বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সম্প্রতি গিনেস রেকর্ড

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রুবাইয়া ইসলাম (০ পয়েন্ট)

X মোহাম্মদ আবেল হামিদ মুকবেল মাত্র ছয় বছর বয়স থেকেই ব্যালান্সের খেলায় মেতে ওঠেন। সেই আবেল হামিদ মাত্র ২০ বছর বয়সেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলেন। তাও আবার একটির ওপর একটি করে একাধিক ডিম দাঁড় করিয়ে। খিলজি টাইমস জানিয়েছে, ইয়েমেনে জন্ম নেয়া আবেল হামিদ বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাসিন্দা। তার এই ডিমের ওপর ডিম দাঁড় করানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়েছে। বিষয়টি যাচাই করার পর সম্প্রতি তার স্বীকৃতি মিলেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তরফে।র ওপর ডিম দাঁড় করিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মৌমাছির সঙ্গে বন্ধুত্ব গড়ে গিনেস বুকে নাম তুলেছেন নেচার এমএস নামে এক তরুণ। তিনি ভারতের কেরালার বাসিন্দা। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে বলেছে, মৌমাছির পালকে চার ঘণ্টা মাথায় ও মুখে নিয়ে বসে ছিলেন নেচার এমএস। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’র কর্মকর্তারা মোট ৪ ঘণ্টা ১০ মিনিট ৫ সেকেন্ডস সময় নির্দিষ্ট করার পর তাকে রেকর্ডধারী হিসেবে ঘোষণা করেন। এ ছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় তরুণ নেচার বলেন, ‘মৌমাছি আমার প্রিয় বন্ধু। আমার ইচ্ছা অন্যরাও তাদের বন্ধু বানাক। বাবার সঙ্গে থেকেই মৌমাছির সঙ্গে ঘর করার কৌশর রপ্ত করেছি। সাত বছর বয়স থেকে তাদের মুখ ও মাথায় নিয়ে ঘুরে বেড়াই। এখন অনায়াসে ৬০ হাজার মৌমাছিকে শরীরে বসতে দিতে পারি।’ নেচারের দাবি সমাজের বাস্তুতন্ত্র ঠিক রাখতে মৌমাছির ভূমিকা অসামান্য। তারা সমাজবদ্ধ জীবও বটে। তাই তাদের সঙ্গে বন্ধুত্ব রেখে চললে মানুষেরই লাভ। advertisement নেচারের বাবা সূর্যকুমার একজন পুরস্কারপ্রাপক মধু চাষী। ২ বছর আগে একইভাবে মৌমাছি সংরক্ষণ ও মধু চাষে সচেতনতা বাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন নেচার।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now