বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গল্পেরঝুরি হলো বাংলাদেশের সবচেয়ে বড় গল্পের website। এই ওয়েবসাইটে যে কেউ গল্প লিখতে ও পড়তে পারে। তবে যারা রেজিষ্ট্রেশন করেছে তাদের বলা হয় "জিজে" অর্থাৎ "গল্পেরজুরিয়ান"। আর যারা রেজিষ্ট্রেশন করেনি তাদের guest বলা হয়।
তো যাইহোক, আমার এই এই গল্প লেখার উদ্দেশ্য আছে। সেটা হলো হচ্ছে গল্পের ঝুরির যেই দিকগুলো আমার ভালো লেগেছে বা খারাপ লেগেছে সেই দিকগুলো সবাইকে জানানো।
শুরুতেই জানিয়ে দেই যে নিচের লেখাগুলো হলো আমার ব্যক্তিগত অভিমত। এটা কারো ভালো বা খারাপ লাগতে পারে। কিন্তু বিষয়টা কেউ সিরিয়াসলি নিবেন না plz।
আমি একজন জিজে। আমি অনেক দিন আগেই জিজে হয়েছি। " নবী-রাসূলরা কি গায়েব জানতেন"- এই শিরোনামে আমার প্রথম গল্প প্রকাশিত হয়েছিল। এখন পর্যন্ত আমার প্রায় ৭০টির মতো গল্প প্রকাশিত হয়েছে। তো এখন আমার মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। গল্পেরঝুরি এর অনেক কিছুই মোটামুটি জানি। এতদিনে গল্পেরঝুরির বেশকিছু বিষয় ভালো লেগেছে আবার কিছু কিছু খারাপও লেগেছে। সেগুলোই আজকে শেয়ার করলাম।
প্রথমে ভাললাগার বিষয়গুলো দিয়েই শুরু করি। গল্পেরঝুরিতে তখনই সবচেয়ে বেশি আনন্দ লাগে যখন গল্প লেখার পর নোটিফিকেশন আসে যে আপনার গল্পটি প্রকাশিত হয়েছে! গল্প লেখার পর এই একটা নোটিফিকেশনের জন্য আমার উৎকণ্ঠা! সময় যেন ধীর গতিতে যায়। যেন আমি টাইমমেশিনে বসে আছি। তখন একটা মিনিট যেন একটা ঘণ্টার মত লাগে, আর একটা ঘণ্টা দিনের মত লাগে।
আমার মনে হয় আমার মতো অনেকেরই এমন হয়। আর কারো গল্পটা ভালো লাগছে - এমন comment করলে ভালো লাগে। কিন্তু তখন খুব খারাপ লাগে যখন আমার কষ্টের লেখা গল্প প্রকাশ হয়না। অবশ্য পর্যাপ্ত কন্টেন্ট না থাকলে প্রকাশ না হয়াটাই স্বাভাবিক। এছাড়াও গল্পে 5 star পেলেও ভালোলাগে।
এছাড়াও সবেচেয়ে ভালোলাগে যখন দেখি আমার নাম Top GJ- দের মধ্যে থাকে।
তবে গল্পের ঝুরিয়ান হয়ার পর আমি পয়েন্ট এর জন্য অসৎ উপায় অবলম্বন করেছিলাম। সেই জন্য আমি খুব দুঃখীত। আমাকে।সবাই ক্ষমা করবেন। আমি আগে Top GJ হওয়ার জন্যে বেশ কিছু কপি করা গল্প পোস্ট করেছি। শুধু তাই নয়। আমি ফোনে লগআউট করে guest সেজে নিজের গল্পে একই কমেন্ট বহুবার করতাম। আর অন্য ফোনে লগ-ইন করে সেই কমেন্টের উত্তর দিতাম। এভাবে পয়েন্ট বাড়িয়ে আমি সেই মাসের শ্রেষ্ঠ জিজে হয়েছিলাম।
কিন্তু একসময় আমি চিন্তা করলাম তাদের কথা যারা প্রকৃত অর্থেই লেখক। যারা তাদের সৃজনশিলতা কাজে লাগিয়ে গল্প লেখে এবং সৎ ভাবে পয়েন্ট পায়। তারা কখনোই পয়েন্টের লোভে গল্প লেখে না। তারা লেখে তাদের সৃজনশীলতা বৃদ্ধি করতে অথবা অন্যকে সচেতন করতে। তাদের গল্প সত্যিকারের ভালো গল্প। তারাই শ্রেষ্ঠ জিজে। অথচ আমি এসব কি করছি?
যারা সত্যিকারের লেখক, তাদের পয়েন্ট কম হয়। করণ তারা অনেক ভেবে মেধাখাটিয়ে গল্প লিখে। তাই তারা বেশি গল্প লিখতে পারেনা। একারণে তাদের পয়েন্ট কম হয়। অন্যদিকে যারা কপি ক্রা লেখা দেয়, তারা দিনে অনায়াসে দশ-বারোটা গল্প পোস্ট করতে পারে। আর তারা অহেতুক কমেন্ট করে নিজেদের পয়েন্ট বাড়ায় এবং টপে চলে যায় (এখনকার টপ জিজেদের খারাপ বলছি না। তবে যারা এটা করে তাদের বলছি)
সব টপ জিজে যে খারাপ এটা মনে করবেন না plz। অনেকে আছে যারা নিজের গল্প লিখেই টপে এসেছে। তাই টপ জিজেদের খারাপ ভাববেন না।
Commet করে পয়েন্ট পাওয়ার দিকটা আমার কিছুটা খারাপ লাগে। কারণ আমি যদি আমার গল্পে দশ-পনেরোটা কমেন্ট করি, তাহলে অনায়াসে আমি একটা গল্প থেকে কমেন্ট করেই বিশ-ত্রিশ পয়েন্ট পাবো। আর দশটা গল্পে এমন করে ২০০ থেকে ৩০০ কমেন্ট পাওয়া যায়। আবার কেউ যদি গল্পটায় "ভালো লাগেনি" এমন কমেন্টে করে, তাতেও খুশি। কারণ পয়েন্ট পাওয়া যাবে।
এছাড়াও অনেকে নিজের গল্পে নিজে স্টার দেয়।
এখানে কমেন্টে পয়েন্ট না দিয়ে যতজন গল্পটা পড়েছে, তত পয়েন্ট দিলে ভালো হয় বলে আমি মনে করি। আশা করি গল্পেরঝুরির এডমিনরা বিষয়টি বিবেচনা করবেন (আদেশ নয় অনুরোধ)।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now