বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একটা মেয়ে সুন্দর হলে তার হাসব্যান্ড তাকে সন্দেহ করবে, আবার অসুন্দর হলে তাকে রেখে অন্য মেয়েদের কাছে যাবে,কথা হচ্ছে-মেয়েটা যাবে কোথায়?
একটা মেয়ে উচ্চশিক্ষিত হলে হাসব্যান্ড হীনমন্যতায় ভোগে, আবার হাউসওয়াইফ হলে ঘরের এককোনে তার স্বামী তাকে অবহেলায় ফেলে রাখে,কথা হচ্ছে-মেয়েটা যাবে কোথায়?
একটা মেয়ের আর্থসামাজিক অবস্থা যদি খারাপ থাকে তাহলে তার হাসব্যান্ড কথায় কথায় খোটা দিবে, আর যদি ভালো থাকে তাহলে ওই স্বামী হীনমন্যতায় ভোগে,কথা হচ্ছে-মেয়েটা যাবে কোথায়?
একটা মেয়ে যদি সংকীর্ণ মন নিয়ে চলে তাহলে হাসব্যান্ড তুচ্ছ তাচ্ছিল্য করে বলবে-মেয়েরা তো এমন-ই,আবার সংকীর্ণতাকে অতিক্রম করে গেলে বলবে-আরে এর মধ্যেতো কোন নারীসুলভ আচরন-ই নাই,নারীত্ব নিয়েই সন্দেহ,কথা হচ্ছে-মেয়েটা যাবে কোথায়? যাবে কোথায়? যাবে কোথায়?
আপনাদের ঘাড়ের উপর যেয়ে চড়বে? তাও তো বলবেন-হাহা SORRY NO SPACE, আবার না চড়তে চাইলেও বলবেন-ইসস মেয়েটা নিজের কাঁধে দাড়িয়ে আকাশ দেখতে চায়,বড্ড বেশী নারীবাদী......নারে ভাই আমরা নারীবাদী,বর্নবাদী,পুঁজিবাদী,বৈষম্যবাদী কিছুই না...... আমরা মানুষ
#collected
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now