বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চোগলখোরদের ব্যাপারে ইসলাম কী বলে?

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shariful Islam (০ পয়েন্ট)

X ★বিসমিল্লাহির রাহমানির রাহীম★ ????আল্লাহুম্মা সল্লি আ'লা সায়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিই ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা???? ★ এক লোক এসে খালেদ বিন ওয়ালিদ (রা.)কে বলল, ‘অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে।’ ???? তিনি বললেন, ‘সে তার আমল নামা যেভাবে ইচ্ছা ভর্তি করুক, তাতে আমার কি?’ ★এক ব্যক্তি এসে ওয়াহাব বিন মুনাব্বেহ (রহ.) বলল, ‘অমুক ব্যক্তি আপনার সমালোচনা করেছে।’ ????তিনি বললেন, ‘শয়তান তোমাকে ছাড়া কাউকে পিয়ন হিসেবে পেল না?’ ★এক লোক ইমাম শাফেয়ী (রহ.)কে বলল, ‘অমুক ব্যক্তি আপনার সম্পর্কে খারাপ কথা বলেছে।’ ????জবাবে তিনি বললেন, ‘যদি তুমি সত্যবাদী হও, তবে তুমি চুগলখোর, আর যদি মিথ্যাবাদী হও, তবে লোকটির উপর অপবাদ আরোপকারী ফাসেক। একথা শুনে লোকটি লজ্জা পেল এবং চলে গেল।’ ★এক ব্যক্তি জনৈক আলেমকে বলল, ‘অমুক ব্যক্তি আপনার সম্পর্কে এই বাজে কথা বলেছে।’ ???? তিনি বললেন, ‘দেখ লোকটি আমাকে একটি তীর ছুঁড়েছিল, কিন্তু তা আমাকে বিদ্ধ করেনি। কিন্তু তুমি নিজ হাতে সেটা নিয়ে এসে আমার কলিজায় গেঁথে দিলে।’ এমর্মে আল্লাহ পাক কুরআনে বলেন, "হে মু'মিনগণ ! তোমরা অধিকাংশ অনুমান হইতে দূরে থাক ; কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ। এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করিও না। তোমাদের মধ্যে কি কেহ তাহার মৃত ভ্রাতার গোশ্ত খাইতে চাইবে? বস্তুত তোমরা তো ইহাকে ঘৃণ্যই মনে কর। তোমরা আল্লাহ্‌কে ভয় কর; আল্লাহ্ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ‌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌ ؕ اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ‌ ؕ وَاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ [সূরা আল হুজুরাত, আয়াত নম্বরঃ ১২] *আল্লাহ আমাদের এই সমস্ত কথা গুলো থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন,,,,,আমিন। #সংগৃহীত। ????_____ভালোবাসা অবিরাম_____????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now