বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অমীমাংসিত তদন্ত

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Nira anam (০ পয়েন্ট)

X তামাম শুদ রহস্য অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও অমীমাংসিত রহস্যের স্থান দখল করে আছে ‘তামাম শুদ কেস’। এই কেসটিকে ‘দ্য সম্যারটন ম্যান কেস’ নামেও বলেন অনেকে। ১৯৪৮ সালের ১ ডিসেম্বর। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে সম্যারটন বিচে পাওয়া যায় এক অচেনা মানুষের মৃতদেহ। সুস্বাস্থের অধিকারী ওই ব্যক্তি পাঁচ ফুট এগার ইঞ্চির মতো লম্বা, তার সবুজাভ চোখ এবং মাথায় ছিল বাদামি-লাল চুল। মৃতদেহ দেখে বোঝা যাচ্ছিল না যে, এটি কি হত্যাকা-, নাকি আত্মহত্যা, নাকি স্বাভাবিক মৃত্যু। তদন্তে জানা যায়, ওই ঘটনার আগের রাতে অন্তত দুজন পথচারী সমুদ্রের পাড়ে একজন লোককে বসে থাকতে দেখেছেন। সন্ধ্যার দিকে তাকে বিচের আশপাশেই ঘুরতে দেখা যায়। মৃত ব্যক্তির পরনে ছিল একটি দামি স্যুট, আর কানে গোঁজা আছে দামি ব্রিটিশ ব্র্যান্ডের একটি সিগারেট, যা অস্ট্রেলিয়ায় পাওয়া যায় না। একই ব্র্যান্ডের আরেকটি অর্ধপোড়া সিগারেট তার চিবুক এবং কলারের মধ্যে গোঁজা ছিল। রহস্যজনক হলো- তার সিগারেটগুলো একটি সস্তা ব্র্যান্ডের প্যাকেটে রাখা। লোকটির পকেটে পাওয়া যায় একটি বক্স ম্যাচ, দক্ষিণ অস্ট্রেলিয়ার শহর গ্লেনেলগে যাওয়ার জন্য একটি ব্যবহৃত বাস টিকিট এবং হেনলি বিচে যাওয়ার একটি অব্যবহৃত ট্রেনের টিকিট। লোকটির পোশাক থেকে সকল পরিচয় চিহ্ন মুছে ফেলা হয়েছে। তার ব্যবহৃত জুতা ছিল সন্দেহজনকভাবে পরিষ্কার। প্যান্টের একটি গোপন পকেটে পাওয়া যায় কোনো বই থেকে ছেড়া এক টুকরো কাগজ, যার ওপর লেখা ছিল ‘তামাম শুদ’। ফার্সি ভাষায় এই শব্দের অর্থ দাঁড়ায়, ‘দ্য এন্ড’। কাগজটির পেছনে কিছু লেখা ছিল না। কিন্তু পুলিশ এই কাগজের ওপর তদন্ত করে দেখে এটি ওমর খৈয়ামের কবিতার বই ‘রুবাইয়াত’ থেকে ছেঁড়া। তদন্তে সন্ধান মেলে কাগজটি ঠিক যে বই থেকে ছেঁড়া হয়েছে সেই বইটিরও। তবে যার গাড়ির পেছনের সিটে বইটি পাওয়া যায়, তার ভাষ্যমতে ওটা ওখানে কীভাবে এলো তা তার জানা নেই। বইয়ের পেছনে পেন্সিলে লেখা একটি সংকেত ছিল। কিন্তু সেই সঙ্কেত ভাঙা আজও সম্ভব হয়নি। বইয়ের পেছনে এক নারীর ফোন নম্বর লেখা ছিল। মৃত ব্যক্তিকে যেখানে পাওয়া যায় তার কাছাকাছিই বাস করতেন নারীটি। ওই নারীর কাছেও একসময় ‘রুবাইয়াত’- এর একটি