে সাফল্য, উদ্যান, আঙ্গুর, সমবয়স্কা উদভিন্ন যৌবনা তরুণী”
[সূরা আন-নাবা: ৩১–৩৩]
* তারা হবে কুমারী আর তারা হবে স্বামী সোহাগিনীঃ-
মহান আল্লাহ্ বলেন, “ওদেরকে আমি সৃষ্টি করেছি বিশেষরূপে–ওদেরকে করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা,”।
[সূরা আল-ওয়াকি'আহঃ ৩৫–৩৭]
* তাদের দেখতে মনে হবে যেন মনি মুক্তাঃ-
আল্লাহ্ বলেন, “সুরক্ষিত মুক্তাসদৃশ”
[সূরা আল-ওয়াকি আহঃ ২৩]
* তাদের দেখতে মনে হবে যেন, পরিষ্কার ডিমঃ-
আল্লাহ্ বলেন, “মনে হয় যেন তারা সুরক্ষিত ডিম্ব।”
[সূরা আস-সাফফাত: ৪৯]
* তাদেরকে এর আগে কেউ স্পর্শ করেনি। আর তারাও আপনি স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকায় নাঃ-
মহান আল্লাহ বলেন, “সেসবের মাঝে রয়েছে বহু আনত নয়না, যাদেরকে আগে কোন মানুষ অথবা জিন স্পর্শ করেনি।”
[সূরা আর-রাহমান: ৫৬]
অন্যত্র বলা হয়েছে, “তাদের সংগে থাকবে আয়তনয়না, আয়তলোচনা হুরীগণ।”
[সূরা আস-সাফফাত: ৪৮]
আরও বলা হয়েছে, “তারা হূর, তাঁবুতে সুরক্ষিতা।”
[সূরা আর রাহমান: ৭১]
* তারা দেখতে মূল্যবান পাথরের মত সুন্দর ও মসৃন হবেঃ-
আল্লাহ বলেন, “তারা যেন পদ্মরাগ ও প্রবাল।”
[সূরা আর-রাহমান: ৫৭]
* তাদের সৌন্দর্য এমন যে, তা বাহ্যিক ও অভ্যন্তরীন সার্বিকভাবে ফুটে উঠবেঃ-
আল্লাহ বলেন, “সে উদ্যানসমূহের মাঝে রয়েছে সুশীলা, সুন্দরীগণ।”
[সূরা আর-রাহমান: ৭০]
* জান্নাতে তারা গানও গাইবেঃ-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “জান্নাতীদের স্ত্রীগণ (হুরগণও এতে শামিল) তারা এমন সুন্দর স্বরে গান ধরবে যা কোনদিন কেউ শুনেনি। তারা যা বলবে, “আমরা অনিন্দ সুন্দরী, সুশীলা, সন্মানিত লোকের স্ত্রী, যারা আমাদের দিকে চক্ষু শীতল করার জন্য তাকায়” তারা আরও বলবে, “আমরা চিরস্থায়ী সুতরাং আমরা কখনো মরবনা, আমরা নিরাপদ সুতরাং আমাদের ভয় নেই, আমরা স্থায়ী অধিবাসী সুতরাং আমরা চলে যাব না”
[তাবরানী: মুজামুস সাগীর: ২/৩৫, নং: ৭৩৪, আল আওসাত: ৫/১৪৯, নং ৪৯১৭, মাজমাউয যাওয়ায়িদ; ১০/৪১৯]
* দুনিয়াতে কোন জান্নাতী পুরুষকে কোন নারী কষ্ট দিলে জান্নাতের হুরীরা সে জন্য কষ্টঅনুভব করেঃ-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যখনই কোন জান্নাতী পুরুষকে দুনিয়াতে কষ্ট দেয় তখনি তার জান্নাতী হুর স্ত্রী বলতে থাকে, “তোমার ধ্বংস হোক, তুমি তাকে কষ্ট দিও না, সে তো তোমার কাছে সাময়িক অবস্থান করছে, অচিরেই সে তোমাকে ছেড়ে আমাদের নিকট চলে আসবে”।
[তিরমিযী: ১১৭৪, ইবনে মাজাহ: ২০১৪]
মজলিসে সংঘটিত ভুল-ত্রুটির কাফফারাস্বরূপ দোয়াঃ-
সুবহা-নাকাল্লা-হুম্মা অবিহামদিকা, আশহাদু আল্লা ইলা-হা ইল্লা আন্তা, আস্তাগফিরুকা অআতূবু ইলাইক।’’
অর্থঃ- তোমার পবিত্রতা বর্ণনা করি হে আল্লাহ! তোমার প্রশংসার সাথে। আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমি ছাড়া কোন সত্য উপাস্য নেই। আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দিকে তওবা (প্রত্যাবর্তন) করছি।
????_____ভালোবাসা অবিরাম_____????
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now