বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমার স্বপ্নের গল্পে তুমি (পর্ব২)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Ifat Eva (০ পয়েন্ট)

X রনি কিছু বলতে পারলো না।অজ্ঞান হয়ে গেল।যখন রনির জ্ঞান ফিরলো তখন সে হাসপাতালে।একটু পর রিফাহ এলো।রিফাহ ইসরাতকেও সাথে করে নিয়ে এসেছে।রনি ইসরাতের দিকে তাকিয়ে আছে।ইসরাত বলল,"সেকি আপনার এসব কি করে হলো?মারামারি করেছেন নাকি একক্সিডেন্ট?" রনি বলল"না এসব কিছু না।" "তাহলে?কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন?কিছু বলছেন না কেন?" "বিছানা থেকে পড়ে গিয়েছিলাম।" "বিছানা থেকে পড়ে!!" "ভাবতে ভাবতে বিছানা থেকে পড়ে যাই আর এ অবস্থা।" ভাবতে ভাবতে বিছানা থেকে পড়ে যাওয়ার কথা শুনে ইসরাতের হাসি পেলো।ইসরাত বলল"এত কি ভাবছিলাম যে?" "কিযে ভাবি বলতে পারবো না।" রনি এখনো ইসরাতের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আর কথা বলছে। "কেন বলতে পারবেন না?" রনি একটু মুচকি হেসে বলল,"এমনি।" রিফাহ কিছু বলছে না।রিফাহ রনিকে ইসরাতের সাথে কথা আর সুযোগ দিচ্ছে।তাই সে চুপ করে আছে।ইসরাত বলল"এখন আমাদের যেতে হবে।" "এখনি চলে যাবে।" "হ্যা।আসলে আমার কাজ আছে।এই চল রিফাহ।" রিফাহ বলল,"হ্যা চল।আর ভাইয়া নিজের খেয়াল রাখো।" রনির ভাবনা শেষ হচ্ছেই না।ভাবতে থাকলো,"ইস কি সুন্দর হাসি ইসরাতের।কন্ঠ অনেক সুন্দর।" রনিকে সুস্থ হতে এক সপ্তাহ লাগলো।রনি পার্কে গেলো।দেখলো ইসরাত।একটু কাছে গেলো।তারপর ইসরাতের ফটো তুললো।ফটো তোলার সময় এমন ভাব করলো যেন নিজের ফটো তুলছে।কারন কেউ যেন বুঝতে না পারে ইসরাতের ফটো তুলছে।সুন্দর ফটো উঠেছে।রনি ইসরাতের কাছে গেলো।রনি বলল,"আমি পাশে বসতে পারি?" ইসরাত রনির দিকে তাকিয়ে বলল,"কেন পারবেন না?বসেন।" রনি ইসরাতের পাশে বসলো।রনি বলল"কি করছো এখানে একা একা?" "এমনি বসে ফোন টিপছিলাম।" "ওহ।শরীর মন ভালো তো।" "হ্যা ভালো।" "আইসক্রিম খাবে?" "ঠিক আছে।" রনি আইসক্রিম নিয়ে এলো। "আপনি সেদিন কি এমন ভাবছিলেন যে পড়ে গেলেন?" "বললাম তো বলবো না হিহিহিহিহি।আচ্ছা আমাকে কি তুমি বলা যায় না?" ইসরাত রনির দিকে তাকালো।রনি খেয়াল করলো ইসরাতের এভাবে তাকানোর স্টাইলও অনেক সুন্দর। "ঠিক আছে।কিন্তু" "কিন্তু কি?" "প্রথম প্রথম তো তাই মাঝে মাঝে ভুলে আপনিও বলতে পারি।তুমি বলতে বলতে পরে ঠিক হয়ে যাবে।" "ওহ এই ব্যাপার ঠিক আছে।" "আচ্ছা আপনি সরি তুমি এখানে কি করছিলে?" "এমনি এসেছিলাম।" "ওহ।" "আমি এখন চলে যাবো।" রনি বলল,"চলে যাবে এখনি?" "আরে তুমি এভাবে বলছো কেন?আমার এখন যেতে হবে।বাই।" ইসরাত চলে গেলো।রনি ইসরাতের চলে যাওয়া দেখছে।যতদূর পর্যন্ত দেখা যায় দেখলো।তারপর সে ইসরাতের সেই ফটো বের করলো। "ইস তুমি এত সুন্দর কেন ইসরাত?তোমার হাসি তাকানোর স্টাইল কথার বলার ধরন উফফ সবকিছুই সুন্দর।তুমি আসলেই একটা দারুন মেয়ে।" রনি কিছুক্ষন থাকার পর বাসায় গেল।রনি বার ইসরাতের সেই ফটো দেখতে লাগলো।এই ফটো থেকে তার চোখ ফিরছেই না। রনির একটা ছোট বোন আছে।ইন্টার সেকেন্ডে পড়ে।নাম আয়শা।আয়শাকে রিফাহ ফোন করলো। "হুমম রিফাহ আপু।" "কিরে কি খবর?" "আমার খবর ভালো।" "আরে নাহ আমি তোর খবরের কথা বলিনি।" "তো কার খবর?" "তোর ভাইয়ার?" "ভাইয়ার আবার কি হলো?" "রনি ভাইয়া কি এখন বাসায় আছে?" "হুমম আছে।" "তাহলে দেখতো ভাইয়া কি করছে?" আয়শা দেখতে গেল রনি কি করছে।দেখে আবার নিজের রুমে এলো। "আপু ভাইয়া তো ফোনে কি যেন বের করে বিড়বিড় করে কি যেন বলছে।ভালো করে দেখতে পারিনি তবে একটু হালকা হালকা দেখলাম মনে হয় একটা মেয়ের ফটো।" "কি?মেয়ের ফটো?" "হুমম।" রিফাহ ভাবলো ইসরাতের ফটো মনে হয়।এর মধ্যে ইসরাতের ফটোও তুলে ফেললো।বাহ রনি ভাইয়া বাহ!! "আচ্ছা আয়শা তুই কি জানিস তোর ভাই প্রেমে পড়েছে?" "নাতো আপু।সত্যি বলছো?" "সত্যি মানে 100% সত্যি।" "আপু তাহলে কে সেই মেয়ে বলো কে?আমার ভাই প্রেমে পড়েছে এ কি মজা কি মজা?" আয়শা খুশিতে নাচতে থাকলো। "শোন আয়শা সেদিন যে একটা মেয়েকে নিয়ে তোদের বাসায় গেলাম ওই মেয়েটা।" "আরেকদিন কোন মেয়েটা আপু?" "ঐযে সুন্দর করে ফর্সা করে।" "সুন্দর ফর্সা কে আপু?" "ইস ঐযে এত্ত বড় এত্ত লম্বা চুল মেয়েটার।" "ওহ হ্যা আপু মনে পড়েছে।আপু আজকে পার্কে গেছিলাম।আর দেখলাম।" "কি দেখলি?" "দেখি যে ভাইয়া ওই মেয়েটার সাথে একসাথে বসে আইসক্রিম খাচ্ছে আর গল্প করছে।" "বাহ বাহ তাহলে তো ভালোই।তোর ভাইকে আরো খেয়াল করিস।" "ঠিক আছে।" "এখন রাখি।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now