বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্মৃতি

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Taufiq (০ পয়েন্ট)

X অন্ধকারাচ্ছন জনশূন্য সরু রাস্তাটার বাঁপাশের ডাস্টবিন থেকে পচা বিরিয়ানির গন্ধ ভেসে আসছে। পাশেই শুয়ে আছে একটা নেড়ি কুকুর। কুকুরটার রুগ্ন কাশির আওয়াজে চারিদিক একাকার। একটুখানি দূরেই পড়ে আছে আরো একটি জীবন্ত মাংসপিন্ড। চোখগুলো আকাশের দিকে খোলা। স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে স্মরণ করছে অতিতবিধুর কত না সুখময় ধূসর স্মৃতি। কোনো একদিন রিকশাচালক বাবার সাথে এ শহরেরই একটা বস্তিতে থাকতো টুকুন। মাকে হারিয়েছে জন্মের সময়ই। মায়ের অভাব কখনোই তাকে অভাবী করে তুলেনি। কারণ বাবাই পূরণ করছিলো তার মায়ের অভাব, দিয়েছিলো বাবা মা দুজনের ভালোবাসা। সারাদিন পরিশ্রম করেও বাড়ি ফিরে সন্ধ্যায় ছেলেকে সময় দিতে কোনদিন ভুলে যায়নি বাবা। একটা স্কুলেও ভর্তি করে দিয়েছিল। স্কুলে যাওয়া, সারাদিন বন্ধুদের সাথে মাঠে ঘুরে বেড়ানো, বলতে গেলে স্বর্গসুখেই দিন কাটছিলো টুকুনের। কিন্তু হঠাৎ একদিন কালবৈশাখীর ঝড়ো বাতাস লন্ডভন্ড করে দেয় বাপ ছেলের সাজানো তাসের ঘর। একদিন একটা বাসের ধাক্কায় লাশ হয়ে বাড়ি ফেরেন বাবা। একা হয়ে যায় টুকুন। নিজেকে আবিস্কার করে নিষ্ঠুর এই পৃথিবীতে বড়ই অসহায় জীব হিসেবে। ভাগ্যের নির্মম পরিহাসে আজ সে একজন টোকাই, কাগজ কুড়ানোই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। রাত পোহালেই রোজার ঈদ। চারদিকে থেমে থেমে বাজছে ঈদের গান। অবিরাম বাজি ফুটছে। গতবছর এই ঈদের দিন রাতে বাপ ছেলে মিলে গিয়েছিলো গুলিস্তান মার্কেটে। নিজের জন্য একটা সস্তা লুঙ্গি নিলেও ছেলেকে দিয়েছিলো ছেলের পছন্দের চার পকেট অলা জিন্সের প্যান্ট আর একটা লাল শার্ট। লাল শার্ট টা আজও আছে, কিন্তু বাবা নেই। চলে গেছেন বহুদূরে, রেখে গেছেন কিছু স্বচ্ছ সাদাকালো স্মৃতি । ইট পাটকেলের এই ব্যস্ত শহর বড়ই নিষ্ঠুর। নিষ্ঠুরতার কুঠারাঘাতে ছিন্নভিন্ন করে দেয় হাজারো রঙিন স্বপ্ন, ফেলে যায় কিছু ধূসর স্মৃতি। অতীতবিধুর সেসব স্মৃতি বার বার ফিরে আসে, কখনো বা ঘুমের ঘোরে স্বপ্ন হয়ে, কখনো বা অশ্রু হয়ে ভিজিয়ে দেয় দু চোখের কোন। স্মৃতি ।। তৌফিক রহমান


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ স্মৃতির শরীর নেই
→ জিজে স্মৃতিচারণ
→ মধ্যে রজনীর স্মৃতি
→ শেষ দিনের স্মৃতি
→ অতীতের স্মৃতি
→ স্মৃতির দরজায় কড়া নাড়া বর্ষা
→ স্মৃতির পাতায় যশোর ক্যান্টনমেন্ট হাইস্কুল
→ স্মৃতিতে ভৈরব স্মৃতি সংঘ
→ স্মৃতির ক্যানভাসে নূতন খয়েরতলা স্কুল
→ গল্প-স্মৃতিময় রাত
→ "স্মৃতির সেই দিনগুলো" (শৈশব কাল)
→ একজন কিংবদন্তী ও আমার স্মৃতি কথা!
→ "স্মৃতির পাতার কয়েকটি দিন"[By S.A.Shameem]
→ কিছু স্মৃতি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now