বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কোরআনের রচয়িতার নাকি অঙ্ক জ্ঞান নেই?

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাইম আরাফাত (০ পয়েন্ট)

X ___আসসালামু আলাইকুম___ গল্পঃ কোরআনের রচয়িতার নাকি অঙ্ক জ্ঞান নেই? ট্যাগঃ নাস্তিক্যবাদ বিরুধি। উৎসর্গঃ ইসলামের জন্য যারা প্রাণ দিতে এবং নিতেও প্রস্তুত। ~~~~লেখকঃসাইম আরাফাত~~~~ [নাম ব্যাতিত কপি করবেন না।কারন এই গল্পগুলো লিখতে প্রচুর পড়তে ও পরিশ্রম্রম করতে হয়।ধন্যবাদ।] ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ আমি ক্যান্টিনে বসে বসে কোরআনের বঙ্গানুবাদ পড়ছি আর চা খাচ্ছি।হঠাৎ আমার পাশে এসে বসলেন বিলুদা।বিলুদা আমার দুই ইয়ার সিনিয়র।তার আসল নাম বিজেন্দ্রনাথ রায়।আমরা তাকে ভালবেসে বিলুদা বলে ডাকি।বিলুদা একজন মনেপ্রাণে নাস্তিক।আমার পাশের চেয়ারে বসে চায়ের অর্ডার দিলেন।হাসি মুখে বললেন,আমাদের বিখ্যাত সক্রেটিসের খবর কি?(বিলুদা আমাকে আদর করে সক্রেটিস বলে ডাকে।) --আলহামদুলিল্লাহ ভালো,তুমি কেমন? --আছি মোটামোটি।কি পড়ছিস? --কোরআনের বঙ্গানুবাদ। --এটা পড়ে কি হবে,এর রচয়িতার তো গনিতের জ্ঞানই নেই(নাউযুবিল্লাহ),আর তোরা এটাকে ঐশি গ্রন্থ বলে বিশ্বাস করিস,হাহাহা। --দাদা কি বলছ বুঝতে পারছি না। --আরে জানিস না যে অ্যারন শৌরি প্রমান করেছে যে কোরআনে দেওয়া উত্তরাধিকারীদের প্রতি প্রদত্ত অংশগুলো যোগ করলে যোগফল ১ এর অধিক হয়,এতএব তোদের কোরআনের রচয়িতার গনিত জ্ঞান নেই,,এটা আদৌ কোন ঐশি গ্রন্থ না। আমি নড়েচড়ে বসলাম।বললাম,দাদা কোরআনের রচয়িতার কোন ভুল নেই ভুল থাকতে পারে না।ভুল করছে তোমাদের ঐ অ্যারন শৌরি আর তোমরা। --ও আচ্ছা আমরা ভুল করছি প্রমান কর। বিলুদা উত্তেজিত হয়ে পড়ছে।আমি বললাম,দাদা উত্তেজিত হয়ো না আমি বলছি। --উত্তেজিত হচ্ছি না,বল। --দাদা তোমাকে আগে জানতে হবে যে অ্যারন শৌরির আগে অনেকেই কোরআনের ভুল ধরতে এসেছিল,অনেকে ভুল ধরতে না পেরে নিজেরাই মুসলমান হয়ে যায়। --হ্যা,জানি।ওগুলো আসলে বোকা। --দাদা,মূল জিনিসে চলে আসি।অ্যারন শৌরি আল-কোরআনের সূরা নিসার ১১ ও ১২ নং আয়াতের উদৃতি দিয়ে বলছে যে,উত্তরাধিকারদের অংশগুলো একত্র করলে অংশগুলো ১ এর বেশি হয়,অতএব তার এই দাবী যে,কোরআনের রচয়িতার গনিত জ্ঞান নেই(নাউযুবিল্লাহ)।দাদা হাজার বছর ধরে মানুষ কোরআনের ভুল ধরতে এসেছে ভুল ধরেছে কিন্তু তারা কেউই ঠিক নয়। --ও আচ্ছা তাই নাকি? --হ্যা,যদি আমরা ব্যাখ্যা করি তবে তারা কেউই ঠিক নয়।তাদের সবাই অসত্য।তাদের একজনও সত্য কথা বলে নি। --ও কোরআন শুধু সত্য কথা বলছে তাই না? দাদা তাচ্ছিল্যের সুরে বলল।