বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সাম্প্রতিক ঘঠে যাওয়া একটি নির্মম ঘঠনা,
যেটি ঘঠেছে ভারতের একটি প্রদেশে।
একটি বনের মা হাতি,তার গর্ভে কয়েক মাসের বাচ্চা। একদিন সে প্রচন্ড ক্ষুদার্ত হলো,বনে খাবার না থাকায় হাতিটি বন থেকে বেরিয়ে পাশের একটি গ্রামে খাবারের সন্ধানে যায়।বনের বড় হাতি দেখলে সবাই ভয় পায়।কারন বনের হাতি হিংস্র হয়।কিন্তু এই হাতিটি হিংস্র ছিল না।সে গ্রামের কোনো মানুষের ক্ষতি না করেই খাবার খুজঁছিল। হঠাৎ গ্রামের কয়েকজন এসে হাতিটিকে একটি আনারস দিল।ভাবছেন মানুষগুলো হয়ত ভালো।কিন্তু সেই আনারসে গুলাবারুদ ছিল শুনলে আপনারও হৃদয় কেঁপে উঠবে। হাতিটি হয়ত মনে করেছিল যে মানুষগুলো খুবই ভালো। সেই আনারসটি হাতি খেল, কিছুসময় পর হাতি বুঝতে পারলো যে আনারসে কিছু আছে। সে বুঝেফেলেছিল যে তার বাচ্চা বাচানো সম্ভব না। কিন্তু হাতি জানোয়ার হলেও তার মধ্যে মানবিকতা ছিল।মানুষের কোনো ক্ষতি যেন না হয় সে জন্য সে পাশের একটি নদীতে দাড়িয়ে থাকে। এরপর হাতিটির মৃত্যু হয়। তদন্তকারীর তথ্য সূত্র অনুযায়ী হাতি তার বাচ্চাটিকে বাচানোর খুব চেষ্টাকরে।হাতিটির বাচ্চাও সেসময় প্রচন্ড ক্ষুদার্ত ছিল।
যদি আপনার স্ত্রী,বোন বা মা এর গর্ভে কোনো শিশুকে এভাবে হত্যা করা হতো।তখন কি আপনি চেয়ে চেয়ে দেখতেন।
যে মানুষগুলো হাতিটিকে হত্যা করলো তাদের ক্ষেত্রে যদি এমন হতো।নিজেকে একবার হাতির অবস্থানে নেয়ার চেষ্টা করুন ।
মানুষ সৃষ্টির সেরা জীব হলেও কিছু কিছু কর্মকান্ড মানুষকে পশুর চেয়েও আরও নীচ করে তুলে॥
লেখায় কোনো ভূল হলে ক্ষমার চোখে দেখবেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now