বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জিজের সবার ভূত নিয়ে আলোচনা (পর্ব-২)

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রাগিব আহমেদ তুহিন (০ পয়েন্ট)

X (গত পর্বের পর) মফিজুলঃ সেদিন ঘরে একা ছিলাম।মানিব্যাগে দেখি, খুচরা ২০ টাকা আছে।এমন সময় বাহির থেকে ভেসে আসছে -'তাল খাবেন? তাল!' আম্মু কোথাও বেড়াতে যাওয়ার আগে বলেছে, "ফ্রিজে ডিম আছে।তা দিয়েই ভাত খাবি"। আমি ডিম ভাজাটা অভ্যাসের মাধ্যমে এখনও শিখে নিতে পারি নি।তাই ভাবলাম, তাল খাওয়াটাই ছোট ক্ষুধার বড় সমাধান।৪টা তাল কিনে খেতে খেতে বাড়ি ফিরছিলাম।হঠাৎ দেখি, ১টা বিড়াল আমার পিছু পিছু আসছে।তখন সন্ধ্যা।বাসায় এসেই প্রচণ্ড পেটকামড়ানিতে ৩বার পায়খানা করি।এখন, আপনারাই বলেন, ওটা ভূত ছিল কী না? আমিঃ' সায়িম ভাইয়া এগুলোর দুর্দান্ত ব্যাখা জানেন।' সায়িম ভাইয়া কিছুক্ষণ চুপ থাকার পর বলতে শুরু করলেন ঃ ওটা অলৌকিক কিছু না! আমাদের শরীরের জন্য কোনো খাদ্য মাত্রাতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে তা শরীরের উপর খারাপ প্রভাব ফেলে।তাই এরকম হয়েছে। হৃদয় ভাই ঃ হ্যাঁ, ঠিক তাই।মুরুব্বীরা বলে থাকেন, বেশি তাল খেলে পাতলা পায়খানা হয়। সাবিরা ঃ সাইম ভাই, আপনি এত কিছু জানেন কিভাবে? সায়িম ভাইয়া ঃ এসব নিয়ে আমি বিভিন্ন বই পড়েছি।তাই এগুলোতে অন্ধবিশ্বাসী হওয়ার প্রশ্নই উঠে না!সবকিছু যুক্তি দ্বারা বিচার করতে ভালোবাসি। ছিয়াম ভাই ঃসত্যিই আপনি অন্যতম ১ জন! (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now