বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পরদিন
ইসরাত প্রতিদিন পার্কে যায়।আজকেও গেলো।রনিও আজকে আসলো।তবে আজকে শান্ত আর নীরবকে নিয়ে এসেছে।রনি ইসরাতের কাছে যেয়ে বলল,"হাই রাত।"
ইসরাত রনির দিকে তাকিয়ে বলল,"ওহ হাই।"
"রাত এরা হলো আমার খুব কাছের বন্ধু।ছোটবেলা থেকেই আমরা একসাথে।"
"ওহ।"
"এ হলো শান্ত।তার একটা অতি আদুরে বউ আছে।"
শান্ত বলল,"হুমম আমি আমার বউকে খুব ভালোবাসি আর সেও আমাকে খুব ভালোবাসে।"
ইসরাত বলল,"ওহ দোয়া করলাম আপনি আর আপনার বউ যেন কিয়ামত পর্যন্ত একসাথে থাকতে পারেন।"
রনি বলল,"এ হলো নীরব।নীরবের বিয়ে হয়নি।তবে সামনে মাসে বিয়ে।"
ইসরাত নীরবের দিকে তাকিয়ে বলল,"ওহ তাই নাকি!!আমাদের দাওয়াত দিবেন না বিয়েতে?"
নীরব বলল,"হ্যা অবশ্যই।আপনি তো আমার ভাবীর মতো আর আপনাকে দাওয়াত দিবো না সেটা কি হয়?"
ইসরাত বলল,"ভাবীর মতো মানে?"
নীরবের এতক্ষনে মনে হলো রনি তো ইসরাতকে প্রপোজ করেনি তাহলে কেমন আগেই ইসরাতকে ভাবি বলবে।তাই কথা ঘুরিয়ে বলল,"না মানে আমার একটা ভাবি আছে তো।আপনার মতো সুন্দর তাই বললাম।"
ইসরাত বলল,"ওহ।"
রনি বলল,"আমি কি তোমার পাশে বসতে পারি?"
ইসরাত বলল,"হ্যা বসো।"
শান্ত আর নীরব বুঝে ফেললো রনি ইসরাতের সাথে কথা বলার সুযোগ নিতে যাচ্ছে।তাই তারা চলে গেলো।
ইসরাত বলল,"তোমাকে তো তারা একা ফেলে চলে গেলো।"
"যাকগে।আচ্ছা রাত।"
"হুমম বলো।"
"বলো যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না।"
"যা বলবো সত্য বলবো,সত্য ছাড়া মিথ্যা বলবো না।"
"সত্যি করে বলতো তুমি কি কাউকে ভালোবাসো?"
ইসরাত রনির দিকে তাকিয়ে বলল"একদম সত্যি বলছি কাউকে ভালোবাসি না।"
"ওহ।"
ইসরাত মনে মনে ভাবল"তোমাকে আমি প্রশ্ন করলাম না।কারন আমার মনে হয় তুমি আমাকেই হিহিহিহি।"
রনি বলল"এখন কি চলে যাবে?"
ইসরাত ঘড়ির দিকে তাকিয়ে বলল,"হুমম এখন যেতে হবে।সময় হয়েছে।"
ইসরাত চলে গেল।শান্ত আর নীরব আশেপাশেই ছিলো।ইসরাত চলে গেলে তারা রনির কাছে এসে পাশে বসলো।
রনি বলল,"ভাবছি ইসরাতকে প্রপোজ করবো।আমি তাকে ভালোবাসি।"
শান্ত বলল,"তো কর।"
নীরব বলল,"কর প্রপোজ।শুভ কাজে দেরি কেন করছিস?"
রনি বলল,"প্রপোজ করাই শুভ কাজ?"
নীরব বলল,"হুমম শুভ কাজই।"
পরদিন ইসরাত পার্কে বসে আছে।কে যেন একটা ছোট কাগজ তার দিকে ছুড়ে দিলো।ইসরাত কাগজের ভাঁজ খুলে দেখলো হিন্দিতে লেখা "আমি তোমাকে ভালোবাসি।"ইসরাত আশেপাশে তাকালো।কিন্তু কাউকে দেখছে না।আবার ফোন টিপা শুরু করলো।আরেকটা কাগজ এলো।আবারও হিন্দিতে লেখা একটা কবিতা
"তোমার প্রতি আবেগময় হৃদয় আমার,
আমি ভালোবাসি তোমায়।
যত দূরে রবে তুমি,
ভালোবেসে যাবো তোমায় আমি।
আমার স্বপ্নের গল্পে তুমি,
হয়তো তোমার স্বপ্নের গল্পেও আমি।"
কবিতার এইটুকুই লেখা আছে।ইসরাত এবারও আশেপাশে তাকালো কিন্তু কাউকে দেখতে পারছে না।আবার ফোন টিপা শুরু করলো।আবার আরেকটা কাগজ এলো।এটাও হিন্দিতে লেখা।এবার লেখা আছে"আমি তোমাকে সত্যি ভালোবাসি রাত।" ইসরাত এতক্ষনে বুঝলো কাগজটা আসলে রনি দিচ্ছিল।লাস্টের কাগজে রাত বলে ডেকেছে।একমাত্র রনিই তাকে রাত বলে ডাকে।ইসরাত এ উঠলো"আমি বুঝতে পেরেছি তুমি কে।রনি তাড়াতাড়ি বেরিয়ে এসো।কি হলো?তাড়াতাড়ি সামনে এসো।"
আরেকটা কাগজ এলো।লেখা আছে"তোমার সামনে যেতে ভয় করছে রাত।"
ইসরাত বলল,"দেখো তুমি যদি এখন আমার সামনে যদি না আসো তাহলে তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না।"
নীরব বলল,"যা রনি ভয় কিসের?"
রনি বলল,"আমার ভয় করছে রে।"
শান্ত বলল,"ভয় করিস না?তুই না খুব সাহসী ছেলে।ভয় করলে কি চলবে?"
রনি আস্তে আস্তে বেরিয়ে এলো ইসরাতের সামনে।মাথা নিচু করে আছে।ইসরাত বলল"আমার দিকে তাকাও।আমি বলছি আমার দিকে তাকাও।"
রনি তাকালো না।মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।ইসরাত ধমক দিয়ে বলল,"কি হলো?আমার দিকে তাকাও।"
রনি ইসরাতের দিকে তাকালো।ইসরাত বলল,"এবার বলো।"
"আমি তোমাকে ভালোবাসি।"
রনি পকেট থেকে পায়েলটা বের করে বলল,"সেদিন তুমি চলে যাচ্ছিল আর তোমার পা থেকে পড়ে যায়।আর আমি তুলে রাখি।"
"আমার পায়েল দাও।"
"না।তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার পায়ে পরিয়ে দিবো।"
ইসরাত রনির হাত ধরে বলল,"তাহলে বিয়ের প্রস্তাব দিতে হবে।"
"তোমাকে আমি বিয়ে করতে চাই।"
"তাহলে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দাও।আর তোমার বাবা মাকে সাথে করে আমার বাড়িতে এসো।"
ইসরাত চলে গেল।শান্ত আর নীরব বেরিয়ে এলো।রনি বলল"তাকে বিয়ের প্রস্তাব দিতে হবে।"
শান্ত বলল,"ওহ তাহলে তো ভালো।শুভ কাজে দেরি করিস না।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now