বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি পূর্ণ দৈর্ঘ্য বাংলা সিনেমা

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mehedi Hasan Prova (০ পয়েন্ট)

X সুপ্রিয় দর্শক! আপনারা এখন দেখবেন একটি পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি.................(-কী হলো আপু? ছবির নাম বলেন। --উমম, মনে আসছে না। ভাইয়াআআআ আপনি নামটা মনে করিয়ে দিন না। প্লিইইইজ। -আচ্ছা আচ্ছা। আপু, ছবির নাম হচ্ছে "সখিনা আমার সখিনা"।) তাহলে দর্শক আপনারা এখন "বিটিভি" মানে "বিদেশী টেলিভিশন" এর সৌজন্যে দেখতে চলেছেন কালজয়ী বাংলা বিখ্যাত-কুখ্যাত-অখ্যাত ছায়াছবি "সখিনা আমার সখিনা"। পরিবেশিত হচ্ছে: দুর্গন্ধময় ফ্লাক্স সাবান, মামী নুডুলস, ঝান্ডু বাম, বাথরুমের বদনা এবং নাকের ঘি এর সাথে। *********************************************             "সখিনা আমার সখিনা" টুং টাং টিং টিটিং টুং টেং টুংটু টাংটা টিংটি টিং।(মিউজিক) আজকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। মফিজুল আর মেহেদী একসাথে তাদের বিশ্ববিদ্যালয়ে গেল এইচএসসি পরীক্ষার রেজাল্ট আনতে। মোবাইলে দেখা যায়। কিন্তু মোবাইলে রেজাল্ট দেখলে স্যার-ম্যাডামরা মিষ্টি খাওয়াবে না। তাই দুই টাকার মিষ্টির জন্য দুই বন্ধু মেহেদী আর মফিজুল বিশ্ববিদ্যালয়ে এসেছে। আর এসেই.......... ধড়ামমমম(ধাক্কা) -এই ছেলেরা, এটা কি বাংলা সিনেমা পেয়েছো যে ধাক্কা খাবে? আর দুইজন একসাথে ধাক্কা কেন খেলে? আমি দুইজনের সাথে প্রেম করতে পারবো না। --সরি আপু। প্রডিউসার বলছিলো ধাক্কা খেতে, তাই ধাক্কা খেলাম।(মফিজুল+মেহেদী) -আচ্ছা ঠিক আছে। এখন যাও তোমরা। --আচ্ছা আপনার নামটা বলা যাবে? এটা ডাইরেক্টর সাহেব করতে বলছে।(মফিজুল+মেহেদী) -আমার নাম সখিনা। এটা বলেই সখিনা চলে গেছে। কারণ না গেলে সিনেমা হবে না। মফিজুল আর মেহেদী জন্মের আগে থেকেই খুব ভালো বন্ধু। কিন্তু এইটা কেমনে সম্ভব সেইটা আমি বলতে পারি না। তবে এইচএসসি পরীক্ষায় দুইজনই সব বিষয়ে কৃতিত্বের সাথে শূন্য পেয়ে ফেল করেছে। -মমে(মফিজুল+মেহেদী), তোমরা শূন্য পেয়ে আমাদের ভার্সিটির নাম সারা পৃথিবীতে উজ্জ্বল করেছো। তোমরা দুইজনই আমাদের শ্রেষ্ঠ শিক্ষার্থী। আরে অন্য ইশটুডেন্টরা দেখ এদেরকে। কিছু শিখো। কীভাবে ফেল করতে হয় সেটা এদেরকে দেখে শিখো।(বিশ্ববিদ্যালয়ের হেডস্যার) ****************** মফিজুলের বাড়ি। -মা, মা। আমি এইচএসসিতে শূন্য পাইছি।(মফিজুল) --আজ যদি তোর বাবা বেঁচে থাকতো........(মফিজুলের মা) -দেখো মা, প্রডিউসার যতই বলুক আব্বা কিন্তু বাইচা আছেন। আব্বা শুনলে পরে কিন্তু তাহেরী আংকেলের কাছে বিচার দিবে। --আচ্ছা সরি। এবার তোর বিয়ে দিলেই আমি না মরেই শান্তি। কোনো পছন্দের মেয়ে আছে??? -আছে আম্মু। নাম সখিনা। ****************** মেহেদীর বাড়ি। -মা, মা। আমি এইচএসসিতে ফেল করছি। এইবার আমারে রিকশা কিইন্না দেও।(মেহেদী) --তুই ফেল করেছিস! তাহলে তো তোকে রিকশা কিনে দিতেই হবে! যা এখনই তাহেরী আংকেলের কাছে থেকে এক কাপ চা খেয়ে আয়। তারপর আমি তোর বিয়ে দিবো চৌধুরী বাড়ির একমাত্র পুত্র সখিনার সাথে।(মেহেদীর মা) ************************************************** বিজ্ঞাপন বিরতি: *আপনার গায়ে কী সুগন্ধ, এটা দূর করতে চান? তাহলে আজই ব্যবহার করুন দুর্গন্ধময় ফ্লাক্স সাবান। *এসে গিয়েছে মামার বউ নুডুলস। মানে মামী নুডুলস। নাকের ঘি ও বদনার পানি মিশিয়ে খান ঠান্ডা ঠান্ডা ইনস্ট্যান্ট এক ঘন্টার মামী নুডুলস। *আপনার হাতে ব্যাথা, পায়ে ব্যাথা, মাজায় ব্যাথা, মাথায় ব্যাথা সব ব্যাথা নিমিশেই দূর করে দিবে ঝান্ডু বাম। দোকানে ত্রিশ টাকা আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিনশ টাকায়। আজই কিনুন। ************************************************** তাহেরী আংকেলের দরবারে। -বসেন বসেন, বসে যান, বইসা যান, আইবার আলী....... আপনারা চা খাবেন? ঢেলে দেই?