বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জহির সাহেবের সাথে কোনো মেয়ে দেখা করতে এসেছে শুনে তিনি বেশ অবাক হচ্ছেন।তিনি তার স্টাফকে বললেন মেয়েটিকে নিয়ে আসতে।
সবুজ রঙের ড্রেস।ওটা কামিজ নাকি অন্য কিছু তিনি তা বুঝতে পারলেন না।গাঢ় নীল রঙের স্কাফ মাথায় প্যাচানো।মেয়েটিকে দেখে চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছেন না।মেয়েটি এসে সোজা তার টেবিলের সামনে রাখা চেয়ারটিতে বসে পড়ল।
-আপনি বসতে বলার আগে বসে পড়লাম।কিছু মনে করবেন না।আপনার স্টাফ আমাকে অনেকক্ষণ বাইরে দাড় করিয়ে রেখেছে।পা ব্যাথা হয়ে গেছে।
-কিছু মনে করিনি।
-আঙ্কেল আপনি আমাকে চিনতে পারছেন তো?
-চেনা চেনা লাগছে।কিন্তু এখনো পুরোপুরি চিনে উঠতে পারিনি।
-আমি করবী।
-ও আচ্ছা।
-আপনার সাথে কিছু কথা ছিল।
-বলে ফেলো।
-আগে বলুন আপনি আমাকে চিনতে পেরেছেন কিনা?
-তুমি নীলয়ের বান্ধুবি।
-ভুল বললেন।আমি ওর বান্ধুবি কখনই ছিলাম না।আমি ওর ক্লাসমেট।
-ও আচ্ছা।
-আমি আপনার সাথে যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা শোনার জন্য হয়তো আপনি প্রস্তুত নন।
-আমি সবসময় সব কিছুর জন্য প্রস্তুত থাকি।তুমি শুরু করতে পারো।
-আমি কিন্তু আপনার কাছ থেকে কিছু জানতে আসিনি।আমি সবটাই জানি।আমি শুধু আপনার মুখ থেকে শুনতে চাই।
-বলো।
-নিলয় কি আপনার ছেলে?
জহির সাহেব অবাক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালেন।মেয়েটিকে দেখে যতোটা সহজ সরল ভেবেছিলেন সে আসলে অতটা সহজ সরল নয়।
-আমি বলেছিলাম আপনি এ ধরনের প্রশ্নের জন্য প্রস্তুত নন।আমি বরং অন্য একদিন আসি।
কথাটা বলেই করবী চেয়ার ছেড়ে উঠতে গেলো। জহির সাহেব বললেন,
-সিট ডাউন।শুরু কর।
-নিলয় আপনার ছেলে?
-হ্যা।
-আমি জানতাম বড়রা মিথ্যা কথা বলেনা।আপনি তো বিয়ে করেননি।তাহলে নিলয় কি আপনার অবৈধ সন্তান?
-নিলয় আমার প্রেমিকার ছেলে।
-তাই তো বললাম আপনার অবৈধ সন্তান।
-নিলয় আমার ছেলেনা।তাছাড়া তুমি যখন সবটা জান তাহলে এত নাটক করছো কেন?
-আমি আগেই বলেছি আপনার মুখ থেকে শুনতে চাই।
-কি শুনতে চাও বল।
-নিলয় আপনার কাছে কিভাবে এলো?
-শোনো তাহলে।আমি আগে একটা ব্লাড ডোনেশন সংস্থার সাথে যুক্ত ছিলাম।এক হসপিটালে B নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন হয়।আমার রক্তের গ্রুপ B নেগেটিভ। তাই ওখানে আমার ডাক পড়ে।নিলয়ের মার বিয়ের বয়স তখন এক দুই বছর হয়ে গেছে।ভাগ্যক্রমে নিলয় হবার সময় ঐদিন নিলয়ের মা ঐ একি হসপিটালে ভর্তি হয়।
রুনার সাথে তখন শুধু ওর হাসবেন্ড ছিল।সম্ভবত ওরা তখন গুলশানের নতুন ফ্লাটে উঠেছে।নিলয়ের বাবার খুব আপন আত্বীয় বলতে তেমন কেও ছিলনা।চাচার বাড়িতে মানুষ।
-আপনি কিভাবে জানলেন?
