বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সত্য বড়ই নগ্ন

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান HeArT HaCkEr (০ পয়েন্ট)

X সত্যি বড়ই নগ্ন by heart hacker ::::..একবার সত্য ও মিথ্যা পরস্পরের সঙ্গে দেখা করলো এবং একসাথে একটি সুন্দর দিন উপভোগ করার সিদ্ধান্ত নিলো....তারা হাঁটতে বের হল....হাঁটতে হাঁটতে তারা চলে গেল একটা কুয়োর পাশে...মিথ্যা বলল, দেখো পানি কি পরিষ্কার!!! চলো গোসল করি...বলাবাহুল্য, সত্য বিশ্বাস করেনি মিথ্যার কথা...নিজে পরখ করলো,যখন দেখলো কুয়োর পানি সত্যিই পরিষ্কার,তখন মিথ্যার প্রস্তাবে রাজি হলো...দুজনে পোশাক ছেড়ে নেমে পড়লো কুয়োয়....।গোসলের মাঝপথে মিথ্যা কুয়ো থেকে উঠে এসে সত্যের পোশাক পরে পালিয়ে গেলো...খানিকক্ষণ অপেক্ষা করার পর মিথ্যাকে ফিরতে না দেখে সত্য উঠে এলো কুয়ো থেকে....না, মিথ্যা তো কোথাও নেই..পোশাকও নেই...রাগে অন্ধ হয়ে সত্য বের হলো মিথ্যাকে খুঁজতে...কিন্তু নগ্ন সত্যকে দেখে ছি: ছি: করলো সভ্য মানুষেরা....। এমনকি তেড়েও এলো অনেকে...সত্য অনেক চেষ্টা সত্ত্বেও তাদের বোঝাতে না পেরে রাগে-দুঃখে-অপমানে আবার কুয়োয় নেমে গেল...তারপর থেকে সত্যকে আর কখনো কেউ দেখেনি...যাকে দেখেছে কিংবা দেখছে, সে সত্যের পোশাক পরা মিথ্যা....আধুনিক সমাজের মানুষের আজ সত্যের কোন প্রয়োজন নেই...সত্য যে বড়ই নগ্ন...!!!!!! ---------- The End..::::


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now