বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একা কেউ পরিবর্তন আনতে পারে না।
২২ বছরের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেটা যতই আবেগী ভাষায় পথশিশুদের নিয়ে কবিতা,গান কিংবা ভিডিও ব্লগ বানাক না কেন তাতে রাস্তায় রাস্তায় পরে থাকা বাচ্চাদের জীবনের কিছুই পরিবর্তন হবে না। তাহলে ? পরিবর্তন আসবে তখন যখন সমাজকল্যান মন্ত্রণালয়ে কাজ করা সেই "মেধাবী" কর্মকর্তার সামনে থাকা বাচ্চাদের অনুদানের,স্কুলের, আশ্রয়ের ফাইলটাকে সে পরম মমতায় যথাসময়ে সাইন করে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। হাজার জন বিশ্ববিদ্যালয় পড়ুয়ার চেয়ে সেই একজন কর্মকর্তার দেশকে কিছু দেবার ক্ষমতা অনেক বেশি।
পরিবর্তনের জন্যে মমতা থাকতে হয়।
পত্রিকার সাংবাদিকগণ কত টাকায় জিপিএ কিনতে পাওয়া যায় সেটা নিয়ে যতই অনুসন্ধানী রিপোর্ট করুক না কেন তাতে কিছুই পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত না এই লজ্জায় শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদে আসীন মানুষটা রাতে ঘুমাতে পারবেন না।
পরিবর্তনের জন্যে লজ্জা পেতে হয়।
যানজটে আটকে থাকা ঘর্মাক্ত মুমূর্ষু মানুষটার কষ্ট নিয়ে মর্মস্পর্শী ফেইসবুক লাইভ করে কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত না ভিআইপি গণ একই যন্ত্রনা ভোগ করবেন।
পরিবর্তনের জন্যে কষ্ট পেতে জানতে হয়।
ফরমালিন খেয়ে খেয়ে নষ্ট হয়ে যাওয়া রক্ত,শরীর নিয়ে হৃদয়স্পর্শী সিনেমা বানিয়ে কিছুই হবে না যতদিন পর্যন্ত না খাদ্য মন্ত্রণালয়ের পরিদর্শকগণ নিজের বাচ্চার জন্যে যতটা বেছে বেছে খাবার কিনেন ঠিক একই মনোভাব নিয়ে বাংলাদেশের প্রতিটা মানুষের স্বাস্থ্যের কথা ভাববেন।
পরিবর্তনের জন্যে ভাবতে হয়।
বেসরকারি ভাবে বা ব্যক্তি গত উদ্যোগে বড় পরিসরে পরিবর্তন সম্ভব না। যারা চেষ্টা করে তাদেরকে নিয়ে আমরা মেতে আছি ট্রল আর প্রান্ক করা নিয়ে। অনেক খুঁজেও আমি উপরে উল্লেখ করা কয়েকটা বিষয়ের দায়িত্বে থাকা মানুষগুলাকে নিয়ে কোথাও কিছু খুঁজে পেলাম না। আমরা জানিই না করা আমাদের দেখভালের দায়িত্বে আছেন।
কোন সাবানের ব্রান্ডের মডেল কে ছিল সেটা জানি অথচ জানি না রাস্তার বাচ্চাদের দায়িত্বে আছেন কোন কর্মকর্তা ,কোন মোটরসাইকেল এর নতুন ডিসাইন কোনটা সেটা জানি অথচ জানিনা মহাসড়কের যানজট কমানোর জন্যে কে মাসের পর মাস জনগণের করের টাকায় বিদেশে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন,নতুন কাপড় কাচার সাবানের মধ্যে গোলাপের নির্যাস আছে নাকি বেলি ফুলের সেটা জানি কিন্তু জানিনা শহরের বুক চিরে বয়ে যাওয়া দুর্গন্ধময় নালাগুলো পরিষ্কারের দায়িত্ব কার হাতে তার নাম জানি না।
ভুল শিরোনামে ব্যস্ত সবাই
লেখক : Solaiman shukhon
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now