কপি ছিল এবং তিনি তা একজন লোককে দিয়েছিলেন। পুলিশ সেই লোককেও খুঁজে পায়। তার কাছে তখনো সেই বইটি ছিল এবং এর মধ্যে কোনো অস্বাভাবিক ব্যাপার ছিল না। তদন্তকালে অপ্রত্যাশিত কয়েকটি লিড আসে পুলিশের হাতে যেখানে অনেক মানুষই দাবি করে বসেন, সম্যারটন ম্যান একজন নিখোঁজ ব্যক্তি ছিলেন। প্রত্যেকটি দাবি আলাদা আলাদা তদন্ত করে পুলিশ বের করে, দাবিকৃত নিখোঁজ ব্যক্তি আর মৃত ব্যক্তিটি এক নয়। ময়নাতদন্তেও ওই মৃত ব্যক্তির শরীরে মৃত্যুর কোনো কারণ পাওয়া যায়নি। তবে, মৃত্যুর কারণ হিসেবে ময়নাতদন্তকারী ডাক্তার বলেন, এটি কোনো বিশেষ ধরনের বিপজ্জনক বিষ হতে পারে, যা সাধারণ ময়নাতদন্তে শনাক্ত করা অত্যন্ত কঠিন। তিনি এ-ও বলেন, এটি একটি স্বাভাবিক মৃত্যুও হতে পারে। শেষ পর্যন্ত তার মৃত্যুর কোনো কারণ নির্ধারিত হয়নি। মৃত ব্যক্তিটির পরিচয় নিয়ে বেশ কয়েকটি থিওরি আসে। হতে পারে তিনি কোনো গুপ্তচর, যার পরিচয় আর কখনো পাওয়া যাবে না। তার সিগারেট এই থিওরিকে শক্তিশালী করে। তার মানিব্যাগে খুব অল্প পরিমাণ টাকা ছিল। শরীরের গড়ন দেখে বোঝা যায়, তিনি কোনো স্থানীয় লোক নন। হয়তো কিছুদিনের জন্য ওই এলাকায় তিনি গিয়েছিলেন। এডেলেডের ট্রেন স্টেশন থেকে পুলিশের কাছে একটি স্যুটকেস দেওয়া হয়, যা মৃত্যুর আগের দিন লোকটি সেখানে রেখে গিয়েছিলেন। তার মৃত্যুর সময় উল্লেখ করা হয়Ñ আনুমানিক রাত ২টা। স্যুটকেসে একটা স্যুট জ্যাকেট, স্টেনসিলিং ব্রাশ, কাফ প্যান্ট যার ভাঁজে ছিল বালি, স্ক্রু ড্রাইভারসহ ছোটখাটো কয়েকটি জিনিস পাওয়া যায়। পোশাকের একমাত্র লেবেল লেখা ছিল ঞ. কবধহব। তবে একটিতে বানান লেখা ছিল কবধহ। আর সবগুলো ছিল ড্রাই ক্লিন করা। তদন্তে স্থানীয় কোনোকিছুর সঙ্গে ওই শব্দ দুটির কোনো সম্পর্ক পাওয়া যায়নি। আশ্চর্যজনকভাবে জ্যাকেটটি সরাসরি আমেরিকার দিকে আঙুল তুলেছিল। ব্রিটিশ সিগারেট এবং একটি আমেরিকান জ্যাকেট এই মানুষটিকে মৃত কোনো জেমস বন্ড করে তুলেছিল। সবশেষে বলা যায়, কখনো কখনো অসংখ্য এভিডেন্সও আমাদের শূন্যে নিয়ে যেতে পারে। এই কেস সম্পর্কে যা কিছু জানা যায় সবকিছুই এটাকে আরও রহস্যময় করে তোলে। ৭০ বছর পরও যে রহস্যকে ভেদ করা সম্ভব হয়নি। Collected


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৮ জন


এ জাতীয় গল্প

→ অমীমাংসিত তদন্ত ৪
→ অমীমাংসিত তদন্ত ৩
→ অমীমাংসিত তদন্ত ২
→ অমীমাংসিত তদন্ত

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now