বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

☞শরীরের অঙ্গগুলো পাকস্থলীর বিরুদ্ধে হরতাল ডাকল☞

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান SHUVO SUTRADHAR (০ পয়েন্ট)

X [গল্পটি সম্পূর্ণ কাল্পনিক] আজ আমার শরীরের সমস্ত অঙ্গগুলো একসাথে বসে একটি সভা ডেকেছে। ঐ সভায় অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান অংশ কোনটি তা নিয়ে একে অপরের সঙ্গে তুমুল ঝগড়া হচ্ছে। তখন........ চোখঃ আমিই প্রথমে খাবারকে দর্শন করি। তাই আমি হচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাকঃ বোকা চোখ! তুমি কি বুঝতে পারনা যে তোমার দেখার পূর্বেই আমি গন্ধ শুঁকে নেই। আমিই হচ্ছি গুরুত্বপূর্ণ। দাঁতঃ তোমাদের দেখা এবং গন্ধের কি ব্যবহার আছে বলতো। আমি যদি খাবার ভেঙ্গে চূড়ে উপযুক্ত না করতাম তা হলে পাকস্থলীতে যেতো কিভাবে? জিহ্বাঃ হ্যাঁ, তুমি খাবারটিকে ভাঙ্গ ঠিকই কিন্তু যদি স্বাদ খারাপ হয়, তখন আমি সেটিকে বাদ দিয়ে দিই। তাই আমি হলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাতঃ তোমরা সবাই যেন আমাকে ভূলে বসেছ। আমি কি একমাত্র অঙ্গ নই, যে কিনা খাবারটি তুলবে এবং মুখে রাখবে? পাঃ অবশ্যই তোমি সেটি কর। কিন্তু আমি পুরো শরীরকেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই। যেখানে খাবার রাখা থাকে সেখানেও। আমি ছাড়া তোমরা সবাই গুরুত্বহীন। তাই আমি হচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এভাবে অনেকক্ষণ ধরে পরস্পরের সঙ্গে এই প্রকার বিতর্ক চলতে লাগল। আমিঃ তোমরা কি থামবে! পাঃ আাচ্ছা ভাই আপনিই বলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? আমিঃ তোমরা একে অপরকে ছাড়া কোনো কাজ সম্পূর্ণ করতে পারবে না। তাই তোমরা সবাই গুরুত্বপূর্ণ। কিন্তু একজন গুরুত্বহীন ব্যাক্তি এখানে রয়েছেন। চোখঃ কে ভাইয়া? আমিঃ পাকস্থলী। দাঁতঃ কেন ভাই। আমিঃ তোমরা সবাই গাঁধার মত পরিশ্রম করে তাকে পূর্ণ কর। সে কোনো কাজই করে না। তোমরা কেন পাকস্থলীকে খাওয়ানোর মাধ্যমে সন্তুষ্ট করতে যাবে? যখন সে একস্থানে বসে থেকে খুব আরামেই সবকিছু উপভোগ করছে। নাকঃ ভাইয়া ঠিক কথা বলেছেন। আমরা তার বিরুদ্ধে কি করতে পারি? আমিঃ তার জন্য তোমরা হরতাল ঘোষনা কর। oh no......আমারে মাইরালা। [আমার প্রকাশিত গল্পসমূহ সব আমার নিজের লেখা তাই দয়া করে আমার নাম ব্যাতিত লেখাগুলো কপিরাইট করবেন না]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৬২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now