বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অমীমাংসিত তদন্ত ৩

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Nira anam (০ পয়েন্ট)

X জেন ডো রহস্য ২০০৮ সালে নভেম্বর মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ডু লেক কাউন্টিতে একটি খাঁড়ির মধ্যে জমে যাওয়া এক মৃত শরীর উদ্ধার করা হয়। মৃতদেহটি যেখানে পাওয়া যায় সেই জায়গাটি ছিল একটি পরিত্যক্ত খামারের কাছেই। লাশটি এতই বিকৃত হয়েছিল যে, তা শনাক্ত করতে সমস্যাই হয়ে দাঁড়াল। যদিও বর্তমানে জেন ডো নামেই ওই লাশটি পরিচিত। প্রাথমিকভাবে ধারণা করা হয়, লাশটি হয়তো আমান্ডা বেরি নামে এক কিশোরীর। ২০০৩ সালের এপ্রিল থেকে নিখোঁজ ছিল আমান্ডা। তার নিখোঁজ হওয়ার ঘটনাটি একসময় আমেরিকায় আলোড়ন তুলেছিল। সবকিছু ঠিকই ছিল। কিন্তু ২০১৩ সালে হঠাৎ করেই আমান্ডাকে জীবিত উদ্ধার করা হয়। অ্যারিয়েল ক্যাস্ট্রো নামে এক ব্যক্তি তাকে অপহরণ করে আরও দুজন নারীসহ ওহিও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে টানা ১০ বছর বন্দি করে রেখেছিল। এই বন্দিদশায় দুটি কন্যা সন্তানেরও জন্ম দেয় আমান্ডা। ক্যাস্ট্রোর কাছে অনবরত ধর্ষণের ফলেই ওই দুই কন্যার জন্ম হয়। আমান্ডাকে জীবিত উদ্ধার করার পর নতুন মোড় নেয় ডু লেক কাউন্টির লাশটির কেসে। আমান্ডা যদি বেঁচেই থাকে তবে ওই লাশটি আসলে কার? যে সময় লাশটি উদ্ধার করা হয় সে সময় তার বয়স অনুমান করা হয় ১৫ থেকে ২১ বছরের মধ্যে। তার গায়ে যে পোশাক ছিল তা ২০০৮ সালেই একটি পরিচিত ফ্যাশন হাউস থেকে সে কিনেছিল। লাশটি পাওয়া যায় শরৎকালে। তবে, তার মৃত্যু হয়েছিল গ্রীষ্মকালে। অন্তত দুই থেকে তিন মাস ধরে ওই লাশটি পচেছিল। তার পরিচয় জানার জন্য হন্যে হয়ে মাঠে নামে পুলিশ। ধারণা করা হয়, মেয়েটি হয়তো ককেশীয় কিংবা হিস্পানিক। আবার হতে পারে এশিয়ান কিংবা আমেরিকান আদিবাসী। বেঁচে থাকতে তার চেহারা কেমন ছিল প্রযুক্তির সাহায্যে শিল্পীরা তার ছবিও আঁকেন। কিন্তু এসব কোনো কিছুই ওই মেয়েটির সত্যিকারের পরিচয়কে নিশ্চিত করতে পারেনি। আলোচিত এই কেসটি এখনো অনেকের কৌতূহলের বিষয়, যা আজও অমীমাংসিত। Collected


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৫ জন


এ জাতীয় গল্প

→ অমীমাংসিত তদন্ত ৪
→ অমীমাংসিত তদন্ত
→ অমীমাংসিত তদন্ত ২
→ অমীমাংসিত তদন্ত

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now