বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গল্পঃ সময় অসময়ে
লেখকঃমুজাক্কির ইসলাম
------------------
Part:2
মেডিসিন নিয়ে ক্লাসে আসলাম এসেই দেখি রিফাত আমার ব্যাগের পাশে ওর সিট ও একমনে বসে আছে আমি সাতপাঁচ না ভেবে ওর পাশে গিয়ে বসলাম
বসতেই ও আমার দিকে তাকিয়ে রাগে গজগজ করতে থাকলো আমি কথা বলতেই
আমার শার্টের কলার ধরে বললো একবার মারছি সাধ হয় নি আবার মার খেতে আসছিস কেনো
আমি কথার জবাব দিলাম না
চুপচাপ বসে রইলাম আর ও আমার কলার ছেড়ে নিচের দিকে তাকিয়ে রইলো
ক্লাস যথাসময়ে শুরু হলো ক্লাসের মধ্যেই দেখলাম রিফাত একটা মোবাইল বের করলো, আর একটা গেমস খেলা শুরু করলো
এভাবেই ক্লাস এক এক করে শেষ হলো
বিরতির টাইম সবাই যখন হইহট্টগোলে রিফাত আর আমি একই জায়গায় বসে রইলাম, দুজনই চুপ
আমি ভাবলাম কথা বলি কিন্তু মনে হলো যদি রেগে যায় তাই আর বললাম না
কিন্তু অবাক করে দিলো রিফাতই
ওই প্রথমে কথা বলা শুরু করলো
রিফাতঃ তোর নাম কী?
আমিঃ জ্বী রাফি, আপমার?
রিফাতঃ আমার টা জেনে কী করবি বিরতি চলতেছে যাহ বাহিরে গিয়ে নাস্তা করে আয়
আমিঃ জ্বী সকালে যেগুলা মাইর দিছেন আমার পেট ভরে গেছে আর খাওয়া লাগবে না
কথা টা শুনেই রাগে গজগজ করতে থাকলো
রিফাতঃ তোকে মারছি কেনো জানিস
আমিঃ জানালে খুশি হতাম
রিফাতঃ তুই আমার পাশে কেন বসলি
ক্লাসের সবাই আমার দূরত্ব বজায় রাখে আর তুই আমার পাশে কেন বসলি
আমিঃ হালকা মুচকি হাসি দিলাম
কিছু বললাম না
রিফাত অন্য দিকে মুখ ফিরিয়ে নিলো
আর কী যেনো ভাবতে লাগলো , আমি আর কথা বাড়ালাম না
বিরতির পর আবারো ক্লাস শুরু হলো এবং যথারীতি শেষও হলো
সবাই যার যার বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো আর আমি আব্বুর জন্য অপেক্ষা করতেছি
কেননা নতুন আসছি রাস্তাঘাট তেমন চেনা নেই তাই আপাতত আব্বুর সাথে আসাযাওয়া করতে হবে
রিফাতও ক্লাস থেকে বের হলো, বের হয়ে সোজা গেটে গেলো কিন্তু গিয়ে আবার আমার কাছে ফিরে আসলো
রিফাতঃ তোর বাসা কই
আমিঃ জ্বী উপশহর
রিফাতঃচল আমার সাথে আমিও এদিকেই যাবো
আমিঃ আব্বু আসবে নিতে
রিফাতঃ আমার দিকে তাকিয়ে বললো ঠিক আছে তবে এখানে বেশি সময় থাকিস না
আমিঃ আচ্ছা ঠিক আছে চলো তুমার সাথেই যাবো
রিফাত কিছুটা অবাক হলেও আমি এ দিকে পাত্তা না দিয়ে হাঁটা শুরু করলাম আর রিফাতও
দুজনে গাড়িতে বসে আছি কোনো কথা নাই
এখানেও রিফাত প্রথমে কথা বললো
রিফাতঃ সরি
আমিঃ বজলাম কীসের জন্য সরি বলতেছে
আমিঃ ইটস ওকে, একটা প্রশ্ন করবো উত্তর দিবে
রিফাত চুপ রইলো
আমিও নিরবতা সম্মতির লক্ষ্মণ ভেবে বললাম
তুমি কী সবসময়ই এরকম একা থাকো
রিফাত অগ্নি দৃষ্টি ন্যায় আমার দিকে থাকালো
আমিও আর কিছু বললাম না
উপশহর পয়েন্ট এ আসতেই আমার বাসার রাস্তা টা আর চিনতে কষ্ট হলো না
বললাম আমার বাসাটা এদিকেই
আমি এখানেই নামবো, রিফাত গাড়ি দাড় করাতে বললো
আমি যেই গাড়ি থেকে নেমে ভাড়া দিবো রিফাত আমার দিকে তাকিয়ে বললো যাহ বাসায় যাহ আর কালকে ক্লাসে আসিস বলেই ড্রাইভার কে গাড়ি ছাড়তে বললো
গাড়ি চলে গেলো
বাসার দিকে পা বাড়ালাম
বাসায় পৌছা মাত্রই আব্বুকে কল করে বললাম বাসায় এক বন্ধুর সাথে পৌঁছে গেছি
আব্বুও তেমন কিছু বললো না কিন্তু সমস্যা হলো আম্মু
যাহ বকাজকা করলেন সব মাথার উপর দিয়ে গেলো
ফ্রেস হয়ে খাবার টা খেয়ে হালকা বিশ্রাম নিলাম তখনই বুজলাম রিফাতের মারগুলে অনেক ভালোভাবেই লেগেছে হালকা ব্যাথাও লাগছে আম্মুকে বুজতে দেইনি
এভাবেই রিফাত এর সাথে আমার পরিচয় ঘটে যদিও একটু ভিন্ন রকম ভাবে হয়েছিল
এভাবেই আসাযাওয়া করতাম রিফাত এর সাথে
এতোদিনে রিফাত এর সম্পর্কটা তুই তে চলে গেলো
আর ক্লাসের সবাই একটু অবাকও হয়েছিল আমার আর রিফাতের বন্ধুত্বের সূচনা দেখে
তো একদিন রিফাত ক্লাসের মধ্যে আরো একটা ঝামেলা পাকিয়েছে তার কারণটা শুনে আমি অবাক না হয়ে পারলাম না..........
(চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now