বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটুখানি

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রুবাইয়া ইসলাম (০ পয়েন্ট)

X জীবনে অনেক কিছুই সামান্য, তুচ্ছ ও একটুখানি মনে হয় আমাদের কাছে। আবার অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা সামান্য ও একটুখানি রূপে রূপ দিয়ে থাকি প্রায়ই। কী সেসব? দেখুন- - ১০ লাখ টাকার নাটক ৩ লাখ টাকায়, কিংবা ১০ দিনের শুটিং ৩ দিনে করার পর যা হয় সেটাকে পুরোপুরি নাটক না বলা গেলেও একটুখানি নাটক বলা যেতে পারে। - লকডাউনের মধ্যে সারাদিন বাসায় থেকে মাঝে মাঝে বাইরে বের হয়ে অকারণে হাঁটাহাঁটি করা বা আড্ডা দেয়ার মাধ্যমে তৈরি হয় একটুখানি লকডাউন। - ৩ ঘণ্টা পড়ালেখা করে এর মধ্যে ১ ঘণ্টা ফেসবুক ও ১ ঘণ্টা ইউটিউবে থাকার মাধ্যমে রক্ষা করা হয় একটুখানি লেখাপড়া। - ১ ঘণ্টার অনলাইন ক্লাসে ২০ মিনিট নেটে সমস্যা, ২০ মিনিট আড্ডা, বাকি ২০ মিনিট অডিও-ভিডিও অফ করে ঘুমিয়ে পড়ার মাধ্যমে পালন হয় একটুখানি অনলাইন ক্লাস। - ১ ঘণ্টার টিভি অনুষ্ঠানের মধ্যে ৪৫ মিনিট বিজ্ঞাপন, ৫ মিনিট আনুষ্ঠানিকতা ও ১০ মিনিট মূল পর্বের মাধ্যমে হয় একটুখানি অনুষ্ঠান। - দু’বছরের ফেসবুক স্ট্যাটাস, বন্ধুর অপ্রকাশিত লেখা, সঙ্গে বাংলিশ ভাষায় নিজের অভিজ্ঞতা ও মোটিভেশন মিলে তৈরি হয় একটি বই। আর এভাবেই উত্থান হয় একজন একটুখানি লেখকের। সংগৃহীত


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ একটুখানি অভিমান

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now