বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ক্ষমতা

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Roshni hima (০ পয়েন্ট)

X এক সমাবেশে দুই বন্ধু ও ভালুকের গল্পটি শোনানো হলো। তারপর সেখানে উপস্থিত (যারা কখনো গল্পটি শোনেনি)বিভিন্ন পেশার মানুষ দের প্রশ্ন করা হলো, "এই গল্প থেকে আপনারা কী শিখলেন?" তাদের উত্তর ছিল এমন, শিক্ষক: এ থেকে বুঝলাম ভালুক যতই শক্তিশালী হোক না কেন, প্রকৃতপক্ষে এটি একটি বোকা প্রাণী। কারণ এটি জীবিত আর মৃতের তফাত বোঝে না। পুলিশ: এ থেকে শিখলাম, গভীর জঙ্গলে অস্ত্র ছাড়া চলাচল করা একদম নিরাপদ নয়। উকিল: এ থেকে শিখলাম, বিপদে সর্বদা পাশে থাকার ওয়াদা ভঙ্গকারী বন্ধুকে অবশ্যই ওয়াদা ভঙ্গের অপরাধে আইনের আওতায় আনা উচিৎ। অভিনেতা: এ গল্প থেকে বুঝলাম অভিনয়ই বেঁচে থাকার সুযোগ দেয়। হোকনা সেটা মৃতের অভিনয়। বিজ্ঞানী : এ গল্প থেকে বোঝা গেল যে, ভালুকের ঘ্রাণশক্তি খুবই দুর্বল। এর কারন উদঘাটনে অবশ্যই দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজনে। রাজনীতিবিদ: এ থেকে বোঝা গেল দলের বিপদে নিজের প্রাণ রক্ষায় শপথ ভঙ্গ করে পালিয়ে না গিয়ে বরং অভিনয় করেও টিকে থাকা যায়। ------------- কেউই গল্পের প্রকৃত বার্তাটা পেলোনা। #নোট_: এই সমাজটাও ওই সমাবেশের মতই। যেখানে বিভিন্ন প্রকৃতির মানুষ থাকবে এবং অধিকাংশ মানুষই আপনাকে ভুল বুঝবে। তারা আপনার জীবনযাপন, চিন্তাধারা কিংবা মতাদর্শ থেকে প্রকৃত বার্তাটি নিতে পারবেনা। আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন সম্পর্কেও তারা ভুল বা বিপরীত ধারনা নেবে। তারা সবকিছু তাদের মত করেই ভাববে। আপনার কর্তব্য হচ্ছে আপনি আপনার হৃদয়ের বার্তাটি বুঝে নিয়ে সামনে এগিয়ে চলুন। কিছু মানুষ ভুল বুঝবেই। কারণ এই অদ্ভুত পৃথিবীতে সবকিছু বোঝার ক্ষমতা সবার থাকে না। #collected


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৮ জন


এ জাতীয় গল্প

→ নৈতিকতার লাল কালি: শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্লোক, ক্ষমতার ভাষ্য ও নীরব প্রতিরোধের উপন্যাস
→ কালির সিংহাসন: সংবাদ, ক্ষমতা ও নীরব সত্যের ব্যঙ্গাত্মক উপাখ্যান
→ শয়তানের ক্ষমতা
→ চুলের অদ্ভুত ‌‌‌ক্ষমতা
→ চুলের অদ্ভুত ক্ষমতা
→ বিষের ক্ষমতা নেই,,,,ক্ষমতা আল্লাহ তায়ালার
→ বিষের ক্ষমতা নেই ক্ষমতা আল্লাহ তায়ালার
→ বোজার ক্ষমতা
→ ক্ষমতার হাস্যকর অক্ষমতা
→ সুখের রাখার ক্ষমতা তোমার নেই।!
→ বোঝার ক্ষমতা নেই
→ গরীবের ক্ষমতা থাকা উচিৎ নয়
→ গরীবের ক্ষমতা থাকা উচিৎ নয় 6
→ গরীবের ক্ষমতা থাকা উচিৎ নয় 5

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now