বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Into The Deep

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rahat zaman khan (০ পয়েন্ট)

X Title:ইনটু দ্যা ডীপ ১,Content:" স্যার,আই নিড এন অর্ডার।"-ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে জেনি। কিন্তু ক্যাপ্টেন ভ্লামিস এর কোনদিকেই যেন খেয়াল নেই, শুধু একমনে তাকিয়ে আছে ভোর্টেক্সটার দিকে। এই তরঙ্গিত মেঘভর্তি ওয়ার্মহোলই ঠিক করবে মানবজাতি বিলুপ্ত হবে,নাকি টিকে থাকবে! "হোম স্টেশনে আর একবার যোগাযোগ করার ট্রাই করব স্যার?"- প্রশ্ন করল অফিসার চ্যান।" ৪০১ তম বার হবে এবার "-টিপ্পনি কাটল রনজিৎ। ইন্ডিয়ান বলে সব সময় ওই চাইনিজ অফিসারের পিছু লাগে ও।" স্যার,আমাদের হোল টা ক্রস করা উচিত।"-ক্যাপ্টেনের উদ্দেশ্যে বলল রবিন। এই স্পেস শাটলে থাকা একমাত্র বাংলাদেশি ও। "এটাই আমাদের একমাত্র সুযোগ। আমরা যদি প্ল্যানেট এক্স এ না পৌছাতে পারি,তবে মানব জাতি আগামি ৫ বছরেই বিলীন হয়ে যাবে। আমাদের মিশন দেয়া হয়েছিল এই প্ল্যানেট,যেটা টেলিস্কোপে হুবহু পৃথিবীর মত দেখতে তা আমাদের জন্য বসবাসযোগ্য কিনা তা নিশ্চিত করা। কেননা মাত্রাতিরিক্ত খনিজ তেল এক্সপ্লোটেশনের কারণে পৃথিবীর টেকটনিক প্লেট বেসামাল হয়ে পড়েছে। বিজ্ঞানীররা বলছেন আগামি ৫-১০ বছরেই বিষ্ফোরিত হবে আর্থকোর। " কিন্তু এটা যদি ব্ল্যাকভোর্টেক্স হয়,যদি সিক্স্থ ডাইমেনশনের মাঝে আটকে পড়ি?Title:ইনটু দ্যা ডিপ ২,Content:তখন পৃথিবী তে ফেরার আগেই ধ্বংস হয়ে যাবে মানবজাতি।"- তর্ক করলো ক্যাপ্টেন ভ্লামিস। "কিন্তু এই চান্স টা আমাদের নেয়া উচিত "- যুক্তি দেখাল ফারিসা। এই মাত্র রুমে ঢুকেছে পারসিয়ান মহিলা। " আমি সব ডাটা এনালাইজ করেছি। ভোর্টেক্সে আমাদের এন্টার করা উচিত,ক্যাপ্টেন।" " ওকে জেন্টলম্যানস,ইউ হেয়ার্ড দ্যা লেডি,লেটস গো।" " ওকে স্যার,"-কন্ট্রোর প্যানেলে মনোযোগ দিল জেনি। ইগনেশিং দ্যা শাটল,থ্রি,টু,ওয়ান্,জিরো....। "পানি দেখতে পারছি,আমি পানি দেখতে পারছি"- উত্তেজনায় মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না রনজিতের। "হ্যা,সমুদ্র আছে,পাহাড়,নদী,গাছপালা সবই আছে। ইয়েস ক্যাপ্টেন,উই ডিড ইট। এখানে মানবজীবনের সব উপাদানই আছে। আমরা এখানে সারভাইব করতে পারব।"- বলল রবিন। " সব স্যাম্পল কালেক্ট করতে হবে,চলো সবাই কাজে লেগে পড়ি। ২ঘন্টার মধ্যে সবাই শিপে মিলিত হবো,ওকে?"- তাগাদা দিলো ফারিসা। হোম১ কাম ইন হোম১.. "-গত দু ঘন্টা ধরে আর্থে কানেক্ট করার চেষ্টা করে যাচ্ছে জেনি। " ওকে উই শুড গো ফর আর্থ নাউ। পৃথীবির মানুষদের এখানে ট্রান্সফার করতে সময় লাগবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ফিরতে হবে। "স্যার স্যার"- দৌড়ে রুমে এল চ্যান।Title:ইনটু দ্যা ডিপ ৩,Content:হোম স্টেশন থেকে একটা মেসেজ রিসিভ করেছি। " " ওকে প্লে দ্যাট "- ওর্ডার দিল ক্যাপ্টেন। "স্পেস শাটল১, তোমাদের পাঠানো হয়েছিল প্ল্যানেট এক্স এর অবজার্ভেশনের জন্য যে সেখানে মানবজাতির বসবাস সম্ভব কিনা। কিন্তু গত ৪০ বছরেও তোমরা হোম স্টেশনে যোগাযোগ করনি। এরই মধ্যে আমরা ২০ ক্লিকস দূরে বসবাসযোগ্য একটি গ্রহের সন্ধান পেয়েছি। পৃথীবির সব মানুষকে ওই গ্রহে স্থানান্তর করা হয়েছে। যদি তোমরা এই মেসেজ পেয়ে থাক,তবে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে চলে আসো,ওভার।" " কি করে? কি করে হলো এসব?"-নিজের কথা যেন নিজেই শুনতে পেল না জেনি। " আমরা তো শুধু ২-৩ ঘন্টার জন্য ল্যান্ড করেছিলাম। " টাইম হোল,ওটা একটা টাইম-স্পেস ভোর্টেক্স ছিল।" বলল রবিন। "এখন কি করব ক্যাপ্টেন? ওই গ্রহে পৌছাতে যেটুকু ফুয়েল দরকার ততটা নেই আমাদের।" " এই গ্রহেই থাকব আমরা।"- উত্তর দিল ক্যাপ্টেন ভ্লামিস। এখানে বসবাস করব,গড়ে তুলব সভ্যতা। এই শিপে ১৫০ জন ক্রু আছে। কোনো সমস্যা হবে না আমাদের। পরবর্তীতে পৃথিবীর সাথে যোগাযোগ হবে কোনো এক সময়। ক্রু রা সব নেমে গেল একে একে। নতুন পৃথিবীতে নতুন সভ্যতা গড়ে তুলতে।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now