বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হ্যা আমি তারই গল্প লিখছি যে আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল হ্যা আনি তারই কথা বলছি যে আমার সবচেয়ে প্রিয় জিনিস ছিল বলছি আমার চশমার কথা আজ লিখব তারই গল্প।
আমার বয়স যখন ১১ তখন আমার চশমার সাথে পরিচয় হয়। আমি সবসময় অনেক টিভি দেখতাম তাই চোখের পাওয়ার কমে গিয়েছিল। তাছাড়া আমার শরীরে পুষ্টিগুণও তেমন ছিলনা।শরীরের যত্ন আমি তখন তেমন নিতাম না। চোখের সমস্যার জন্য দূরের জিনিস ভালো করে দেখতাম না তাই আমাকে চশমা কিনে দেওয়া হয়।চশমা পাওয়ার পর আমি খুশিই হয়েছিলাম কারণ তখন ছোট ছিলাম তাই অন্য দের চশমা৷ পরতে দেখে আমারও চশমার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। চশমা পড়ে নিজেকে ভালোই লাহছিল।আগে নিজেরেই যত্ন নিতাম না তাই চশমারও ঠিকভাবে যত্ন নেওয়া হয়নাই।এভাবে দুই এক বছর যায় হঠাৎ একটা কারণে আমার চশমা ভেঙে যায়।প্রথম প্রথম চশমাকে সুপার গ্লু দিয়ে ঠিক করতাম কিন্তু এরকমভাবে বেশীদিন ঠিক করা যায়না।তাই নতুন একটা চশমা কিনেই ফেলি। পরে আরেকবছর যাওয়ার পর আবার চশমা ভেঙে যায় এবার আব্বু আম্মু অনেক বকা দিয়েছিল কিন্তু আমি কান্নাকাটি করার কারণে নতুন আরেকটা চশমা কিনেই দেয়।এই চশমাটা ছিল নীল কালারের।এই চশমা দিয়ে আমি ফাইভে সমাপনী পরীক্ষা দিয়েছিলাম।সিক্সে উঠতে যখন এই চশমাটার ডান্ডা ভেঙে যায় তখন আম্মু আব্বু আর চশমা কিনে দেয়না বলে আমাকে এই ভাঙা চশমাই ব্যবহার করতে হবে।তাই এই ভাঙা চশমাই ব্যবহার করি। এমনকি স্কুলেও এক ডান্ডিওয়ালা চশমা নিয়ে যাই।সকলে আমাকে দেখে তেমন হাসাহাসি করলে আমার বন্ধু আমার চশমাটা নিতে চায়।তারপর তাকে দেই সে স্প্রিং দিয়ে চশমার ডান্ডি জোরা দিয়ে আমাকে দেয় বলে,, এভাবে ব্যবহার করতে। স্প্রিং দিয়ে কিভাবে জোরা দেয় সেটা বলবনা তারপর এই চশমা নিয়েই আমি চলতে থাকি।স্প্রিং ছুটে গেলে আবার নতুন স্প্রিং লাগাই।এমনকরে আমার কোন সমস্যা হয়না কিন্তু ২০২০ সালের লকডাউনে আমার চশমার দ্বিতীয় ডান্ডি ভেঙে যায় কিন্তু স্প্রিং লাগানো ডান্ডিটি ঠিকিই থাকে।বলতে পারেন তাহলে সেই ডান্ডিটিও স্প্রিং দিয়ে জোরা লাগাই কিন্তু সেই ডান্ডিটি এমনভাবেই ভেঙেছে যে স্প্রিং দিয়েও লাগবেনা এখন আমি সেই চশমা নিয়ে আছি। কিন্তু এই চশমাটাকে আমি খুব ভালোবাসী। আমার জীবনের ১০০ ভাগের ১০ ভাগ এই চশমা........... এখন সেই চশমা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে টেবিলের কোণায় পড়ে
"""" ও আমার চশমা গো চিরসাথী পথ চলা তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। একসাথে রয়েছি দুজন একসাথে বাঁধা দুটি প্রাণ ছিড়বেনা কভু এই বাঁধন আসলে আসুক তুফান """
"""" ও চশমারে গেছছ কিনা ভুইল্লা আমারে আমি অহন তোরে ছাড়া টিভি দেহি অন্ধকারে """"
————————————————
আমার চশমাঃ কি হয়েছে মফি?
আমিঃ চশমা আমি তোমাকে ছাড়া বাঁচবনা
আমার চশমাঃ তুমি নতুন চশমা কিনে নেও
আমিঃ কিন্তু আমি যে তোমাকে পছন্দ করি আমি তোমাকে সুপার গ্লু দিয়ে আমার জোরা লাগিয়ে ঠিক করব
আমার চশমাঃ আমি বৃদ্ধ হয়ে গেছি এখন আমার সবকিুঅচল হয়প গেছে সুপার গ্লু দিয়ে আমাকে জোরা লাগালে আমি হয়ত কিছুদিন ঠিক থাকব কিন্তু বেশিদিন নয়।
আমিঃ তাহলে এখন
আমার চশমাঃ নতুন চশমা কিনে নতুন জীবন শুরু কর আশা করি নতুন চশমা আমার থেকেেও ভালো হবে
আমিঃ কিন্তু মা বাবা যে কিনে দিবেনা
আমার চশমাঃ তোমার চোখের অবস্থা দেখে ঠিকিই কিনে দিবে
_________ তাহলে মনে হয় সত্যিই একটা চশমা কিনতে হবে _________
.
বিঃদ্রঃ ভূল ক্রুটি ক্ষমা করবেন :icecrem:
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now