বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ব্ল্যাক ম্যাজিক

"ভূতুড়ে অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান অনিক আহমেদ (০ পয়েন্ট)

X ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু কি তা আমরা সকলেই জানি। গ্রাম বাংলায় ব্ল্যাক ম্যাজিক কে বান মারাও বলা হয়। সংক্ষিপ্ত আকারে ব্ল্যাক ম্যাজিক হল জিনের সাহায্যে অন্যের ক্ষতি করা। গ্রামে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক খুবই প্রচলিত যেমন- একটি ছোট একটি পুতুল বানানো হবে এবং যার ক্ষতি করা হয় তার নাম ও কিছু মন্ত্র পড়ে সেই ছোট পুতুলে সুচ গাথতে হয়। সুচ গুলো বিভিন্ন ভাবে গাথতে হয় মাথার সামনে দিয়ে গেথে পিছন দিয়ে বের করতে হয়। তেমনই ভাবে হাত পেট এবং বিভিন্ন জায়গায় গাথতে হয়। তারপর সেই পুতুল একটি ছোট প্লাস্টিক বয়মের ভিতর রাখতে হয় আর বয়মের ভিতর গুরা মরিচের ফাকি ও দিতে হয় এবং কাটা ও দেয়া যায়। আর যাকে কালো যাদু করা হয় তার মাথার একটি চুল ও বয়মের ভিতর রাখতে হয় এবং সে যে কাপড় পড়ে সেই কাপড়ের এক টুকরো রাখতে হয়। এভাবেই পুতুল দিয়ে বান মারা হয়। আর ব্ল্যাক ম্যাজিক করতে শয়তান বা জিন করে তুষ্ট করতে বিভিন্ন নোংরা কাজ করতে হয়। যেমন বাথরুমে গিয়ে আযান দিতে হয় নাউয়ুযুবিল্লাহ। ব্ল্যাক যার উপর করা হয় শুধু তারই ক্ষতি হয়না যিনি করেন তারও দুনিয়াতে ও পরকালে ক্ষতি হয়। ব্ল্যাক ম্যাজিক বা কুফরি ইসলামে সম্পুর্ন হারাম। নানা ভাবে ব্ল্যাক ম্যাজিক করা যায়। ব্ল্যাক ম্যাজিক করতে অনেক বিভিন্ন জিনিসপত্র ও লাগে যেমন ধরুন মৃত মানুষ এর মাথা এবং সদ্য মৃত মানুষের কাটা হাত বা পা বা বিভিন্ন কিছু। ব্ল্যাক ম্যাজিক করতে কবরে গভীর রাতে মন্ত্রপুত তাবিচ মাটি খুড়ে রাখতে হয়। শয়তান বা জিনকে তুষ্ট করতে যা করার তাই করতে হয়। ব্ল্যাক ম্যাজিক অনেক প্রকার। আমি একটা ব্ল্যাক ম্যাজিক শুনেছিলাম সঠিক নামটা মনে নাই। সদ্য মৃত মানুষের আত্না কে নাকি বাজেয়াপ্ত করা হয়। আমাদের গ্রামে প্রতিবছর একটা উৎসব হয়। যারা জিন পালে তাদের বাসায় এই উৎসবটা হয়। অনেক মানুষ এই উৎসবে আসে। সেই উৎসবের রাতে যিনি জিন পালে তার উপর জিন ভর করে এবং মানুষকে সাহায্য করে। মানুষ জিনে ভর করা সেই লোকের কাছে যায় আর তার সমস্যা বা নালিশ বলে আর সে জিনে ভর করা মানুষটি সমাধান বের করে দেন। আমাদের গ্রামে এসব অনেক অনেক আগে থেকেই হয়ে আসছে। সকলেই ব্ল্যাক ম্যাজিক থেকে দুরে থাকবেন। কেউ এটার ধারে কাছেও যাবেন না। ব্ল্যাক ম্যাজিক কুফরি যা সম্পুর্ন হারাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১৪ জন


এ জাতীয় গল্প

→ রহস্যময় শয়তানি বিদ্যা : ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক (শেষ পর্ব)
→ রহস্যময় শয়তানি বিদ্যা : ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক (পর্ব-৬)
→ রহস্যময় শয়তানি বিদ্যা : ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক (পর্ব-৫)
→ রহস্যময় শয়তানি বিদ্যা : ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক (পর্ব-৫)
→ রহস্যময় শয়তানি বিদ্যা : ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক (পর্ব-৪)
→ রহস্যময় শয়তানি বিদ্যা : ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক (পর্ব-৩)
→ রহস্যময় শয়তানি বিদ্যা : ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক (পর্ব-২)
→ রহস্যময় শয়তানি বিদ্যা : ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক (পর্ব-১)
→ ব্ল্যাক ম্যাজিক

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now