বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
স্ত্রী : বিয়ের আগে আমাকে বাড়ি দেবে, গাড়ি দেবেÑ কত কিছু বললে। এখন তো এসবের কিছুই দেখছি না।
স্বামী : নির্বাচনের পর কাউকে কখনও ভোটের প্রচারণা চালাতে দেখেছ!
০০
চীন বেড়াতে গিয়ে স্থানীয় এক রেস্টুরেন্টে ঢুকে এক পর্যটক দেখল মেন্যু সব চাইনিজ ভাষায় লেখা। না বুঝে শুয়োর-সাপ-ব্যাং ইত্যাদি খাওয়া হয়ে যায় কিনা সে ভয়ে পর্যটক মেইন কোর্স বাদ দিয়ে শুধু স্যুপের অর্ডার দিল। কিন্তু স্যুপ আসার পর দেখে তাতে মাছি পড়েছে। একে তো প্রচণ্ড ক্ষুধার মধ্যে সামান্য স্যুপ নিয়েছে, তার ওপর আবার পড়েছে মাছি! পর্যটক ভয়ানক রেগে গিয়ে চিৎকার শুরু করল।
রেস্টুরেন্টের একমাত্র ইংরেজি জানা ম্যানেজার দৌড়ে এসে জানতে চাইল, ‘কী সমস্যা স্যার?’
‘দেখছেন না কী সমস্যা! আমার স্যুপে তিনটা মাছি ভাসছে!’
ম্যানেজার মেন্যু চেক করে ওয়েটারকে ধমক দিয়ে বলল, ‘মাছির স্যুপে কেউ এত কম মাছি দেয়? যাও, আরও কিছু মাছি নিয়ে এসো।’
০০
প্রেমিকা : আব্বু তোমাকে দেখা করতে বলেছে।
প্রেমিক : কেন?
প্রেমিকা : আব্বু জানতে চায় তুমি আসলে কতটা ধনী?
প্রেমিক : তোমার বাবাকে বলে দিও, আমি কোনো গরিবের সঙ্গে দেখা করি না।
০০
তরুণ : এ পর্যন্ত তোমাকে কতজন প্রপোজ করেছে?
তরুণী : ১৭ জন।
তরুণ : এর মধ্যে কাউকে হ্যাঁ বলোনি কেন?
তরুণী : তোমার মতো স্মার্ট কাউকে পাইনি তাই।
তরুণ : আই লাভ ইউ!
তরুণী : ১৮ জন পূর্ণ হলো!
০০
বাবলু : জানিস, আমার ছোট কাকা সবসময় কেবল সস্তা জিনিস খোঁজে। সেদিন মাত্র দশ টাকা বাঁচাতে গিয়ে এক বস্তা পচা আলু কিনে এনেছিল।
মানিক : আরে ধুর! তোর কাকা আর এমন কি কৃপণ। কৃপণ তো আমার ছোট মামা। গ্রামে চুল কাটাতে পাঁচ টাকা কম পড়ে দেখে আমার ছোট মামা প্রায়ই ঢাকা থেকে গ্রামে এসে চুল
কাটিয়ে আবার পরের ট্রেনে ঢাকায় চলে যায়!
সংগৃহীত
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now