বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাটন ফোন

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মফিজুল (০ পয়েন্ট)

X রাত ২ টা। চ্যাট অফ করে নিউজফিড স্ক্রল করছি এমন সময়ে জাহিনের মেসেজ, "জেগে আছো?? কী করো??" জাহিনের মেসেজ দেখেই শঙ্কিত হয়ে গেলাম। ভাবতে লাগলাম, আমার রাতে জেগে থাকা জানার এ কোনো নতুন ফাঁদ নয়তো! সেই ভাবনা থেকেই মেসেজের রিপ্লাই দিবনা বলে ঠিক করলাম। আর তাই মেসেজটা সিনও করলাম নাহ। মিনিট দুয়েক পর গ্রুপে ভাইয়া মেসেজ দিল, " কাল তোমাদের অনলাইন ক্লাস হবেনা।" আমিতো খুশিতেই "আলহামদুলিল্লাহ " লিখে মেসেজ দিয়ে দিলাম। মেসেজ দেওয়ার পর মনে হলো, " আরেহ! এ কি করলাম! গ্রুপে তো জাহিনও আছে। সে যদি এখন মেসেজ দেখে তাহলে আমি শেষ! " এসব ভাবতে ভাবতেই জাহিনের ফোন। রিসিভ করতেই ওপাশ থেকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালাগাল শুরু। আমি ঘুম ঘুম কণ্ঠে বলে উঠলাম, - এত রাতে ফোন দিয়ে গালি দাও কেন? - ওই চুপ। তোরে না কইসি রাত জাগবিনা। তাও তুই জেগে আছিস কোন সাহসে? - আমিতো ঘুমিয়েই ছিলাম। - তাহলে গ্রুপে মেসেজটা কে দিল শুনি? - আসলে ওয়াইফাই অফ না করেই ঘুমিয়ে গেছিলাম তাই মেসেজ আসার সাথে সাথে টুং আওয়াজ পেয়েই আরকি! - তাহলে আমারটার রিপ্লাই দিলি না কেন? - আসলে ব্যাপারটা হইসে কী শুনোওতো..... - ওই চুপ। তোর আসল নকল বুঝিনা। ফোন রাখ। রেখে এখনই ঘুমা। বলেই ফোন কেটে দিল। পরেরদিন সকাল ৭ টায় আবার জাহিনের ফোন। রিসিভ করতেই, - উঠসো তুমি ঘুম থেকে? - কেবলই তো ঘুমালাম। এখনই কীসের উঠা? - কেবলই ঘুমালা মানে? - আরে নাহ বলতে চাইসিলাম কেবলই ঘুম থেকে উঠলাম। - এইতো ভালো ছেলের মত কথা। মনে থাকে যেন বিকাল ৫টায় আসার কথা। - আচ্ছা। বিকাল ৫টায় টি-বাঁধে গিয়ে দেখি ম্যাডাম বসে আছে। আমি বাদামওয়ালার কাছ থেকে বাদাম নিয়ে গিয়ে জাহিনের পাশে বসলাম। আমাকে দেখেই, - যাক সময়মতো এসেছ। - হুম। এই নাও( বাদামের ঠোঙা হাতে ধরিয়ে)। - বাহ! এটাও মনে আছে। - থাকবেই তো। - তোমার জন্য একটা গিফট আছে। - কী গিফট? - এই নাও।( একটা প্যাকেট হাতে ধরিয়ে) - খুলেই দেখ। প্যাকেটটা খুলে আমি হতাশ হয়ে জাহিনের দিকে তাকিয়ে, - এটা কেন? - তোমার স্মার্টফোন আজ থেকে আমার কাছে জমা থাকবে। যতদিন না এডমিশন হবে ততদিন তুমি এই বাটন ফোন ব্যবহার করবা। - কিন্তু কেন? - তাহল তোমার ওয়াইফাই অফ করারও ঝামেলা থাকবেনা। আবার রাতও জাগতে হবেনা। - হাই আল্লাহ! এই কী ছিল কপালে। - এটাই তোমার রাত জাগার উপহার। তারপর থেকে আমি বর্তমানে বাটন ইউজার। #রম্যগল্প #বাটন_ফোন ফরাজ ফারদিন সাকিব


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now