বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আশ্রয়ে বসবাসরত চার বালককে নিয়ে আসা হয়েছে ধর্মযাজকের কাছে।
এই চার বালক নানা অপরাধে অপরাধি। ধর্মযাজক তাদের বললেন, তোমরা যদি তোমাদের অপরাধ স্বীকার করে নাও, তাহলে তোমরা ক্ষমা পেয়ে যাবে।
প্রথম বালক এগিয়ে এলে যাজক জিঙ্গাসা করলেন : তোমার অপরাধ কি, কী পাপ করেছ তুমি?
প্রথম বালক: কালকে আমি ঢিল মেরে মোড়ের দোকানদারের মাথা ফাটিয়ে দিয়েছি, তার মাথা থেকে রক্ত ঝরছিল।
এ কথা শুনে ধর্মযাজক গম্ভীর হয়ে গেলেন ,তবে মাথা নেড়ে বললেন, হুমম! অপরাধটা গুরুতর। জীবে কষ্ট দেয়ার চেয়ে জঘন্যতম অপরাধ আর কি হতে পারে। তবে অপরাধ স্বীকার করার জন্য ধন্যবাদ।
তারপর ধর্মযাজক বললেন: যাও পাশের ঘরে গিয়ে কলসি থেকে এক গ্লাস পবিত্র পানি পান করে নও। তোমার সব পাপ মুছে যাবে। প্রথম বালক মুচকি হেসে চলে গেল।
এবার এগিয়ে এল দ্বিতীয় বালক। যাজক বলল: তুমি কি খারাপ কাজ করেছ?
বালকটি মাথা নিচু বলল, গত পরশু রাতে আমি আশ্রমের সবার ঢুকে জামাকাপড়ে লাল পিপরা ছেড়ে দিয়েছি।
যাজক শুনে দুঃখিত ভঙ্গিতে মাথা নারলেন,ঠিক আছে । যা হওয়ার তা তো হয়ে গেছে।
তাকেও প্রথম বালকের ন্যায় পবিত্র পানি পান করতে বলা হলো।
তৃতীয় বালক এলো। তাকে বলা হলো, ঝটপট তোমার অপরাধ বলো।
আজ সকালে মোরনিং এ যখন ধর্ম ক্লাসে ছাএদের বসার সিটে আলপিন বিধিয়ে রেখেছিলাম, যেন বসতে গেলেই বিধে যায়।
যাজক শুনে বিষন্ন হয়ে গেলেন। মাথা দুলিয়ে জিব দিয়ে চুকচুক শব্দ করে করলেন। আর বললেন, ছি ছি, আমি তোমাদের কাছ থেকে এরকম টি কখনো আশা করিনি। পূর্বেকার বালকদের মতো তাকেও আদেশ করা হলো, পবিত্র পানি পান করার।
সে খুশি মনে চলে গেল।
তৃতীয় বালক যাওয়ার পর এলো চতুর্থ বালক।
ধর্মযাজক বললেন : বলো শুনি তুমি কি কান্ড করেছ?
চতুর্থ বালকের মুখে দুষ্টু দুষ্টু হাসি। তাকে দেখে মনে হচ্ছে না,সে তার খারাপ কাজের জন্য বিন্দুমাএ অনুশোচনা করছে।
সে বলল: মহাশয় আমি একটু আগেই পাসের ঘরের পবিত্র পানির কলসিতে ইয়ে করে দিয়েছি।
এ কথা শুনা মাএ ধর্মযাজক জ্ঞান হারিয়ে ফেললেন।
ভূল ক্রটি ক্ষমা চাই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now