আমি এসবে কান না দিয়ে বলতে লাগলাম,দাদা কোরআনের উত্তরাধিকারের বিষয়ে অনেক সূরায় বলা আছে।আমি সবগুলোর নাম বলতে পারছি না।তবে অ্যারন শৌরি যে দুটো আয়াত দিয়ে কোরআনকে ভুল বলছে সেটি হলো সূরা নিসার ১১ ও ১২ নং আয়াত এবং নিসার ১৭৬ নং আয়াত।নিসার ১১ নং আয়াতের অনুবাদ,"তোমাদের সন্তানদের উত্তারাধিকারের অংশ সম্পর্কে পুরুষ-নারীর দ্বিগুন প্রাপ্য।কেবল একজন কন্যা দুই হয়ে অর্ধেকের, দুয়ের অধিক কন্যা হয় তাহলে দুই-তৃতীয়াংশ,যদি কন্যা মাত্র একজন হয় তাহলে অর্ধেক প্রাপ্য।যদি পিতামাতা দুজন তাহলে প্রত্যেক ৬ এর একাংশ প্রাপ্য,যদি তাদের সন্তান না থাকে তাদের মা পাবে তিন ভাগের একভাগ।অসিয়ত ও ঋণ পরিশেধের পর।"(নিসাঃ১১) নিসার ১২ নং আয়াতের অনুবাদ,"তোমার স্ত্রী যা ছেড়ে রেখে গেছে-সন্তান থাকলে তার চারভাগের এক ভাগ এবং সন্তান না থাকলে অর্ধেক তোমরা পাবে।অসিয়ত ও ঋণ পরিশোধের পর।তোমরা যা ছেড়ে রেখে দাও সন্তান না থাকলে তার ৪ ভাগের ১ ভাগ এবং সন্তান থাকলে পাবে ৮ ভাগের একভাগ তোমাদের স্ত্রীগণ"।(নিসাঃ১২) আমি বিলুদাকে আমার হাতে থাকা বঙ্গানুবাদ থেকে দেখালাম।বিলুদা বলল,তা ঠিক আছে,কিন্তু ১ এর অধিক তো হয়।তার মানে ভুল। --দাদা, নিসার ১১ নং আয়াতে সংক্ষেপে প্রথম যে অংশের কথা বলা হয়েছে,তা সন্তানদের,অতঃপর পিতা-মাতার।পরে ১২ নং আয়াতে স্বামী-স্ত্রীর অংশ।উত্তরাধিকারের ব্যাপারে ইসলাম বিস্তারিত বর্ণনা করে।আল-কোরআন মূল দিক নির্দেশনা দেয়।আপনি ভালো ভাবে জানতে চাইলে সহিহ্ হাদিসগুলো দেখেন।একজন মানুষ তার পূর্ণ জীবন শুধু ইসলামের উত্তরাধিকের গবেষনা করে কাটাতে পারে,তবু সে শেষ করতে পারবে না।আর অ্যারন শৌরি মাত্র দুটো আয়াতের উদৃতি দিয়ে নিজেকে জ্ঞানের জাহাজ আর কোরআনের ভুল প্রমান করতে চাইছে।এটা অনেকটা এরকম যে ব্যাক্তি সরল গনিতের সমাধান করতে চায় কিন্তু সে কোনো নিয়ম জানে না।যেমন BODMAS র নিয়ম অনুযায়ী B-O-D-M-A-S অর্থাৎ অংকের যে চিহ্নটি অাসে সেগুলো প্রথমে বা পরে যখনি অাসুক প্রথম অাপনাকে প্রথমে ব্র্যাকেট ও 'এরের' কাজ করতে হবে।তারপর ভাগ,গুন,যোগ,বিয়োগ।যদি অামরা সূত্র না জানি এবং প্রথমে বিয়োগ করে তারপর ভাগ করি তাহলো তো অংক জীবনেও মিলবে না।তেমনিভাবে অ্যারন শৌরি নিজে অংক না জেনে কোরঅানের রচয়িতার অংক জ্ঞান সম্পর্কে কথা বলে।দেখ দাদা অামি তোমাকে সূত্র মেনে অংক করে দেখাচ্ছি,দেখ ১ থেকে বেশি হয় কিনা! অামি বিলুদাকে সূত্র অনুযায়ী অংকটা করে দেখালাম যে যোগফল কখনো ১ থেকে বেশি হয় না। বিলুদা বলল,যেতে হবে সময় নাই। বিলুদা হাটতে লাগল অার অামি তাকিয়ে অাছি। ========≠The End========≠


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now