বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমি তোমার জন্য সব কিছু করতে পারি

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রুবাইয়া ইসলাম (০ পয়েন্ট)

X আমি তোমার জন্য সব করতে পারব-আমি সাচ্চা আশিক। তুমি একবার বলেই দেখো। -তাহলে সাদিয়ার সঙ্গে আর মিশবা না। ওকে আমার পছন্দ না! : এইটা তুমি কী বলো? সাদিয়া আমার ছোটবেলার বন্ধু। সেই ছোটবেলা থেকেই আমার মা ওকে মেয়ের মতো দেখেন! তুমি ওর সঙ্গে আমাকে সন্দেহ করতে পারলে? - আচ্ছা! সিগারেট ছেড়ে দাও। তোমার এই স্বভাবটা আমার পছন্দ না! : এইটা তো পারব না! সিগারেট আমার একলা জীবনের সঙ্গী! তুমি তো সবসময় থাকো না, মাঝেমধ্যে ঝগড়াঝাটি করে কথা বলো না। তখন ওই সিগারেটই বন্ধুর মতো আমার পাশে থাকে, আমাকে সান্ত্বনা দেয়! - ঠিক আছে, আমি যখন বলব তখন আমার জন্য ফুচকা নিয়ে হাজির হবা। হোক সে রাত বারোটা, একটা, দুটো! আমি বলার সঙ্গে সঙ্গে আমার জানালার রেলিংয়ের ওপর ফুচকা ঝুলিয়ে রেখে যাবা। : এটা তুমি কী বললা বলো তো! রাত বারোটা, একটা, দুইটা? ওই সময় ফুচকাওয়ালা কই পাব? ফুচকাওয়ালারাও তো মানুষ। তারাও তো সারা দিনের দীর্ঘ ক্লান্তির পর ঘুমাতে যায়। - আমার জন্য না খেয়ে থাকতে হবে। আমি যখন খাব তুমিও তখন খাবা! : তুমি তো জানোই আমার অ্যাপেন্ডিসাইডের সমস্যা, সময়মতো না খেলে খুব প্রবলেম হয়। ইনফ্যাক্ট ডাক্তার আমাকে বলেছে কখনও খালিপেটে না থাকতে। তুমি তো আবার ডায়েট করো! তোমার সঙ্গে আমিও সমানতালে না খেয়ে থাকলে বাঁচব বলো? - আমি যখন ডাকবো আমার বাড়ির জানালার নিচে যেন তোমাকে দেখতে পাই। : এমন একটা অন্যায় আবদার তোমার থেকে আশা করিনি! ঢাকা শহরের অবস্থা তুমি জানো না? চোর, ডাকাত, ছিনতাইকারী! একজনের হাতে পড়লেও আমাকে ছুরি মেরে দেবে না? আর টহল পুলিশের হাতে পড়লে তো কথাই নেই! তারা আমাকে ছিনতাইকারী হিসেবে ধরে নিয়ে যাবে। তারপর কম্বল পেঁচিয়ে পিটিয়ে মেরে পানির ট্যাংকির ভেতর ফেলে দেবে! আমি মরে গেলে কাকে ভালোবাসবা? - ধূর ছাই! তাহলে তুমি করবাটা কী আমার জন্য? যাও ব্রেকআপ! : না প্লিজ! আমি তোমার জন্য সব করতে পারব! সব! তুমি একবার বলেই দেখো! - ওই দশ তলায় উঠে ঝাঁপ দাও তাহলে! : রিয়েলি! ইউ মিন ইট? ঝাঁপ আমি কিন্তু সত্যি সত্যি দেবো! তুমি ফাজলামি ভাইবো না! - হ্যাঁ যাও, ঝাঁপ দাও। : তোমার জন্য ঝাঁপ দিয়ে আমি হয়তো মরতেও পারবো কিন্তু আমার বাবা-মা? আমি তাদের একমাত্র ছেলে! আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন, আশা। আমি তাদের কষ্ট দিই কীভাবে? - ধূর! চোখের সামনে থেকে যাবা? : আশ্চর্য! রাগছো কেন? তোমার জন্য আমি সব করতে পারি, একবার বলেই দেখো! সংগৃহীত


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now