বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ঘটনাটা ঈদের ২ দিন পর।আমরা সবাই রাতে খেতে বসেছি। মা ঃ আরে! কলসে পানি নেই।তুহিন পানি আন। আমি ঃ ধুর, ভালো লাগে না। কলের ওখানে আমাদের বাড়ি কৃপণগুলো ১টা বাল্বও লাগায় না। ছোট বোন (ছাদিয়া) ঃ 'যা তো ভাইয়া! আমার তেষ্টা পেয়েছে।' আমি টর্চ নিয়ে বের হলাম।সন্ধ্যা থেকে ঈদের বিশেষ বিশেষ সিনেমা দেখছিলাম। যাইহোক, আমি একটু ভয়েই এগোচ্ছি।কারণ এটা তো অলক্ষুণে ১টা বাড়ি।চারদিকে 'হতাহতা' শব্দ! সবাই নাক ডেকে ঘুমাচ্ছে।পানির কলের নিকটে এসে খারাপ কিছু দেখার জন্য প্রস্তুত ছিলাম।দেখি, পাশেই ১টা কুকুর। আমি যে আয়াতুল কুরছি পড়বো, ঐটাই মনে পড়ছে না।কুকুরটি আমার দিকে যখন তাকায়, তখন বুকটা ধড়ফড় করে। যাইহোক, সাহস নিয়েই কল চাপতে শুরু করলাম। হায়! একি দেখছি!!! কুকুরটা গেল কোথায়? আমি এমনভাবে ১ চিৎকার দেই, বাড়ির সবার এসে পড়ে।দেখে, আমি ভয়ে কাঁপছি।একটু পর এমনিতেই বেহুঁশ। চোখে মেলে নিজেকে আবিষ্কার করলাম কলের কাছে।সাথে বাড়ির সবাই। মা কলের কাছে বসবাসরত বাড়িওয়ালাদের বলছে, ১টা লাইট দিলে কত টাকা বিল ওঠে?তারপর ওখানে ১টা উজ্জ্বল বাল্ব লাগানো হয়।কেন যে আমাদের বাড়ির সবার সাথে এরকম হয়, তার ব্যাখা এখনও অজানা।ঐ দিনের পর রাতে মাঝে মাঝে ছায়া দেখি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now