বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জিজে: আমার প্রিয় পরিবার

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান হৃদয় (০ পয়েন্ট)

X লেখক:জিজে'স দের একজন MH2 আসসালামু আলাইকুম। আসলে জিজেতে আছি ৪ মাস ২ সপ্তাহ মতো হবে।জিজে,,,শুধু একটা শব্দ মনে হলেও এটা আমার কাছে শুধু একটা শব্দ নয়।এটা আমার কাছে অনেক কিছু।জিজের সবাই আমার ভাই,বোন,বন্ধু,নিজের পরিবার। কয়েকটা স্টেপে স্টেপে প্রসংঙ্গে আসা যাক। আমার জিজেতে আসা: আমি ফ্রী বেসিকে গল্পের সাইট খুজছিলাম।তখন আমার কাছে কাকতালীয় ভাবেই জিজের আগমণ ঘটে।জিজেতে ঢুকে লগইন করলাম।গুগল,ক্ল্যাস অব ক্ল্যান এবং ফেসবুক ছাড়া এটাতেই আমার সর্বপ্রথম লগইন করা।আমার পাঁচটা ইমেইল আইডির মধ্যে আমার সবচেয়ে প্রিয় আইডিটা দিয়েই জিজেতে লগইন করেছিলাম। প্রথম দিনগুলো: জিজেতে আসার পর আমি কিছুই বুঝি নি। কারণ আমি শুধু মোবাইলে বই পড়া, কার্টুন বা মুভি দেখা আর গেম খেলা ছাড়া আর কিছুই করতাম না।তখন আমায় আমার প্রিয় ছোট ভাই মফিজুল ভাইয়া আমায় সাহায্য করেছিল।সবকিছু বুঝিয়েছিল।যা আমি কখনও ভুলব না।আমি ভাবতাম জিজের সবাই গম্ভীর বা বড় বড় মানুষ।কারণ আমি বাস্তব জীবণে খুব একটা সবার সাথে মিশি না,বেছে বেছে মিশি।আর সবাইকেই আমার পছন্দ হয় না।আমি আগে যার সাথে মিশি তাকে সর্বপ্রথম বুঝার চেষ্টা করি।জিজেতেও বুঝার চেষ্টা করতাম।মফিজুল ভাইয়াকে আর আরফা আপুকে সর্বপ্রথম বুঝতে পেরেছিলাম।আরফা আপু আমার সমবয়সী বলে ওনার সাথেই বেশি কথা হতো।মফিজুল ভাইয়া অনেক মিশুক আর ভালো তাই ওর সাথেও অনেক কথা হতো। তখন ধীরে ধীরে সবার সাথে মিলামেশা হচ্ছিল। দেখছিলাম প্রায় সবাই হয় ছোট বা সমবয়সী।তাই অনেক সময় বড়দেরও আমি নাম ধরে ডেকেছিলাম।যেমন রেহনুমা আপু,তাহিরা আপু এদেরকে এবং আরও অনেককে।তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।আমায় ক্ষমা করে দিবেন। তখন কাব্য ভাইয়া,ইভা আপু,রনি ভাইয়া,রেহনুমা আপু,তাহিরা আপু,সামিয়া আপু,সামির ভাইয়া,ফারহান ভাইয়া এরকম আরও অনেকের সাথে কথা হয়। এইসময় একটা মজার কান্ড হয়েছিল।আমার স্মৃতিশক্তি বিশেষ করে কারও ব্যাপরে ডিটেলস মনে রাখা আমার সম্ভব হয় না।আমি ভুলে যাই।বর্তমান জিজে'সদের কয়েকজন ছাড়া আর কারও ডিটেলস মনে নেই।তো মূল কথায় আসি।কোনো একসময় তাহিরা আপু বা রেহনুমা আপু বলেছিল তিনি থার্ড ইয়ারে পড়েন।আমি কয়েকদিন বাদে তা ভুলে যাই।তখন ইভা আপুর সাথে প্যাচ লাগে।আমি ভাবতাম ইভা আপু থার্ড ইয়ারে পড়ে।তাই যথেষ্ঠ দূরে থাকতাম।পরে অবশ্য ইভা আপু আমার ভুল ভাঙ্গিয়েছিল। বর্তমান জিজে: বর্তমান জিজে'স দের সাথে পুরনোদের তুলনায় সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।আমি আমার প্রিয় এক বড় আপু পেলাম।সে রুবাইয়্যা আপু।অনেক বড় আপুও পেয়েছি।তাছাড়া মিষ্টি মিষ্টি অনেক ছোট ভাই বোন পেয়েছি।কয়েকজনের নাম নেওয়া যাক।