-রুনাকে আমি ভালবাসতাম।ওর ফ্যামিলি হয়তো আমাকে মেনে নেয়নি।ওর বিয়ে ঠিক করে ফেলে।কিন্তু ওরসাথে কার বিয়ে দিচ্ছে সেটাতো আমার দেখার বিষয় ছিল।খোজ নিয়ে জানতে পারলাম ছেলে অনাথ হলেও ভাল।ভাল কম্পানিতে জবও করতো।
-ও তারপর বলুন।
-আমার ব্লাড ডোনেট করতে একটু দেরি হয়।নিচে এসে দেখি স্ট্রেচার এ নিলয়ের বাবার রক্তমাখা দেহ আর আশেপাশে কিছু লোকজন। আমি নার্সকে জিজ্ঞেস করে শুনি ফার্মেসি থেকে কি আনার সময় রোড ক্রস করতে যেয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে স্পট ডেথ।আমি নার্সকে বললাম আমি ওনাকে চিনি।
-তারপর?
-তারপর কি,লাশ আমার উপর হ্যান্ড ওভার করে দিয়ে ওরা মুক্ত।আমি আমার বন্ধুদের জানিয়ে লাশের একটা ব্যাবস্থা করতে না করতে শুনি নিলয়ের মাও নাকি অতিরিক্ত ব্লিডিং এর কারনে মারা গেছে।
-আপনার ফিলিংসটা তখন কেমন ছিল আঙ্কেল?
-সেটা তোমাকে বলতে চাচ্ছিনা।তাছাড়া সেটা কাওকে বলে বোঝানো সম্ভব না।
-তারপর?ওনাদের আত্বীয় স্বজন ওনাদের খোজ খবর নেয়নি?
-নিয়েছিল বোধহয়।আমি জানি না।
-নিলয়কে নিয়ে আপনার ফ্যামিলীতে কোনো প্রবলেম হয়নি?
-আমার নিজের লোক বলতে তেমন কেও নেই যারা সমস্যা তৈরী করবে।
-আপনি জানতে চান না,আমি এগুলো কার কাছ থেকে জেনেছি?
-জানতে চাচ্ছি না।কিন্তু একটা রিকুয়েস্ট,নিলয় যেন কিছু জানতে না পারে।
-আপনার ছেলে আমার সাথে কোনোদিন কথা বলেনি,আর বলবেও না।আমাকে কোনো পাত্তাই দেয় না!!!নিজেকে কি মনে করে আপনার ছেলে?যাইহোক।আমি আজ আসি।
জহির সাহেব কিছু বললেন না।বসে বসে মেয়েটির চলে যাওয়া দেখলেন।তার সামান্য হাসিও পেলো।মেয়েটা মোটামুটি অদ্ভুত ধরণের।নিলয় সত্যিই কাওকে পাত্তা দেয়না।এমন কি জহির উদ্দিন কেও না।
এইমুহুর্তে জহির সাহেবের শরির খুব একটা ভাল যাচ্ছে না।ওনার মনেও একধরনের অসস্থি কাজ করছে।তিনি driver কে বললেন গাড়ি বের করতে।
জহির সাহেব একবার কলিংবেল বাজিয়ে সিড়িতে বসলেন।তিনি জানেন যে তিনি একবার কলিংবেল বাজালেও আর দশবার বাজালেও নিলয় নিলয়ের কাজ সেরে তবে দরজা খুলতে আসবে।সে ফ্রি থাকলেও কিছুটা দেরি করে তবে আসবে।
চলবে....
(বি:দ্র..এই প্রথম কোনো site এ গল্প লিখলাম।যদি কারো ভাল লাগে,জানাবেন।তাহলে next part দিব।আর না লাগলে আর কোনোদিন নিজের লেখা গল্প submit করবোনা।)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now