বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সততার পুরস্কার

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Kamruzzaman khan (০ পয়েন্ট)

X অনেক অনেক দিন আগের কথা। এক দেশে এক রাজা ছিলেন। তাঁর ছিল বিশাল বড় সাম্রাজ্য। সাম্রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে ছিল একটা বড় মন। দেশের মানুষ অনেক সুখে-শান্তিতে বসবাস করছিল। কিন্তু হঠাৎ একদিন রাজা অসুস্থ হয়ে পড়লেন। এই অসুস্থ শরীর নিয়ে তিনি আর বেশি দিন রাজ্য পরিচালনা করতে পারবেন না। রাজা ঠিক করলেন, সৎ ও ন্যায় বিচার করতে পারে, এমন ব্যক্তিকেই তিনি রাজা বানাবেন। রাজা তাঁর মন্ত্রিসভায় সব মন্ত্রী, সেনাপতি, সৈন্যকে ডেকে পাঠালেন। তাঁদের ছেলেমেয়েদের যাচাই করলেন। কিন্তু সৎ ও ন্যায়বিচার করতে পারবে, এমন কাউকেই তিনি খুঁজে পেলেন না। অবশেষে রাজা ঘোষণা করলেন, ‘যারা এই রাজ্য পরিচালনা করতে চাও, রাজা হতে চাও, তারা আগামীকাল সকাল ১০টায় রাজদরবারে উপস্থিত থাকবে। কিন্তু এই সুযোগ শুধু ২০ থেকে ২৫ বছরের ছেলেদের জন্য।’ খবর পেয়ে পরদিন বহু ছেলে রাজদরবারে উপস্থিত হলো। এত মানুষ দেখে রাজা বললেন, ‘সবাই তো রাজা হতে পারবে না। যেকোনো একজনকেই রাজা হতে হবে। তাই আমি তোমাদের সবাইকে একটি করে গাছের বীজ দেব। তোমাদের কাজ হলো, বীজের যত্ন নেওয়া। এক বছর পর দেখব, যার বীজ থেকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড় গাছ হবে, যার গাছে সবচেয়ে সুস্বাদু ফল হবে, সেই হবে ভবিষ্যতের রাজা।’ কথামতো রাজা সবাইকে একটি করে গাছের বীজ দিলেন। আর সবাই সেদিন থেকেই যার যার বীজ বপন করে যত্ন করতে লাগল। কিন্তু একটা ছেলের বীজ থেকে কিছুতেই গাছ হলো না। সে ঠিক সময় পানি দিত, কিন্তু তারপরও কোনো কাজ হলো না। এক বছর পর দেখা গেল, অন্য সবার বাড়ির সামনে সুন্দর বেড়ে উঠেছে গাছের চারা। শুধু ছেলেটির বীজ থেকেই গাছ হলো না। সময়মতো সবাই রাজদরবারে তাদের গাছ নিয়ে হাজির হলো। সেই ছেলেটি প্রথমে যেতে চায়নি, পরে মার কথামতো খালি হাতেই সে রাজার কাছে গেল। সবাই তার দিকে তাকিয়ে অট্টহাসি হাসতে লাগল। কিছুক্ষণ পর রাজা এসে সবাইকে শান্ত করলেন। সবার গাছগুলো ঘুরে ঘুরে দেখলেন। রাজা যখন সেই ছেলেটির কাছে এলেন, জিজ্ঞেস করলেন, ‘তোমার গাছ কোথায়?’ ছেলেটি ভয়ে ভয়ে উত্তর দেয়, ‘আমি অনেক যত্ন করার পরও বীজ থেকে গাছ জন্মায়নি।’ রাজা ছেলেটিকে মঞ্চে নিয়ে গেলেন। বললেন, ‘আজ থেকে এই ছেলেটিই রাজা।’ সবাই অবাক, কী করে সম্ভব! তার বীজ থেকে তো গাছই হয়নি! রাজা বললেন, ‘আমি তোমাদের যে বীজগুলো দিয়েছিলাম, সেগুলো গরম পানিতে সেদ্ধ করা ছিল। আর গরম পানিতে সেদ্ধ করা বীজ থেকে চারা হয় না। তোমরা নিজেরা বাজার থেকে চারা গাছ কিনে গাছ বড় করেছ। আর এই ছেলেটি নিজের সততার প্রমাণ দিয়েছে। সে আমার দেওয়া বীজটিই বপন করেছে। আজ থেকে এই ছেলেই রাজা।’................. কুড়িয়ে পাওয়া


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

→ সততার পুরস্কার
→ সততার পুরস্কার

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now