(তাহেরী) --আংকেল আমি খাব।(মেহেদী) ******************* রাস্তার মধ্যে রিশকা মানে রিকশা নিয়ে। -ও সখিনা গেসস কিনা ভুইলা আমারে, আমি এহন রিশকা চালাই ঢাহা শহরে.......(মেহেদী) রিকশা নিয়ে নাচ গান চলছে সখিনার সাথে। ******************* চৌধুরী বাড়িতে মফিজুল। -চৌধুরীঈঈঈঈঈঈ, আমি আপনার মেয়ে সখিনাকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই।(মফিজুল) --কীঈঈঈ! তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিস?(চৌধুরী সাহেব) -দেখেন আংকেল, আমি বামন মানে বাট্টু না। আমার উচ্চতা ছয় ফুট। --ওও তাইলে তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দিবো। ******************* মেহেদী হলো ভিলেন মানে গুন্ডা মেহেদী। -কিইই চৌধুরী আমার সাথে মীর জাফরের মতো বিশ্বাসঘাতকতা করলো। এই সবাই চল সখিনারে তুইলা আনি.........(গুন্ডা মেহেদী) সখিনাকে তুলে আনার পর। --ছেড়ে দে শয়***ন। ছেড়ে দে। তুই আমার কিন্ডার জয় পাবি, কিন্তু কিন্ডার জয়ের খেলনা পাবি না।(সখিনা) -সমস্যা নাই। আমি তোমাকে ভালোবাসি। তাই তুমি আমাকে বিয়ে করো।(গুন্ডা মেহেদী) ---বলো মা, কবুল।(কাজী ভাই মানে কাজী সাহেব) --না আমি মেহেদীকে বিয়ে করব না। আমি মফিজুলকে বিয়ে করব।(সখিনা) হঠাৎ........ ইয়া টিগিশ টিগিশ। ইয়া ঢিসুম ঢিসুম। গল্পের নায়ক মফিজুলের প্রবেশ। -মেহেদীঈঈঈঈঈ, তোরে ভালো ভাবছিলাম। কিন্তু তুই এটা কি করলি।(মফিজুল) --সরি ভাই, মাফ করে দে। আর করবো না।(গুন্ডা মেহেদী তবে হাফ গুন্ডা) -কোনো মাফ নাই.......ইয়াআআআআ ঢিশুম টিগিশ টিগিশ.......... --কেউ আমারে বাঁচান। মাফ করে দে মফিজুল, ভাই আমার.......... ---থামুন মফিজুল। আইন নিজের হাতে তুলে নিবেন না।(পুলিশ) -কিন্তু আমার তো হাত খালি.....(মফিজুল) ---ইউ আর আন্ডার এরেস্ট মেহেদী। --আমি তো আন্ডা না যে আপনি আমাকে আন্ডার এরেস্ট করবেন। আমি বিশিষ্ট VVIP মেহেদী হাসান প্রভা। ---আচ্ছা ভাই চলেন। বিয়া খাইয়া আসি।(পুলিশ+মফিজুল) ****************** বিয়ে হচ্ছে মফিজুল আর সখিনার। ----আচ্ছা এবার তাহলে শুভ কাজটা করি। সখিনা ও মফিজুলের বিয়ে হচ্ছে এক কোটি এক লক্ষ এক হাজার একশ এক টাকা দেনমোহর দিয়ে। বলো মা কবুল, আবুল, হাবুল.....(কাজী সাহেব) --কবুল, আবুল, হাবুল....(সখিনা+মফিজুল) মেহেদী গান ধরেছে, "আইজ আমার গার্লফ্রেন্ডের বিয়া।" ****************সমাপ্ত হয় নাই*************** বিশেষ দ্রষ্টব্য: এত কথা বুঝিনা। Inspired by: হৃদয়(MH2), তুবা অথবা সাবিরা অথবা সুস্মিতা। হৃদয় ঠিক আছে। তবে বাকি তিনজনের একজন হবে। কে হবে ভুলে গিয়েছি। আসলে কয়েকদিন আগে ফকির সাহেবের গান কমেন্ট করেছিলাম। তখন এই তিনজন খুকির একজন বলেছিল যে এটা মফিজুলও গায়। আর হৃদয়ের কবিতার জবাবে এরকম ঘটনার একটা কবিতা লিখেছিলাম। Special Thanks To: ১.মফিজুল। ও অনুমতি না দিলে এটা কখনোই লিখতে পারতাম না। ২.হৃদয়। হৃদয়ের কবিতার জবাব দিতে গিয়েই এই গল্পটা মাথায় এসেছে। ৩.তিন বুড়ি বা তিন খুকি। এত কষ্ট না করে পড়ার জন্য একটুও ধন্যবাদ নাই। ধন্যবাদ সবাইকে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৬৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now