বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হার্ভার্ড এমআইটি থেকে পড়ে এসে কিংবা নিউয়র্ক লন্ডন থেকে অনেক দামি চাকরি-বাকরি করা মানুষরা যেদিন অবলীলায় মফস্সলের ছেলেমেয়েদের সাথে মিশে ওদেরকে বুঝার চেষ্টা করবে, গ্রামের উঠানে বসে কথা বলতে শিখবে সাচ্ছন্দে সেদিন দারুন কিছু হবে বাংলাদেশে।
একটু ভালো জায়গায় পড়াশুনা বা চাকরি করার পর আমাদের সমাজের অনেকেই দেশের গ্রাম আর প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিয়ে কাজ করাকে তেমন একটা কুল মনে করেন না। ঘুরে ফিরে আবার একটু সাদা চামড়া আর এক আধটু বিদেশী এম্বেসীতে আলোচনা করেই সাস্টেইনএবল ডেভেলপমেন্ট নিয়ে থিসিস করে ফেলে। এমনকি আমাকে এমন কোথাও শুনতে হয়েছে আরে ভাই আইবিএ তে পড়াশুনা করে গ্রাম-গঞ্জের ছেলেপেলের জন্যে "নিড ফর স্কিলস" টাইপ সেমিনার করে কি হবে,আরেকটু উপরের দিকে নজর দেন। শিক্ষা মানুষকে "উপর-নিচ" এই ধারণা থেকে বের করতে না পারলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। দারুন ইংরেজি বাচনভঙ্গির অহমিকায় যদি গ্রামের ছেলেটার আঞ্চলিক টানের বাংলাকে আপনার কাছে ক্ষেত মনে হয় তাহলে বলতেই হয় শিক্ষা অসম্পূর্ণ এখনো।
আমাদের অধিকাংশের মধ্যে এখনো ভয়ানক রকম সুপিরিওরিটি কমপ্লেক্স কাজ করে কিছু সার্টিফিকেট আর কিছু টাকা উপার্জন করার পর
অথচ আমাদের অধিকাংশের পূর্বপুরুষই ছিলেন হয় চাষী নয়তো জেলে। এক দুই দশক হলো আমরা টাকা পয়সার মুখ দেখা শুরু করেছি। শেকড়কে অস্বীকার করে "yo yo waazzup" সুর তোলার মধ্যে বীরত্ব নেই একরত্তিও
"সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই" এটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা।
This is called real "inclusive & sustainable development
লেখকঃ Solaiman shukhon
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now