বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অন্যরকম ভালোবাসা পর্ব ২

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান তারেকুল ইসলাম রায়হান (০ পয়েন্ট)

X বাস থেকে নেমে দেখি রিয়ার ভাই রিয়ান দাড়িয়ে আছে।আমাকে দেখে আমার কাছে এসে বলল -ভাইয়া এত লেট কেন?আমি তো আপনার জন্য অনেকখন যাবত অপেক্ষা করছি। -রাস্তায় প্রচুর যেম তাই এত লেট হইছে। -আচ্ছা ঠিক আছে এখন তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে না হলে মা আর ফুপু বকবে। -আচ্ছা চল। রিয়ানের সাথে হাটছি।এখন যদি রিয়ানকে আমাদের কথা বলি তাহলে কী হবে। না থাক রিয়ানকে বলা যাবে না।পরে সমস্যায় পড়তে হবে। -আচ্ছা রিয়ান তুমার আপু কী এই বিয়েতে রাজি? -হুমমমমম।রাজি বলেই তো এই বিয়ে হচ্ছে। -রিয়া কি এখন হাসিখুশি থাকে না চুপচাপ বসে থাকে? -কেন চুপচাপ থাকবে। সারাদিন তো ফোনে হেসে হেসে কথা বলে।আর আব্বু আপুকে নতুন ফোন আার সিম কিনে দিছে। এই জন্যই রিয়ার ফোন অফ দেখাচ্ছিল(মনে মনে) হাটঁতে হাটঁতে রিয়াদের বাড়িতে পৌঁছে গেলাম। কেন জানি বুকে খুব ব্যাথা হচ্ছে।?বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে। বাড়িতে পৌঁছে দেখি আম্মু আব্বু আর মামা মামি একসাথে বসে কথা বলছে।আমি যাওয়ায় আম্মু আমার কাছে এসে বলল -আসতে এত লেট হইছে কেন? -অফিসের কাজ শেষ করে বাসে উঠতে দেরী হয়ে গেছে। -আচ্ছা ঠিক আছে।এখন আয় তুকে তুর রুম দেখিয়ে দেই।ফ্রেশ হয়ে খেতে আয়। -কোন রুমটা? -কোনার রুমটা। -আর কেউ আসতে চাইলে আসতে দিছ।ঘরে অনেক মেহমান। -তুমি চিন্তা করো না।আমাকে দেখে কেউ আসবে না। রুমে ঢুকলাম। এই রুমেই আমি রিয়াকে প্রথম প্রপস করেছিলাম।হাঁটু গেড়ে একটা গোলাপ ফুল দিয়ে বলেছিলাম -"রিয়া,আমি তোমাকে ভালোবাসি।"রিয়া আমার কথার কোনা উত্তর দিয়েছিল না।তিনদিন পর রিয়া আমাকে বলে-"প্রতিদিন আমার সাথে ভালোবেসে কথা বলতে হবে আর আমি এখন থেকে তোমাকে আর ভাইয়া বলব না তুমি বলে ডাকব।"এটা শুনার সাথে সাথে আমি রিয়াকে জরিয়ে ধরে বলি-"সব কিছু রাজি।শুধু বল ভালোবাসি।"-"আরে কেউ দেখে ফেলবে" এখন আর এসব ভেবে লাভ নেই কিছুদিন পর সে অন্য কারোর হয়প যাবে।আমার আর থাকবে না।ফ্রেশ হয়ে খেতে গেলা।আমার ঠিক সামনে রিয়া বসে আছ। কিন্তু আমাকে ইগনর করছে।খাবার শেষে রিয়ার সাথে কথা বলতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না।রিয়ানকে বললাম-রিয়ান তোর আপুর নাম্বারটা দে তো। -আমার কাছে আপুর নাম্বার নেই সরি।(চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০১ জন


এ জাতীয় গল্প

→ অন্যরকম ভালোবাসা
→ অন্যরকম ভালোবাসা পর্ব-৬ এবং শেষ
→ অন্যরকম ভালোবাসা পর্ব-৫
→ অন্যরকম ভালোবাসা পর্ব-৪
→ অন্যরকম ভালোবাসা পর্ব-৩
→ অন্যরকম ভালোবাসা পর্ব-১
→ অন্যরকম ভালোবাসার গল্প
→ এক অন্যরকম ভালোবাসা
→ এ তো অন্যরকম একটি ভালোবাসার গল্প
→ এক অন্যরকম ভালোবাসা
→ পরোপকারী মানুষ : একটি অন্যরকম ভালোবাসার গল্প
→ অন্যরকম ভালোবাসা
→ এক অন্যরকম ভালোবাসা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now