যেমন: বড়দের মাঝে রনি ভাইয়া,সাঈম ভাইয়া,রুবাইয়্যা আপু,রেহনুমা আপু,তাহিরা আপু,সামির ভাইয়া,শুভ ভাইয়া,মাওয়া আপু,আনিস ভাইয়া, মেহরাজ ভাইয়া,সামিয়া আপু,কাব্য ভাইয়া, শুভ্র ভাইয়া আরও অনেকে। ছোট ভাইবোন যাদের পেলাম যেমন: মফিজুল ভাইয়া,সুস্মিতা আপু,সারা আপু,সিয়াম ভাইয়া,তানিম ভাইয়া,তুহিন ভাইয়া,প্রার্থ,তাসমিহা আপু,শিখা আপু,মিম আপু,ফারহান ভাইয়া,রাহিন ভাইয়া,আনিকা আপু,ইভা আপু,ত্রিশা আপু,ঐশী আপু,আফ্রিন আপু,পুষ্পিতা আপু,,নাইরা আপু,অবন্তী আপু,ইশা আপু,প্রত্যয় ভাইয়া আরও অনেকে। সমবয়সীদের পেলাম যেমন: আফরা আপু,সাকিব ভাইয়া,তুবা আপু,তালহা ভাইয়া,আরও কয়েকজনকে। জিজে সম্পর্কে আমার অভিজ্ঞতা: আমি খুব একা,আমার বাড়ির আশেপাশে বা কোথায় কোনো বন্ধু নেই।একমাত্র বেষ্ট ফ্রেন্ড হলো জাহিদুল,ওর বাড়ি কয়েক কি.মি. দূরে।যার ফলে কথা বলার মতো কেউ নেই।একমাত্র ছোট চাচাতো এক ভাতিজা,চার বছর বয়স,ওর সাথে কথা বলে,ওর খেলায় সাহায্য করে কিছুটা সময় কাটে।কিন্তু সঙ্গ পাওয়ার মতো কেউ নেই। জিজেতে আসার পর অসংখ্য ভাই বোন বন্ধু পেয়েছি।এরা আমার একাকিত্ব দূর করেছে।আনিকা আপু, রুবি আপু,রহস্যময় বন্ধুটি, মফিজুল এবং জিজের সবাই আমায় আত্মবিশ্বাস দিয়েছে।দোয়া দিয়েছে।যার ফলে শ্বাসকষ্ট রোগটাকে খানিকটা কাটাতে পেরেছি।তাছাড়া জিজেতে সবাই অনেক ভালো।জিজের সকলের প্রশংসা করে তাদের ছোট করতে চাই না।আমি তাদের অনেক ভালোবাসি।ওরাও যে আমায় ভালোবাসে তা আমি জানি।আরেকটা কথা বলতে চাই। আমি রনি ভাইয়া,মফিজুল ভাইয়া,ইভা আপু,আরফা আপু,রেহনুমা আপু,তাহিরা আপু এদের সাথে দীর্ঘ একটা সময় কাটিয়েছি।ঘনিষ্ঠভাবে মফিজুল ভাইয়া,রনি ভাইয়া,রুবি আপু,রহস্যময় বন্ধু এদের সাথে অনেক দিন কাটিয়েছি।আমি আপনাদের মন থেকে খুব ভালোবাসি। আমার অনেক খারাপ ব্যাবহার ভুল ব্যাবহার আপনাদের কষ্ট দিয়েছে।সকল জিজেকে বলছি এটা।আমার এসব মাত্রাতিরিক্ত ভুলগুলো ক্ষমা করবেন।কয়েকটা ভুল উল্লেখ করছি।কারণ ভুল শিকার করলে কেউ ছোট হয় না।যেমন: আমি সু্স্মিতা আপুকে সুষমা বলে ভেঙ্চাই,মফিজুল ভাইয়া অনেক মজা করে কিছু বলি,তুবা আপুকে বুড়ি বলি,সারার সাথে মজা করে অনেক কিছুই বলি,রনি ভাইয়াকে মানবতার দাদা আরও কয়েকটা মজা করে বলি,রুবাইয়্যা আপুকে রুবি আপু বলি,তাহিরা আপুকে তরী আপু বলি,রেহনুমা আপুকে রেহেমওয়ালী আপু বলি।এগুলো আপনাদের অনেক ভালোবাসি বলেই বলি।তাই যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমায় ক্ষমা করে দিয়েন আর বলবেন যে কষ্ট পান নাকি। কিছু কথা::: জিজেতে আমি নিজের মতো কয়েকটা বিষয় বানিয়েছি।আমার মনমতো অনেক ভাই বোন পেয়েছি।কাব্য ভাইয়া, বকুল ভাইয়া এদের সাথে সম্পর্ক নষ্ট করেছি।অনেক খারাপ আমি,আপনারা ভালো বলে জানলেও কিছু দিক আছে যা দিয়ে আমার মনে হয় আমি অনেক খারাপ।জিজের সবাই অনেক সহজ সরল,মিশুক। একটা কথা বলে শেষ করছি। " জিজের সবাই ভালোবাসতে জানে,ভালোবাসা দিতে জানে।" [কষ্ট করে পড়লেন,তাই ধন্যবাদ।আপনাদের আমি অনেক অনেক ভালোবাসি।আমার রোজকার দিনের একটা অংশ আপনারা।আমি আপনাদের অনেক মনে করি।আর যদের নাম নিই নি,তাদের নামগুলো মনে পরছিল না।আমার স্মরণ শক্তি কম,তাই ক্ষমা করে দিবেন।] আল বিদা,,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now